পিডিএফ পড়.কম

চেঙ্গিস খানের ইতিহাস PDF বই | Chinggis Khan Itihas Book

লেখার সাইজA
A
4.6/5 - (39 votes)

‘চেঙ্গিস খান : সব মানুষের সম্রাট’ বিশ্ববিখ্যাত শাষক চেঙ্গিস খান এর জীবনী নিয়ে লেখা পৃথিবীর ইতিহাসের সর্বাধিক পঠিত বই । বইটির লেখক হ্যারল্ড ল্যাম্ব । হ্যারল্ড ল্যাম্ব একজন প্রসিদ্ধ লেখক । তিনি তার জীবনে অনেক জীবনী ও ইতিহাসভিত্তিক বই রচনা করেছেন৷ চেঙ্গিস খানের ইতিহাস PDF বই ডাউনলোড করার লিংক অনেক পাঠক খুঁজে থাকেন অনলাইনে ৷

চেঙ্গিস খান এমন একজন সম্রাট যিনি প্রায় পুরো পৃথিবীতে প্রায় সাতশো বছর শাসন করেছিলেন। চেঙ্গিস খান কি প্রকৃতই খুব বেশি নৃশংস শাসক ছিলেন? পৃথিবীর এত বড় অংশ জয় করার পেছনে ওনার রণকৌশল ছিল কেমন? ছোটবেলা থেকে ধীরে ধীরে ওনার বড় হয়ে ওঠা, ওনার ক্ষমতার শীর্ষে থাকার সময়কাল, ওনার মৃত্যু, ওনার মৃত্যু পর ওনার উত্তরাধিকাদের পৃথিবী শাসন ইত্যাদি আরও অনেক কিছু জানার জন্য ‘চেঙ্গিস খান, সব মানুষের সম্রাট’ একটি দারুণ বই।

বইটি লিখেছেন মার্কিন ইতিহাসবিদ হ্যারল্ড ল্যাম্ব এবং অনুবাদ করেছেন যায়নুদ্দিন সানী। বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয় ১৯২৭ সালে। বইটি চেঙ্গিস খানের জীবনের উপর লেখা গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি পঠিত।

বই বিবরণ

বইঃচেঙ্গিস খান : সব মানুষের সম্রাট
লেখকঃহ্যারল্ড ল্যাম্ব
অনুবাদকঃযায়নুদ্দিন সানী
প্রকাশনীঃদিব্য প্রকাশ
ফরম্যাটঃপিডিএফ ফাইল(PDF)
ক্যাটাগরিঃইতিহাস বিষয়ক বই PDF

চেঙ্গিস খান , একটি নাম , অসাধারন একটি জীবনী । প্রায় সাতশ বছর পুর্বে যে কিনা প্রায় অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছিলো । তার অনেক উপাধি রয়েছে , কিন্তু তিনি চেঙ্গিস খান নামেই জনপ্রিয় । যে কিনা তার বুদ্ধিমত্তা ও ক্ষমতা দিয়ে তার এতো বড় সম্রাজ্য পরিচালনা করেছিলেন । কে সে ? কোন স্থান থেকে সে এসেছে ? কিভাবে সে তার এই অবস্থা কে অনন্য উচ্চতায় পৌছে দিয়েছিল ?

সবকিছুই জানা যাবে বইটি তে । চেঙ্গিস খান কে নিয়ে পৃথিবী তে অসংখ্য বই লেখা হয়েছে, প্রকাশিত হয়েছে কিন্তু তারপরেও এই বইটি পৃথিবী তে তার জীবনী নিয়ে লেখা বইগুলার মধ্যে সর্বাধিক পঠিত বই । কারন বইটি তে লেখক চেঙ্গিস খান এর জীবণী এত অসাধারন ভাবে লিখেছেন যা পাঠকের মনে ধরবেই । চেঙ্গিস খান এর জীবণী ও তার ব্যাপারে সকল ধারনা পরিষ্কার করে দিয়েছেন লেখক বইটিতে ।

Also Read: ভারতে মুসলিম শাসনের ইতিহাস PDF

চেঙ্গিস খান : সব মানুষের সম্রাট

‘মধ্য এশিয়ার ভয়ানক শীতে আড়াই লাখ কষ্টসহিষ্ণু সেনা এগিয়ে চলতে লাগল। হয়তো আধুনিক সেনারা এই অবস্থাই থাকলে তাদেরকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হতো। মঙ্গোলরা খুব একটা মনঃক্ষুণ্ণ হয়নি। ভেড়ার চামড়ার তৈরি পোশাক পরে তারা তুষারপাতের মাঝেই শুয়ে পড়ত। প্রয়োজনে কখনো তাঁবুগাড়ি তাদের উষ্ণতা দিত। খাবার কম পড়লে কখনো তারা ঘোড়ার একটা শিরা কেটে ঘোড়ার রক্ত পান করে আবার শিরাটা বন্ধ করে দিত।’ ‘এর আগেই সির নদীর উত্তরে, ওত্রারে খানের দুই পুত্র পৌঁছে গিয়েছিলেন।

এই ওত্রারের শাসকই মঙ্গোল ব্যবসায়ীদের হত্যা করেছিল। আর সেই হত্যার নির্দেশ দেয়া ইনালজুক তখনো ওত্রারের শাসক। তিনি ভালোমতোই জানতেন মঙ্গোলদের কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা খুবই ক্ষীণ। তিনি শ্রেষ্ঠ কয়েকজন যোদ্ধা নিয়ে নিজেকে দুর্গে অন্তরীণ রাখলেন, পাঁচ মাস সেখানে ছিলেন। তিনি শেষ সময় পর্যন্ত যুদ্ধ করেছিলেন। যখন মঙ্গোলরা তার এলাকা দখল করে তার শেষ সেনাটিকে হত্যা করেছিল, তখন তিনি একটি টাওয়ার আশ্রয় নিয়েছিলেন। যখন তার তীর শেষ হয়ে গিয়েছিল, তখন তিনি তার শত্রুদের দিকে পাথর ছুড়ছিলেন।

এমন মরিয়া আচরণের পরও তাকে জীবিত ধরা হয় এবং খানের কাছে পাঠানো হয়। খান তখন তার চোখে আর কানে গরম রুপো ঢালার নির্দেশ দেন- তার কাজের পুরষ্কার হিসেবে পাওয়া একটি মৃত্যু।’ ‘এভাবে একে একে পার্শ্ববর্তী সব শহরগুলো চালাকি করে আক্রমণ করা হলো। এক জায়গায় খুন হয়ে যাওয়া মানুষের মাঝে শুয়ে থেকে কিছু মানুষ বেঁচে গিয়েছিল।

এ খবর মঙ্গোলরা শুনল, আর এরপরে নির্দেশ জারি হয় ভবিষ্যতে সব বাসিন্দাদের মাথা কেটে ফেলার।’ ‘মৃত্যুর সময় চেঙ্গিস খানের নেতৃত্বাধীন সেনা দলে তার রাজকীয় রক্ষী ছাড়া চারটি সেনাগুচ্ছ ছিল, অর্থাৎ মোট ১,৩০,০০০ সেনা।’ ‘চেঙ্গিস খান মারা গিয়েছিলেন সুংদের ভূমিতে। আর মঙ্গোলরা কী হারিয়েছে তা শত্রুদের বুঝতে না দেয়ার জন্য তার মরদেহ বহনকারী যোদ্ধারা মরুভূমিতে না পৌঁছা পর্যন্ত পথে যাদের সঙ্গেই দেখা হয়েছিল, তাদের সকলকে হত্যা করে। আর গোবিতে উপজাতির সকল মানুষ, পুরনো যোদ্ধারা সবাই তার মরদেহ বহনকারী গাড়ির পাশে চলতে চলতে উচ্চস্বরে শোক জানিয়েছিল।’ Chinggis Khan Itihas Book PDF সংগ্রহ করা হয়েছে, নিচে দেখুণ

আরও দেখুনঃ উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস PDF

চেঙ্গিস খানের ইতিহাস PDF বই | Chinggis Khan Itihas Book

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
  1. চেঙ্গিস খান বইটির লেখক কে?

    উত্তরঃ হ্যারল্ড ল্যাম্ব, যায়নুদ্দিন সানী(অনুবাদক) ৷

  2. বইটির প্রকাশনির নাম কি?

    উত্তরঃ দিব্য প্রকাশ ৷

error: Content is protected !!
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ