দ্বীনের পথে যাত্রা বই লেখক তানজীল আরেফীন আদনানের একটি আত্মশুদ্ধি, আখিরাতের প্রস্তুতি এবং দ্বীনের পথে চলার প্রেসক্রিপশনমূলক বই ৷ এই ক্ষনস্থায়ী জীবনে নিজেকে ইসলামি আলোকে সাজাতে এবং পরিবারকে দ্বীনের পথে আনতে বইটি আপনার প্রয়োজন হতে পারে ৷
ইসলামিক সৌন্দর্যে একটি পরিবার, সমাজ, দেশ গঠন ইহজীবনে আল্লাহর নেয়ামন অনুভব করতে পারবেন ৷ কিন্তু এমন একটি পরিবর্তন কীভাবে আসবে? শুধু আশা করলেই তো হবে না, এর জন্য প্রয়োজন নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক মেহনত। একজন মানুষ যখন নিজে পরিবর্তিত হয়, তখন তার পরিবর্তনে ধীরে ধীরে পরিবার, বন্ধু ও সমাজের ওপরও পড়ে।
বর্তমানে এমন অনেক মানুষ আছেন, যারা জীবনের একটি পর্যায় এসে আখিরাত নিয়ে ভাবতে শুরু করে। নিজের উদাসীনতা, ভুল পথ এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে একসময় মনে প্রশ্ন জাগে—এই পথে আর কতদিন? জীবনের প্রকৃত উদ্দেশ্য কি শুধু দুনিয়ার ব্যস্ততার মধ্যেই সীমাবদ্ধ?
এই প্রশ্নগুলোর উত্তর পেতে, এমনকি সুন্দর ইসলামিক জীবন গড়তে এখনই পড়তে পারেন দ্বীনের পথে যাত্রা বই পিডিএফ অথবা অর্ডার করতে পারেন হার্ডকপি ৷ এরকম আত্মউন্নয়নমূলক ইসলামিক বই পেতে পিডিএফপড়.কম ফলো রাখুন ৷
বই বিবরণ
- বইয়ের নামঃ দ্বীনের পথে যাত্রা ৷
- লেখকঃ তানজীল আরেফীন আদনান ৷
- প্রকাশনীঃ উমেদ প্রকাশ ৷
- প্রকাশকালঃ ২০২৫ ৷
- পেইজ সংখ্যাঃ ১২৮ টি ৷
- ক্যাটাগরিঃ আত্মউন্নয়নমূলক বই ৷
সূচিপত্র | দ্বীনের পথে যাত্রা বই



দ্বীনের পথে যাত্রা বই রিভিউ
একবার ভাবুন তো, দশ বছর পরের একটি সুন্দর সময়ের কথা। আপনার পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজনের অনেক মানুষ দ্বীনের পথে আপনার সাথে ফিরে আসছে। ঘরের ছোট ছোট সন্তানদের কেউ কুরআন হিফয করে ফেলেছে, পরিবারের সবাই একসাথে নামাজের জন্য যাচ্ছে। এলাকার মানুষগুলোও বিভিন্ন দ্বীনী উদ্যোগে একসাথে কাজ করছে। ধীরে ধীরে চারপাশের ইসলামের সৌন্দর্যে ফুটে উঠছে ৷
কিন্তু এমন একটি পরিবর্তন কি শুধু আশা করলেই সম্ভব? অবশ্যই না। এর জন্য প্রয়োজন নিজেকে সবার আগে ইসলামের পথে ফিরে আনা ৷ তারপর ধাপে ধাপে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের হয়ে কাজ করা ৷ একজন মানুষের নিজের পরিবর্তনের মাধ্যমেই শুরু হয় পরিবার ও সমাজ পরিবর্তনের পথ।
আমরা অনেকেই জানি এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কি? কেন আল্লাহ এই পৃথিবীতে আমাদের পাঠালেন? সব কিছু জানার পরেও কেন জানি না জানার একটা ভাব নিয়ে গাধার মত জীবন যাপন করছি ৷ তবে জীবনের এমন একটা সময় আসবে যখন বুজতে পারবো অবহেলায় কাটানো এই সময়ের কথা ৷ নিজের উদাসীন জীবন, ভুল পথে চলা এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অন্তরে প্রশ্ন জাগে—এই পথে আর কতদিন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে অনেকে হেদায়েত পেয়েছে ৷ তবে পরিবর্তনের এই পথে একজন মানুষের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। কীভাবে নিজের জীবনকে দ্বীনের আলোকে সাজাবে, কীভাবে দ্বীন শিখবে, কীভাবে পরিবারকে দ্বীনের পথে নিয়ে আসবে এবং সমাজে ভালো কাজের পরিবেশ তৈরি করবে—এসব বিষয়ে প্রয়োজন বাস্তবসম্মত পথনির্দেশনা।
লেখক বিশেষভাবে দ্বীনের পথে যাত্রা বইটি এজন্যই লিখেছেন ৷ দাওয়াতী জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বইটি লিখেছেন ৷ লেখক তানজীল আরেফীন আদনান বর্তমান সময়ের বিশেষ করে যুবসমাজের উদ্দেশ্যে বইটিতে দ্বীনের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
যুবসমাজ একটি জাতির ভবিষ্যৎ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যুগে যুগে বড় পরিবর্তনের পেছনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু বর্তমান সময়ে অনেক যুবক দুনিয়ার ব্যস্ততায় জীবনের প্রকৃত উদ্দেশ্য, আখিরাতের চিন্তা এবং দ্বীনের দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখেই দ্বীনের পথে যাত্রা বই পাঠকের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে।
বইটি লেখার মূল উদ্দেশ্য হলো—একজন মানুষ যেন নিজের জীবন নিয়ে নতুনভাবে চিন্তা করে, এই পৃথিবীতে তার উদ্দেশ্য বুজতে পারে এবং আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার চেষ্টা করে। শুধু নিজের পরিবর্তনের জন্য নয়, বরং কিভাবে পরিবার ও সমাজে দ্বীনের আলোয় আলোকিত করা যায় সেভাবে নিজে এবং যুব-সমাজকে জাগ্রত করা ৷
দ্বীনের পথে যাত্রা বই PDF ও হার্ডকপি | তানজীল আরেফীন আদনান বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

