স্ট্র্যাটেজিক মাইন্ডসেট থিবো মেরিসের লেখা একটি আত্মউন্নয়নমূলক বই। বইটির বাংলা অনুবাদ করেছেন ইকরাম মাহমুদ ও রায়হান ফেরদৌস রুদ্র। এটি প্রকাশ করেছে রুশদা প্রকাশ। বইটিতে কৌশলগত চিন্তাভাবনা, সময়ের সঠিক ব্যবহার, লক্ষ্য নির্ধারণ এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। অনেক পাঠক Strategic Mindset Bangla PDF খুঁজে থাকেন ৷
অনেক কাজ করেও কি প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না? কোনো লক্ষ্য অর্জনের জন্য কোন কাজটি আগে করা উচিত, তা বুঝতে সমস্যা হচ্ছে? কিংবা ব্যস্ততার মধ্যে দিন কেটে গেলেও গুরুত্বপূর্ণ কাজগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে? এসব সমস্যার পেছনে শুধু পরিশ্রমের অভাবই দায়ী নয়। অনেক সময় সঠিক কৌশল না থাকায় পরিশ্রমের যথাযথ ফল পাওয়া যায় না।
Strategic Mindset Bangla বইটির মূল কথা হলো, বেশি কাজ করার চেয়ে সঠিক কাজটি বেছে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে সেটি কতটা কার্যকর হবে, তা বিবেচনা করতে হবে। শুধু আজকের কাজ শেষ করাই ফল পাওয়া নয়; আগামী মাস, বছর কিংবা তার পরের সময়ের কথাও ভাবতে হবে।
বইটিতে সাত দিনের একটি পরিকল্পনার মাধ্যমে কৌশলগত চিন্তাভাবনা গড়ে তোলার কথা বলা হয়েছে। লক্ষ্য নির্ধারণ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি এবং শেখার কার্যকর পদ্ধতি নিয়ে এতে আলোচনা রয়েছে।
স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বই বিবরণ
- বইয়ের নামঃ স্ট্র্যাটেজিক মাইন্ডসেট ৷
- লেখকঃ থিবো মেরিস ৷
- অনুবাদকঃ ইকরাম মাহমুদ, রায়হান ফেরদৌস রুদ্র ৷
- প্রকাশনীঃ রুশদা প্রকাশ ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬টি ৷
- ক্যাটাগরিঃ আত্মউন্নয়নমূলক বই, অনুবাদ বই ৷
📑 সূচিপত্র
স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বইটি কাদের জন্য?
আপনি কি কোনো ফলাফল পাওয়ার আগেই আপনার পদক্ষেপ মানুষের কাছে প্রকাশ করার জন্য উদগ্রীব হয়ে যান? আপনি কি কোনো কাজে মনোযোগ দেওয়ার সব থেকে ভালো উপায় খুঁজে পেতে অক্ষমতা অনুভব করেন? সফলতা পেতে হলে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় এই অতিকথায় কি আপনি ডুবে আছেন?
সত্যিকার অর্থে, বেশি বেশি কাজ করা অনেক ক্ষেত্রে একমাত্র সমাধান নয়। একটি উপযুক্ত কার্যকর কৌশল ছাড়া প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা অর্থহীন। এই কারণে অবশ্যই কৌশলগতভাবে চিন্তা করতে হবে। একটি দাবা খেলায় জয়লাভ করার জন্য যেমন পরবর্তী চাল নিয়ে ভাবতে হয়, তেমনি উৎপাদনশীলতার খেলায় জেতার জন্য পরবর্তী মাস, বছর বা এমনকি দশক আগেও চিন্তা করতে হবে। সঠিক কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমে, আপনি বছর পরিমাণ সময় বাঁচাতে পারেন এবং অন্যদের চাইতে আপনার লক্ষ্যে অনেক দ্রুত পৌছাতে পারবেন।
অন্য কথায় বলতে গেলে, যাকে আমি ‘স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি বা কৌশলগত উৎপাদনশীলতা’ বলি তা আপনার অবশ্যই বিকাশ করতে হবে। আপনার প্রতিটি পদক্ষেপ অবশ্যই প্রভাবশালী হতে হবে এবং অবশ্যই প্রতিনিয়ত এমন পদক্ষেপের অনুসন্ধান করতে হবে যা আপনাকে সাফল্যর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনার জীবনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে।
সুতরাং, আপনি কি কৌশলগত উৎপাদনশীলতা সম্পর্কে আরও জানতে আগ্রহী?
স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, এই বইটি আপনার জন্য যদি আপনিঃ
- যে কাঙ্ক্ষিত ফলাফল আশা করেন তা না পাওয়া পর্যন্ত চেষ্টা করতে চান,
- আপনার লক্ষ্য অর্জনের জন্য কিসে মনোযোগ দিতে হবে তা না জেনে বিহ্বল অনুভব করতে থাকেন,
- আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্টতার স্পষ্টতার অভাব, বা
- প্রচুর অধ্যবসায় করেন কিন্তু যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন।
যদি উপরের কোনোটি আপনার সাথে পরিচিত মনে হয় এবং কীভাবে একজন কৌশলগত উৎপাদক হতে হয় তা শিখতে চান, তাহলে পড়ুন।
Strategic Mindset Bangla PDF | স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বই ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

