ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতের অর্থনৈতিক ইতিহাস লেখক তীর্থংকর রায়ের একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক ইতিহাসবিষয়ক বই। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটেন ও এশিয়ার বৃহত্তম এবং সবথেকে ক্ষমতাশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান। ১৬০০ সালে ভারত ও পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই কোম্পানি কীভাবে ধীরে ধীরে ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করল, তার ইতিহাস উঠে এসেছে বইটিতে। অনেক পাঠক ইস্ট ইন্ডিয়া কোম্পানি PDF খুঁজে থাকেন, তাদের জন্য বইটি শেখার আছে ৷
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতের অর্থনৈতিক ইতিহাস বইয়ে মূলত ব্যবসা থেকে সাম্রাজ্যবাদ এবং ভারতে কোম্পানির বাণিজ্যের ফলে অর্থনীতির কী পরিবর্তন হয়েছিল, তা নিয়ে আলোচনা করা হয়েছে। কীভাবে একদল মশলার কারবারি ধীরে ধীরে সাম্রাজ্যের মালিক হয়ে উঠল? ব্যবসায়িক স্বার্থ ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে কীভাবে সম্পর্ক তৈরি হয়েছিল? কোম্পানির সাফল্যের পিছনে কূটনীতি, বাণিজ্য ও রাজ্যজয়ের অবদান কতটা ছিল? লেখক তীর্থংকর রায় সাম্প্রতিক গবেষণা ও ঐতিহাসিক তথ্যের সমন্বয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন।
বইটিতে ব্যবসা থেকে সাম্রাজ্যবাদে কোম্পানির বিবর্তন, রাজনীতি ও বাণিজ্যের মধ্যে জটিল পরস্পরনির্ভরতা এবং ভারতের অর্থনৈতিক ইতিহাসে কোম্পানির তাৎপর্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি পলাশির যুদ্ধ, বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা, দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে কোম্পানির সম্পর্ক এবং উনিশ শতকের বিশ্বায়নে ভারতের ব্যবসার কাঠামোর পরিবর্তন নিয়ে আলোচনা রয়েছে। বইটি ইংরেজি গ্রন্থ East India Company: The World’s Most Powerful Corporation (অ্যালেন লেন, ২০১২) অবলম্বনে লেখা হয়েছে। তবে এটি আক্ষরিক অনুবাদ নয়; অনেক জায়গায় অদলবদল হয়েছে এবং মূল ইংরেজি বইয়ে নেই এমন কিছু প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।
বই বিবরণ
- বইঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতের অর্থনৈতিক ইতিহাস ৷
- লেখকঃ তীর্থংকর রায় ৷
- প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স (ভারত) ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৮৫টি ৷
- ক্যাটাগরিঃ পশ্চিমবঙ্গের বই: রাজনীতি, ইতিহাস ও ঐতিহ্য ৷
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বই বিষয়বস্তু
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হলো, সেই ইতিহাসই বইটির মূল আলোচ্য বিষয়। ১৬০০ সালে বাণিজ্যের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোম্পানি কীভাবে ধীরে ধীরে ভারতের রাজনৈতিক ক্ষমতা দখল করল, কীভাবে দেশীয় নবাব ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কের পরিবর্তন ঘটল এবং কীভাবে বাণিজ্যিক স্বার্থ থেকে রাজ্যজয়ের পথ তৈরি হলো, তার বিস্তারিত বর্ণনা রয়েছে বইটিতে। বিশেষ করে পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলার পরাজয়, মীরজাফরের নবাব হওয়া এবং বাংলা-বিহার-ওড়িশার দেওয়ানি লাভের মধ্য দিয়ে কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠার ঘটনাগুলো উঠে এসেছে।
বইটিতে শুধু রাজনৈতিক ক্ষমতা দখলের ইতিহাস নয়, ভারতের অর্থনৈতিক পরিবর্তনের দিকটিও গুরুত্ব পেয়েছে। এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে কোম্পানির বাণিজ্যিক সম্পর্ক, ভারতীয় ব্যবসায়ীদের ওপর নির্ভরশীলতা, কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা এবং ইউরোপীয় বণিকদের প্রতিযোগিতার বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি উনিশ শতকের বিশ্বায়ন কীভাবে ভারতের ব্যবসার কাঠামো বদলে দেয়, কোম্পানির বাণিজ্যের ফলে অর্থনীতিতে কী পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনের প্রভাব কেন সুদূরপ্রসারী—লেখক এসব বিষয় তুলে ধরেছেন।
ইতিহাসের পাশাপাশি অর্থনৈতিক ইতিহাস জানতে যাঁরা আগ্রহী, তাঁদের জন্য বইটি পড়ার মতো। বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান, বাংলায় ব্রিটিশ শাসনের শুরু, পলাশির যুদ্ধ এবং ভারতের অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে চান যাঁরা, তাঁরা বইটি পড়তে পারেন। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কীভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করল, সেই বিবর্তনের কারণ বুঝতে বইটি পাঠকদের আগ্রহী করে তুলবে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতের অর্থনৈতিক ইতিহাস বই PDF
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...


