পিডিএফ পড়.কম

বাংলা এ প্লাস বই রিভিউ (PDF) | HSC Bangla A Plus Book

লেখার সাইজA
A
Rate this post

এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য নাহিদ২৪ পাবলিকেশন্স নিয়ে এসেছে বাংলা এ প্লাস বই ৷ বাংলা ১ম ও ২য় পত্রের ২০০ নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা এখন পাবে এক মলাটে পড়ার সুযোগ ৷ বইটির অনেক পজিটিভ রিভিউ এবং জনপ্রিয়তা দেখা যাচ্ছে ৷ অনেক শিক্ষার্থী অনলাইনে Bangla A Plus Book PDF খুঁজে থাকেন ৷ ইচ্ছা হলে নিচ থেকে বইটির হার্ডকপি/আসলবই অর্ডার দিতে পারেন ৷

নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত এই বইটিতে বাংলা ১ম পত্রের প্রতিটি গদ্য ও পদ্যের সহজ ব্যাখ্যার পাশাপাশি বাংলা ২য় পত্রের ব্যাকরণ ও নির্মিতি অংশ অত্যন্ত সুন্দর, সহজ ও গুছানোভাবে লেখা হয়েছে। ফলে শিক্ষার্থীরা বাংলা ১ম ও ২য়পত্রের আলাদা গাইড বই না কিনে এই একটি বই থেকেই প্রস্তুতি নিতে পারেন ৷ বিশেষ করে যারা বাংলা বিষয়ে এ+ পাওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য বাংলা এ প্লাস বই বেশ ভালো হবে আশা করা যায়।

বইটিতে রয়েছে গদ্য-পদ্য, বাংলা ২য়পত্রের ব্যাকরণ ও নির্মিতি অংশ এবং আনন্দপাঠ ৷ বইটির সঙ্গে Nahid24-এর ভিডিও ক্লাস সুবিধা থাকায় পাঠ্যবিষয় আরও সহজে আয়ত্ত করা সম্ভব। HSC শিক্ষার্থীরা মেইনবই ও গাইডবই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

বাংলা এ প্লাস বই বিবরণ

  • বইয়ের নামঃ বাংলা এ প্লাস
  • লেখকঃ নাহিদ হাসান মুন্না ৷
  • প্রকাশনীঃ Nahid24 Publications
  • সংস্করণঃ HSC ও Alim ২০২৬ ব্যাচ
  • বিষয়ঃ বাংলা ১ম ও ২য় পত্র ৷
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৭৬০+
  • ক্যাটাগরিঃ এইসএসসি বই

বইটি যেভাবে সাজানো হয়েছে

  • প্রতিটি গদ্যের মানসম্মত ব্যাখ্যা
  • প্রতিটি কবিতার মানসম্মত ব্যাখ্যা
  • অনুশীলনমূলক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
  • গুরুত্বপূর্ণ MCQ ও বোর্ড প্রশ্নোত্তর
  • বাংলা ২য় পত্রের ব্যাকরণ সহজ ভাষায় উপস্থাপন
  • নির্মিতি অংশ সমাধানের সহজ কৌশল
  • ভাষণ, প্রতিবেদন, দিনলিপি, ই-মেইল, সংলাপ, ভাব-সম্প্রসারণসহ বিভিন্ন টপিক
  • বাংলা সহপাঠের নাটক ও উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা
  • প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অনুশীলন

বাংলা এ প্লাস বই রিভিউ

বাংলা বিষয়ে এ+ পাওয়া অনেক শিক্ষার্থীর কাছেই একটি চ্যালেঞ্জ। শিক্ষার্থীরা মনে করে নিজের মাতৃভাষা বাংলা সাবজেক্ট সহজই হবে এতো পড়ার কি আছে ৷ কিন্তু পরিক্ষার রেজাল্ট দিলে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট বাংলাতেই কম মার্ক পায় ৷ কারণ বাংলা ১ম পত্রের কবিতা ও গদ্যের অংশ ভালোভাবে না বুঝলে, বিশেষ করে কবিতার ব্যাখ্যা না বুঝলে সৃজনশীল কিংবা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করা কঠিন হয়ে যায়। এই বইটিতে প্রতিটি কবিতা ও গদ্যে ব্যাখ্যাসহ দেওয়া হয়েছে, ফলে পাঠ্যবই বুঝতে অনেক সুবিধা হয়।

অন্যদিকে বাংলা ২য় পত্রে ব্যাকরণ ও নির্মিতি অংশে ভালো নম্বর পেতে নিয়মিত পড়ার প্রয়োজন হয়। বইটিতে ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকগুলো সহজ ও কৌশলগতভাবে উপস্থাপন করার পাশাপাশি বোর্ড প্রশ্ন ও বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে তুলে।

শিক্ষার্থীরা বাংলা ১ম ও ২য় পত্রের ২০০ নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি এক মলাটে নিতে পারছেন ৷ এতে করে আলাদা বই কেনার প্রয়োজন পড়েনা ৷ শিক্ষার্থীরা বাংলা গদ্য ও পদ্য পড়ার সময় অনেক শব্দের কঠির অর্থ অথবা লাইন বুজতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে বাংলা এ প্লাস বই কঠির শব্দের অর্থের সাথে লাইন বাই লাইন সহজ ব্যাখ্যাসহ রয়েছে ৷ এতে করে দুর্বল স্টুডেন্টরাও সহজে গল্প-কবিতা বুজতে পারে ৷

বইটিতে রয়েছে বাংলা সহপাঠ অংশ। অনেক শিক্ষার্থী নাটক ও উপন্যাস বড় হওয়ার কারণে পড়তে আগ্রহী হয় না। তাদের জন্য নাটক ও উপন্যাস সংক্ষেপে এবং সহজভাবে দেওয়া হয়েছে, যা অল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুজতে পারবে ৷

লেখক নাহিদ হাসান মুন্না শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম। Nahid24-এর মাধ্যমে তিনি নিয়মিত শিক্ষামূলক কনটেন্ট, ভিডিও ক্লাস এবং একাডেমিক গাইডলাইন দিয়ে থাকেন। বইটির প্রতিটি অধ্যায়ের সঙ্গে মানসম্মত ভিডিও ক্লাসের সুবিধা থাকাও শিক্ষার্থীদের জন্য আলাদা একটা সুবিধা। ফলে কোনো টপিক বুঝতে সমস্যা হলে শিক্ষার্থীরা ভিডিও দেখে আরও সহজে বিষয়টি বুঝতে পারে। তাই যারা বাংলা এ প্লাস বই পিডিএফ অর্থবা হার্ডকপি অর্ডার করতে চান নিচ থেকে বইটি অর্ডার করার সুবিধা পাবেন ৷

কেন বাংলা এ প্লাস বইটি পড়বেন?

০১. বাংলা ১ম পত্রের প্রতিটি গদ্যের ব্যাখ্যা

বাংলা ১ম পত্রের গদ্যগুলো পড়ার সময় ছাত্র-ছাত্রীরা অনেক শব্দের অর্থ বুঝতে পারেনা কিংবা অনেক লাইনের অর্থ বুঝতে পারেনা। সেইসব শব্দার্থ/কঠিন লাইনের ব্যাখ্যা পাবেন এই বইটিতে।

০২. বাংলা ১ম পত্রের প্রতিটি পদ্যের ব্যাখ্যা

বাংলা ১ম পত্রের কবিতাগুলো যেন ছাত্র-ছাত্রীদের কাছে ভয়ানক কোনো এক বিষয়। কবিতা ভালোভাবে না বুঝলে সৃজনশীল কিংবা বহুনির্বাচনী কোনো প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। এই বইয়ে প্রতিটি কবিতার প্রতিটি লাইনের মানসম্মত ব্যাখ্যা পাবেন (একদম সহজ ভাষায়)

০৩. বাংলা ব্যাকরণের প্রতিটি টপিক সহজে উপস্থাপন

বাংলা ২য় পত্রের যে যে টপিক এইচ. এস. সি. পরীক্ষায় আসে; সবগুলোই খুব সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। আলোচনা শেষে বিগত বছরের বোর্ড প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে যা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে যাচাই করতে পারবে।

০৪. বাংলা ২য় পত্রের নির্মিতি অংশের সহজ সমাধান

বাংলা ২য় পত্রের ভাষণ, প্রতিবেদন, দিনলিপি, ই-মেইল এসব লেখার নিয়ম ও সহজ কৌশল উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে। ফলে বাংলা ১ম ও ২য় পত্রের শতভাগ প্রস্তুতি নিতে এই বইটি একটি কার্যকরি ভূমিকা পালন করবে।

০৫. বাংলা সহপাঠের নাটক ও উপন্যাস সংক্ষেপে উপস্থাপন

অনেক শিক্ষার্থী বাংলা সহপাঠের নাটক ও উপন্যাস অনেক বড় হওয়ার কারণে পড়তে চায় না। তাদের জন্য এই বইয়ে রয়েছে সংক্ষেপে নাটক ও উপন্যাস উপস্থাপন। তাই বাংলা এ প্লাস বই থাকতে এইচ এস সি এর বাংলা বিষয় নিয়ে আর কোনো চিন্তা নয়।

HSC Bangla A Plus Book PDF | বাংলা এ প্লাস বই পিডিএফ (হার্ডকপি)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ