পিডিএফ পড়.কম

HSC Bangla 1st Paper Book PDF (সাহিত্যপাঠ একাদশ শ্রেণি)

CategoriesHSC BOOK
লেখার সাইজA
A
Rate this post

HSC Bangla 1st Paper Book PDF 2026 অথবা সাহিত্যপাঠ একাদশ শ্রেণির পাঠ্যবইটির পিডিএফ অনেক শিক্ষার্থীই খুঁজে থাকো ৷ তোমরা যারা এসএসসি শেষ করে একাদশ শ্রেণিতে নতুন প্রদার্পণ করেছো, তাদের অনেকেরই নতুন বই, নতুন বিষয় আর নতুন পড়াশোনার চাপ—সব মিলিয়ে কলেজ জীবনের শুরুটা একটু কঠিন মনে হতে পারে।

বাংলা ১ম পত্রের মূল পাঠ্যবই ‘সাহিত্যপাঠ’। একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই বছরজুড়ে এই বইয়ের বিভিন্ন গদ্য ও কবিতা পড়তে হয়। যারা নতুন একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছো, তাদের অনেকের হয়তো বইটি হাতের কাছে নাও থাকতে পারে ৷ তাই মোবাইলে পড়ার জন্য HSC Bangla 1st Paper Book PDF খুঁজছো।

প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, তোমাদের পড়ার সুবিধার্থে একাদশ শ্রেণির বাংলা ১ম পত্র বই পিডিএফ সংগ্রহ করা হয়েছে ৷ তোমরা ইচ্ছা করলে বইটি অনলাইনে পড়তে পারো অথবা ডাউনলোড করে যেকোনো সময় অফলাইনে পড়তে পারো ৷ তোমাদের যদি HSC অন্যান্য বই এবং গাইড প্রয়োজন হয় তাহলে আমাদের পিডিএফপড়.কম থেকে এইচএসসি ক্যাটাগরি ভিজিট করতে পারো এবং প্রয়োজনীয় বইটির পিডিএফ নিতে পারো ৷

সাহিত্যপাঠ বই বিবরণ

  • বইয়ের নামঃ সাহিত্যপাঠ ৷
  • বিষয়ঃ বাংলা ১ম পত্র ৷
  • শ্রেণিঃ একাদশ ও দ্বাদশ ৷
  • ক্যাটাগরিঃ HSC Book
  • প্রকাশকঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)
  • ফাইল ফরম্যাটঃ পিডিএফ(PDF)

সাহিত্যপাঠ একাদশ শ্রেণি বইটি কেন গুরুত্বপূর্ণ?

সাহিত্যপাঠ জানা শুধু পরিক্ষা পর্যন্তই সীমাবদ্ধ নয়, এর গল্প, প্রবন্ধ ও কবিতার মাধ্যমে বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের লেখক, সমাজ, সংস্কৃতি, দেশপ্রেম, মানবিকতা, প্রকৃতি ও মানুষের জীবন সম্পর্কে জানতে পারবে ৷

বইটির পাঠগুলো এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের ঐতিহাসিক ধারার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, প্রকৃতিপ্রেম, সাম্য, নারী-পুরুষের সমমর্যাদা এবং বিজ্ঞানমনস্কতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ভাবতে পারে।

তাই পরীক্ষার আগে শুধু প্রশ্ন-উত্তর মুখস্থ না করে প্রতিটি গদ্য ও কবিতা মূল বই থেকে পড়ার চেষ্টা করো। এতে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার পাশাপাশি MCQ এবং অনুধাবনমূলক প্রশ্নের প্রস্তুতিও অনেক সহজ হবে। প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থী, কলেজজীবনের শুরুতেই যদি সাহিত্যপাঠ বইটি ভালোভাবে পড়ার অভ্যাস তৈরি করতে পারো, তাহলে বাংলা ১ম পত্র অনেক সহজ মনে হবে।

📖 সাহিত্যপাঠের গদ্য অংশ

  1. আত্মচরিত — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. মহুয়া — দ্বিজ কানাই
  3. বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. কারবালা প্রান্তর — মীর মশাররফ হোসেন
  5. অপরিচিতা — রবীন্দ্রনাথ ঠাকুর
  6. বর্ষা — প্রমথ চৌধুরী
  7. বিলাসী — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  8. গৃহ — রোকেয়া সাখাওয়াত হোসেন
  9. শিক্ষাচিন্তা — কাজী আবদুল ওদুদ
  10. আহ্বান — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  11. আমার পথ — কাজী নজরুল ইসলাম
  12. তাজমহল — বনফুল
  13. ভুলের মূল্য — কাজী মোতাহার হোসেন
  14. জীবন ও বৃক্ষ — মোতাহের হোসেন চৌধুরী
  15. মানব-কল্যাণ — আবুল ফজল
  16. গন্তব্য কাবুল — সৈয়দ মুজতবা আলী
  17. মাসি-পিসি — মানিক বন্দ্যোপাধ্যায়
  18. সৌদামিনী মালো — শওকত ওসমান
  19. কলিমদ্দি দফাদার — আবু জাফর শামসুদ্দিন
  20. বায়ান্নর দিনগুলো — শেখ মুজিবুর রহমান
  21. চেতনার অ্যালবাম — আবদুল হক
  22. একটি তুলসী গাছের কাহিনি — সৈয়দ ওয়ালীউল্লাহ্
  23. মানুষ — মুনীর চৌধুরী
  24. মৌসুম — শামসুদ্দীন আবুল কালাম
  25. গহন কোন বনের ধারে — দ্বিজেন শর্মা
  26. কপিলদাস মুর্মুর শেষ কাজ — শওকত আলী
  27. জাদুঘরে কেন যাব — আনিসুজ্জামান
  28. রেইনকোট — আখতারুজ্জামান ইলিয়াস
  29. মহাজাগতিক কিউরেটর — মুহম্মদ জাফর ইকবাল
  30. নেকলেস — গী দ্য মোপাসাঁ (অনূদিত)

📝 সাহিত্যপাঠের কবিতা অংশ

  1. ফুল্লরার বারোমাস্যা — মুকুন্দরাম চক্রবর্তী
  2. ঋতু-বর্ণন — আলাওল
  3. স্বদেশ — ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. বিভীষণের প্রতি মেঘনাদ — মাইকেল মধুসূদন দত্ত
  5. মানব-বন্দনা — অক্ষয়কুমার বড়াল
  6. সুখ — কায়কোবাদ
  7. সোনার তরী — রবীন্দ্রনাথ ঠাকুর
  8. ঐকতান — রবীন্দ্রনাথ ঠাকুর
  9. নবান্ন — যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  10. বিদ্রোহী — কাজী নজরুল ইসলাম
  11. সাম্যবাদী — কাজী নজরুল ইসলাম
  12. প্রতিদান — জসীমউদ্দীন
  13. সুচেতনা — জীবনানন্দ দাশ
  14. তাহারেই পড়ে মনে — সুফিয়া কামাল
  15. সেই অস্ত্র — আহসান হাবীব
  16. পদ্মা — ফররুখ আহমদ
  17. ফেব্রুয়ারি ১৯৬৯ — শামসুর রাহমান
  18. আঠারো বছর বয়স — সুকান্ত ভট্টাচার্য
  19. আলো চাই — সিকান্দার আবু জাফর
  20. আগে কী সুন্দর দিন কাটাইতাম — শাহ আবদুল করিম
  21. আমি কিংবদন্তির কথা বলছি — আবু জাফর ওবায়দুল্লাহ
  22. তোমার আপন পতাকা — হাসান হাফিজুর রহমান
  23. হাড় — আলাউদ্দিন আল আজাদ
  24. নূরলদীনের কথা মনে পড়ে যায় — সৈয়দ শামসুল হক
  25. ছবি — আবু হেনা মোস্তফা কামাল
  26. ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার — মোহাম্মদ মনিরুজ্জামান
  27. প্রত্যাবর্তনের লজ্জা — আল মাহমুদ
  28. মানুষ সকল সত্য — দিলওয়ার
  29. ব্ল্যাক আউটের পূর্ণিমায় — শহীদ কাদরী
  30. শান্তির গান — মহাদেব সাহা

📥 HSC Bangla 1st Paper Book PDF ডাউনলোড

তুমি যদি HSC Bangla 1st Paper Book PDF, সাহিত্যপাঠ একাদশ শ্রেণি PDF অথবা HSC Bangla 1st Paper Book খুঁজে থাকো, তাহলে এই বইটি সংগ্রহ করে মোবাইলে রেখে দিতে পারো।

×

✅ ফাইল রেডি

🇧🇩 বাংলা ভার্সন

অনলাইনে পড়ুন ডাউনলোড করুন

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ