“জান্নাত কে পাত্তে” পাকিস্তানি জনপ্রিয় লেখিকা নিমরাহ্ এহমাদ এর উর্দু ভাষায় লেখা পাঠক নন্দিত একটি উপন্যাস। আর এই জনপ্রিয় সুন্দর উপন্যাসটি অনুবাদ করেছেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা আফিফা পারভীন। অনেক পাঠক জান্নাত কে পাত্তে বই PDF ও হার্ডকপি খুঁজে থাকেন ৷ আশা করি উপকৃত হবেন ৷
“জান্নাত কে পাত্তে” একটি সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে হৃদয় দিয়ে লেখা এমন একটি রচনা, যা আমার নিজের হৃদয়েরও খুব কাছের।
এটি তাদের গল্প যারা কষ্ট সহ্য করে, ভয়কে একপাশে রেখে ধৈর্য ধারণ করে; যারা সংগ্রাম করে, যারা কাঁটার ওপর দিয়ে হেঁটে মুক্তার মতো অমূল্য রত্নে পরিণত হয়।
এটি সেই মানুষগুলোর গল্প, যারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজে নেয়; যারা প্রতিটি কঠিন পরিস্থিতিতে দৃঢ় সংকল্প আর সাহস দিয়ে পথ বের করে আনে; যারা অন্যদের সামনে নিজেদের কষ্টের প্রদর্শনী করে না। আর এই গল্পটি তাদের জন্যও যারা অনেক ভালো কাজ শুধু এই কারণে করতে পারে না যে, সেগুলো করলে সমাজে তাদের “ভালো” মনে করা হবে না। যারা আল্লাহ তা’আলার কিছু নির্দেশ মানতে চায়, কিন্তু বর্তমান যুগের দৃষ্টিতে সেগুলোকে বাস্তবসম্মত মনে করে না। যারা সঠিক পথে চলতে চায়, কিন্তু চারপাশে এমন কোনো উৎসাহব্যঞ্জক পরিবেশ পায় না, যা তাদের সাহস জোগাবে।
জান্নাত কে পাত্তে লেখা হয়েছে আপনাকে এই সাহস দেওয়ার জন্য যে এই গল্পে উল্লেখিত শরিয়তের সেই সব বিধান, যেগুলো মানতে গিয়ে মূল চরিত্রগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেগুলো যদি আপনি নিজে পালন করতে না-ও পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই কাহিনি কখনো কাউকে জোর করে কোনো পথে টানবে না। তবে এটি আপনার কাছে অন্তত এটুকু অনুরোধ করবে, আপনি নিজে সেই কাজ করুন বা না করুন, কিন্তু যারা “জান্নাত কে পাত্তে” আঁকড়ে ধরে আছে, তাদের জন্য কখনো কষ্ট বা অপমানের কারণ হবেন না। আহযাবের যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য যেন বনু কুরাইযার মতো না হয়ে উঠেন।
যারা এই বিধানগুলো মেনে চলে, তাদের সাহস বাড়ান, তাদের মনোবল ভেঙে দেবেন না। তাদের একা করে দেবেন না। আল্লাহর আদেশ যেমন এবং যখন এসেছে, সেই ভিত্তিতে মানার জন্য তাদের শাস্তি দেবেন না। যদি কেউ আল্লাহ তা’আলার আদেশ সম্পূর্ণভাবে মানতে চায়, আপনি নিজে তা না মানলেও এমন মানুষদের একঘরে করবেন না।
জান্নাত কে পাত্তে বই বিবরণ
- বইয়ের নামঃ জান্নাত কে পাত্তে ৷
- লেখকঃ নিমরাহ্ এহমাদ ৷
- অনুবাদকঃ আফিফা পারভীন ৷
- প্রকাশনীঃ ছাপাখানা প্রকাশনী ৷
- পেইজ সংখ্যাঃ ৭৮৩টি ৷
- ক্যাটাগরিঃ থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস বই ৷
জান্নাত কে পাত্তে বই রিভিউ
জান্নাত কে পাত্তে বইটি এমন এক তরুণীর গল্প, যে এক অপরিচিত দেশে গিয়ে নিজেই অপরিচিত হয়ে যায় ” তখন প্রথমেই খটকা লাগে, যে একটা মানুষ নিজেই কিভাবে অপরিচিত হয়ে যায়! এটা জানাই ছিল আমার মুল আগ্রহের কেন্দ্র বিন্দু, তারপর বইটা পড়া শুরু করি, ধীরে ধীরে জানতে পারি সেই তরুণী অর্থাৎ হায়া সুলেমান কিভাবে অপরিচিত দেশে গিয়ে মাত্র পাঁচ মাসে সে নিজেই অপরিচিত হয়ে যায়, হারিয়ে ফেলে তার পূর্বের বাহ্যিক স্বত্বা, নিজেকেই নিজে নতুন করে চেনে, জানে, আর এটাই এই বইয়ের টার্নিং পয়েন্ট।
সেই তরুণী হায়া সুলেমান নিজেকে নতুন ভাবে বুঝতে শেখে, তার জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ তাকে নতুন করে নিজেকে নিয়ে ভাবতে শেখায়, আর এই শেখার মাধ্যমেই সে অপরিচিত হতে শুরু করে, তার পরিচিত স্বত্বা, সমাজ, আত্মীয় ও বন্ধু বান্ধব থেকে। তারপরও সে হার মেনে নেয়নি বরং জান্নাতের পাতা আকড়ে ধরে কন্টকাকীর্ণ পথ পারি দিয়েছে। জান্নাতের পাতা তাকে দিয়েছে নিরাপত্তা, সাহস ও অনুপ্রেরণা। তার জান্নাতের পাতা আকড়ে ধরার রিয়েলাইজেশন ও একে ধারন করে পথ চলা, এই পয়েন্ট অফ ভিউ থেকেই হয়তো উপন্যাসের নামকরন করা হয়েছে “জান্নাত কে পাত্তে”।
জান্নাতের পাতা হায়া সুলেমান এমনি এমনি আঁকড়ে ধরে নি এটা সে তখনই আঁকড়ে ধরেছে যখন এর গুরুত্ব বা মাহাত্ম্য বুঝেছে। এই গুরুত্ব তাকে পরিস্থিতি বুঝিয়েছে আর বুঝিয়েছে এই উপন্যাসের ইসলামের আলোয় আলোকিত কিছু চরিত্র। ইসলামের আলোয় আলোকিত যেহেতু বললাম তাহলে বোঝাই যাচ্ছে এই উপন্যাসের মূল উপজীব্য হলো মুসলিম ধর্মীয় সংস্কৃতি ও আর্দশ। আমরা মুসলিম, ধর্ম সমন্ধে হয়তো অনেক কিছুই জানি কিন্তু মানি কতটুকু, এই গল্পেও এটাই দেখানো হয়েছে ৷ পুরো বইটি সংগ্রহ করে পড়ুন, আশা করি আপনারও ভালো লাগবে ৷
জান্নাত কে পাত্তে বই পিডিএফ (হার্ডকপিসহ)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

