নস্টালজিয়ায় নব্বই বই PDF এবং Nostalgia Nobboi Golpo অনেক পাঠক পড়তে চায় ৷ ৫৬ জন লেখকের ৫৬ রকম ভাবনা বইটিকে করেছে জনপ্রিয় ৷ মোঃ মনোয়ার হোসেন বুলবুল এর সম্পাদনায় ইউনিটি পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে ৷ আপনি যদি পুরনো স্মৃতি জড়িত গল্পের বই পড়তে ভালোবাসেন তাহলে পড়তে পারেন নস্টালজিয়ায় নব্বই গল্প বইটি ৷ এরকম স্মৃতিঘেরা বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম ৷
প্রতিটি মানুষের জীবনে কিছু পুরনো স্মৃতি থাকে ৷ যেগুলো স্মৃতি হিসেবে থাকে সারা জীবন ৷ এই বইয়ের প্রতিটি গল্পে আপনি পাবেন হাসি, কান্না, দুঃখ, হারানোর বেদনা বলি বা ফিরে পাওয়ার আনন্দ সকল অনুভূতির ছোয়া ৷ নব্বই দশকের স্মৃতিবিজরিত সম্পর্ক, ভালোবাসা, হারিয়ে যাওয়া কিছু স্মৃতি এবং রয়ে যাওয়া ছোট ছোট গল্প এই বইটি আপনাকে মনে করিয়ে দিবে ৷ যারা বাংলা গল্পের বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি অন্যরকম পছন্দের বই হবে।
এই গল্পের বই আপনাকে ফেলে আসা সময়কে ও স্মৃতিকে ফিরে পাবার অনুভূতি দিতে পারে ৷ নব্বই দশকের জীবন-যাপন, পারিবারিক মেলবন্ধন, চিঠির যুগের প্রেম, পুরোনো দিনের মুরব্বিদের সরলতা এবং মানুষের আন্তরিকতার ছোঁয়া খুঁজে পাবেন বইটিতে ৷
বই বিবরণ
- বইয়ের নামঃ নস্টালজিয়ায় নব্বই ৷
- সম্পাদকঃ মোঃ মনোয়ার হোসেন বুলবুল ৷
- প্রকাশনীঃ ইউনিটি পাবলিকেশন ৷
- প্রকাশকালঃ ২০২৫ সাল ৷
- পেইজ সংখ্যাঃ ২৪০ টি ৷
- ক্যাটাগরিঃ সমকালীন গল্প বই ৷
৫৬ জন লেখকের উক্তি এবং অটোগ্রাফ যুক্ত বই,বুকমার্ক উপহার।
নস্টালজিয়ায় নব্বই বই রিভিউ
আমি সিউর, আপনি যদি নস্টালজিয়ায় নব্বই বই পড়া শুরু করেন পুরোনো দিনের অনেক স্মৃতি আপনার চোখের সামনে ভেসে উঠবে ৷ বইটিতে ৫৬ জন লেখকের ৫৬টি অনুগল্প স্থান পেয়েছে। প্রতিটি গল্প আলাদা অনুভূতি নিয়ে লেখা হলেও সবগুলো গল্প এক সুতোয় বেঁধেছে নব্বই দশকের অনুভূতি ও স্মৃতির ছোঁয়া নিয়ে ৷
আমার পড়া সবচেয়ে চমৎকার একটি বইগুলোর মধ্যে একটি নস্টালজিয়ায় নব্বই। মন ভালো করার জন্য একজন বইপ্রমির জীবনে একবার হলেও বইটি পড়া উচিত। বইটির প্রচ্ছদ থেকে শুরু করে বইয়ের প্রত্যেক পাতায় নস্টালজিক একটা ভাইব পাওয়া যায়। লেখাগুলো যেমন সুন্দর ও হৃদয়ছোঁয়া, তেমনি প্রচ্ছদ, ছাপা ও উপস্থাপনাও দারুণ পরিপাটি। লেখকেদের অসাধারণ লেখনী পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
বইটি আপনাকে শুধু গল্পগুলোই উপহার দিবেনা, বরং অনেক পাঠককে নিজের অতীতের কিছু মুহূর্তের কথাও মনে করিয়ে দিবে। যারা নব্বই দশকের সময়টাকে কাছ থেকে দেখেছেন, তাদের কাছে বইটি আরও বেশি ভালো লাগবে। আর যারা সেই সময় দেখেননি, তারাও গল্পগুলোর মাধ্যমে সেই সময়ের কিছু ফিল পাবেন ৷
সব মিলিয়ে নস্টালজিয়ায় নব্বই গল্পগুলো আপনার হারানো স্মৃতিগুলোর কথা মনে করিয়ে দিবে, আপনি একটু হলে স্তব্ধ হয়ে ভাববেন অতীতের স্মৃতি নিয়ে ৷ আপনার জীবনে যদি অতীত থাকে, গল্প, স্মৃতি থাকে আমি বলবো বইটি পড়ুন, আপনার ভালো লাগবে ৷
পাঠকের উদ্দেশ্যে কিছু কথা
এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
পাঠক কেন নস্টালজিয়ায় নব্বই বইটি পড়বেন?
- ৫৬ জন লেখকের ৫৬টি ভিন্ন স্বাদের গল্প পড়ার সুযোগ পাবেন ৷
- নব্বই দশকের স্মৃতি, গল্প, হারানো দিনগুলো কাছ থেকে অনুভব করা যাবে।
- গল্পগুলো ছোট ছোট হওয়ায় কম সময়ে অতীতের ফিল নিতে পারবেন ৷
- ভালোবাসা, পরিবার, বন্ধুত্ব, হারানো ও ফিরে পাওয়ার মতো অনুভূতিগুলোর সংমিশ্রণ রয়েছে ৷
- বইটির প্রচ্ছদ, ছাপা ও উপস্থাপনা যথেষ্ট ভালো মানের ৷
- বন্ধুকে গিপ্ট দেওয়ার মত একটি বই ৷
- তরুণ ও প্রাপ্তবয়স্ক সবার জন্য উপযোগি ৷
নস্টালজিয়ায় নব্বই বই PDF (হার্ডকপিসহ) | Nostalgia Nobboi Golpo Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

