পিডিএফ পড়.কম

যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সা. বই PDF (নামাজ শিক্ষা বই)

লেখার সাইজA
A
Rate this post

যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সা. বই PDF অনেক পাঠক খুঁজে থাকেন ৷ আপনারা যদি রাসুল সাঃ যেভাবে নামাজ পড়তেন অর্থাৎ নামাজের সহিহ পদ্ধতি দলিল ভিত্তিক শিখতে চান তাহলে পড়ুন অধ্যাপক মুহাম্মাদ নূরুল ইসলাম মক্কী এর লেখা এই ছোট নামাজ শিক্ষা বইটি ৷ বইটাতে সহিহ হাদিস এর সূত্র ধরে স্বয়ং নবীজি (সা.) এর নামাজ পড়ার পদ্ধতি অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে ৷ সলাত/নামাজ শিক্ষা বই পড়তে চোখ রাখুন পিডিএফপড়.কম

সালাত ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভকরা যায়। ত্রুটি-বিচ্যুতির কারণে তা আদায় করেও অনেকে পাপের ভাগী হবে। আর তা হবে ভয়াবহ জাহান্নাম। তাহলে কীভাবে সে সালাত আদায় করলে আল্লাহর পুরস্কার পাওয়া যাবে, কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করতেন, একমাত্র সেটাই আমাদের অনুকরণ করতে হবে ৷

নামাজ এর নিয়মকানুন গুলো হাদিসের রেফারেন্স এর সাথে দেওয়া হয়েছে। যা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। এই বইটিতে নামাজ নিয়ে প্রচলিত কিছু মিস-কনসেপশন (যেমন: সেজদার ক্ষেত্রে কনুই এর অবস্থান) এবং ভুল পদ্ধতির বিষয়ে ও আলোকপাত করা হয়েছে।

বইটিতে অতিরিক্ত বেশি কিছু রাখা হয়নি, খুব অল্পের মধ্যে ভালো করে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা নামাজ পারেন কিন্তু সহীহ শুদ্ধ হচ্ছে কিনা বুঝতে চাচ্ছেন বা নামাজ আরো সহি/সুন্নতি কায়দায় পড়তে চান তাদের জন্য এই বইটা ৷

বই বিবরণ

  • বইয়ের নামঃ যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সা.
  • লেখকঃ অধ্যাপক মুহাম্মাদ নূরুল ইসলাম মক্কী ৷
  • প্রকাশনীঃ সবুজপত্র পাবলিকেশন্স ৷
  • পেইজ সংখ্যাঃ ৪৮টি ৷
  • ক্যাটাগরিঃ সালাত/নামায বিষয়ক বই

যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সা. বই বিষয়বস্তু

ইসলামের সমুদয় বিধি-বিধানের মধ্যে সালাতই একমাত্র ইবাদাত, যা আদায় করা না করার মধ্যে রয়েছে ঈমান থাকা না থাকার ঝুঁকি, মুসলিম হওয়া না হওয়ার সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী, কোনো মানুষ মুসলিম আছে কি না তার পরিচয় পাওয়া যাবে কেবল তার সালাত আদায়ের মাধ্যমে। এ কথার মর্মার্থ হলো, সালাত আদায় করা সত্যিকার মুসলিম হিসেবে গণ্য হওয়ার পূর্বশর্ত। মুসলিম ঘরের সন্তান বলে ‘আমি মুসলিম’ সালাত আদায় না করা সত্ত্বেও এমন জোরপূর্বক স্বঘোষিত দাবি হাদীসের মর্ম অনুয়ায়ী টেকে না। বেনামাযীদের ব্যাপারে হাদীসে অনেক ভয়ানক দুঃসংবাদ রয়েছে। এমনকি ইচ্ছাকৃতভাবে নামায না পড়লে অন্য ইবাদাতও কবুল হয় না; এমনকি হজ্জও না।

অপরদিকে আরেক দল আছে নামায পড়ে, কিন্তু তার নামায নবীজীর নামাযের মতো নয়। ইমাম আহমাদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ বলেছেন, আমি সত্তরটিরও বেশি মাসজিদে সালাত আদায় করতে গিয়ে দেখলাম, লোকেরা নবীজির মতো করে সালাত আদায় করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায়ও কাউকে কাউকে বলেছেন, তোমার আদায়কৃত নামায হয়নি, তুমি যেন নামায পড়ইনি, তুমি নতুন করে আবার তা আদায় কর।

তিনি এটাও বলেছেন যে, এমন বহুলোক আছে, যারা নামায ঠিকই পড়ছে কিন্তু তা ষোলো আনা সঠিক হচ্ছে না। ষোলো আনার মধ্যে কারো কবুল হচ্ছে মাত্র দু আনা, কারো কবুল হচ্ছে চার আনা, কারো বা ছয় আনা বা আট আনা বা দশ আনা, কারো কারো বারো আনা বা চৌদ্দ আনা কবুল হচ্ছে। অর্থাৎ, রাসূলের সালাতের মাপকাঠিতে তার নামায পূর্ণাঙ্গ হচ্ছে না। কাউকে কাউকে তিনি নামায চোরও বলেছেন। কিয়ামতের বিভীষিকাময় মাঠে এমন ভাঙাচুড়া অপূর্ণাঙ্গ নামায নিয়ে হাজির হওয়া নিশ্চয়ই কারো কাম্য নয়। তাহলে এ থেকে উত্তরণের উপায় কী? উত্তর সহজ, পথও সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সালাতগুলোকে আমার সালাতের মতো করে নাও।

দ্বিতীয় প্রশ্ন আসে, আমরাতো হানাফী মাযহাবের গণ্ডির মধ্যে আছি। এ থেকে নড়াচড়া করতে পারব কি না? এর উত্তরও সহজ। আমাদের মাযহাবের ইমাম আবু হানীফা রাহেমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সহীহ হাদীস অনুযায়ী আমল করে তাহলে এটাও আমারই মাযহাব অনুযায়ী আমল হয়েছে বলে গণ্য হবে। এ কথা দ্বারা বুঝা যায় যে, তিনি শুধু মুখলিসই ছিলেন না; বিজ্ঞও ছিলেন। তাঁর এ উক্তির পর সমস্যার আর কিছুই থাকে না।

তাঁরই বক্তব্যের আলোকে প্রমাণ হয়ে গেল যে, হানাফী মতের বাইরে যদি কোথাও সহীহ হাদীস পাওয়া যায় তাহলে সানন্দে তা গ্রহণ করা যায়। এর উপর আমলও করা যায়। এতে মাযহাবের কোনো সমস্যা নেই। আর কোনো হাদীস দুর্বল হলেও মাযহাবের কারণে এর উপর অটল থাকতে হবে- এমন কথাতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমনকি মাযহাবের ইমামগণও বলেননি। তাছাড়া শিক্ষা-দীক্ষা, জ্ঞান-গবেষণার এ সোনালি যুগে বিশুদ্ধ তথ্য প্রাপ্তির সহজলভ্যতার পরও, সহীহ হাদীস জানতে পারার পরও এটাকে বাদ দিয়ে এর বিপরীতে দুর্বল প্রমাণিত একটি হাদীস অন্ধভাবে আমল করতে থাকা নিশ্চয়ই বুদ্ধিমান নেক্কার-এর কাজ হতে পারে না।

কেন পড়বেন যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সা. বইটি?

নামায সম্পর্কিত প্রচলিত অনেক বইয়ে দলীল-প্রমাণ ছাড়া মনগড়া বহু কথায় ভরপুর। এগুলো থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। শুধুমাত্র বিশুদ্ধ আমল, বিশুদ্ধ জীবন ও আল্লাহর কাছে নাজাত লাভের জন্য দীর্ঘ সময় ব্যয়, হাদীসের শুদ্ধতা যাচাইয়ে লম্বা পথ পাড়ি, দেশ বিখ্যাত আলেম ও শরী’আ বিশেষজ্ঞগণের সম্মিলিত সহায়তা গ্রহণের মাধ্যমে বেশ কিছু নামজাদা ইউনিভার্সিটির খ্যাতনামা ডক্টর-প্রফেসরগণের সাথে মতবিনিময় ও আলোচনা করে বহুবার সংশোধন, সংযোজন ও বিয়োজনের পর ছোট আকারের এ বইটি প্রণীত হয়েছে। চেষ্টা করা হয়েছে, আমাদের নামায যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের সর্বাধিক কাছাকাছি হয়।

যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সা. বই PDF | নামাজ শিক্ষা বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ