রাসুল মুহাম্মদ (সা.) এবং তাঁর ১১ জন স্ত্রীর দাম্পত্যজীবনের অসংখ্য গল্পভাষ্য নিয়ে রচিত ইতিহাস-অনুসন্ধানী লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর-এর অনবদ্য উপাখ্যানগ্রন্থ প্রিয়তমা বই। খুব সুন্দরভাবে রাসুল সাঃ এর দাম্পত্য জীবন তুলে ধরা হয়েছে। স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান, দায়িত্ব কর্তব্য কেমন হওয়া উচিত তা খুব সুন্দর উপস্থাপনা করেছে। তাছারা জীবন যুদ্ধে একজন স্ত্রী তার স্বামীর জন্য যে কতবড় রহতম হতে পারে তা রাসুল সাঃ এর দাম্পত্য জীবন থেকেই উপলব্ধি করা যায়। বইটি যেকোন দম্পতির জন্য উত্তম নির্দেশনা হতে হারে।
নবীজির সহধর্মিণীদের সম্পর্কে জানতে এবং নবীজির বিবাহিত জীবন কেমন ছিল তা বুঝার জন্য সেরা একটি বই। তাছাড়া নবী (সাঃ) কেন এতগুলো বিয়ে করেছিলেন তাও এই বই পড়লে স্পষ্ট বোঝা যায়। এই বইটি অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল ভাষায় লেখা। যার ফলে সকল স্তরের পাঠকরা এই বই পড়ে সহজেই বুঝতে পারবে।
মুসলিম উম্মাহর জন্যে আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। একজন মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ রাসুলের পথে করা উচিত। সেই হিসেবে রাসুলুল্লাহ(সাঃ ) এর দাম্পত্য জীবন সম্পর্কিত বিস্তারিত বিবরণ জানা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। লেখক অত্যন্ত সুনিপুণ ভঙ্গিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের জীবনসঙ্গিনী গনের চারিত্রিক বৈশিষ্ট্যের ছবি এঁকেছেন। কিছু উত্তাপিত প্রশ্নের উত্তর পাওয়া যায় এই বইটি থেকে
- কেন রাসুলুল্লাহ(সাঃ) একজন বিধবা মহিলা কে বিয়ে করেছিলেন?
- কেন রাসুলুল্লাহ (সাঃ) একজন কিশোরী কে বিয়ে করেছিলেন?
বইটি প্রত্যেক মুসলিম নর-নারীর পড়া উচিৎ। এমনকি অন্য ধর্মাবলম্বীরাও পড়ে উপকৃত হতে পারেন। নিজে পড়েছি। প্রিয়জনকে উপহার দেওয়ার মত বই ৷ রাসুলুল্লাহ সাঃ এর দাম্পত্যজীবন কেমন ছিলো জানতে পড়ুন প্রিয়তমা বই PDF ৷
প্রিয়তমা বই বিবরণ
- বইঃ প্রিয়তমা ৷
- লেখকঃ সালাহউদ্দীন জাহাঙ্গীর ৷
- প্রকাশনীঃ নবপ্রকাশ ৷
- পেইজ সংখ্যাঃ ৩৮৪টি ৷
- ক্যাটাগরিঃ মহীয়সী নারী জীবনী বই, সীরাতে রাসূল সাঃ বই ৷
প্রিয়তমা বই রিভিউ
আমাদের নবী (সাঃ) এর দাম্পত্য জীবন অর্থাৎ সিরাত সম্পর্কে ধারণা নেয়ার জন্য অসাধারণ একটি বই । বইটি একঘেয়ে ভাব দূর করে ঘটনাগুলোকে এত দারুণভাবে তুলে ধরেছে যা অবর্ণনীয় – আমার মতে ।
প্রিয়তমা বই রাসূলপত্নীদের জীবনীগ্রন্থ নয়, বরং তাঁদের জীবনের সুরম্য গল্পভাষ্য। জীবনের গল্পগুলো জীবনীর মতো নয়, তা উপস্থাপন করা হয়েছে গল্পের আদলে। জীবনের গল্প বলতে গিয়ে উঠে এসেছে তাঁদের সঙ্গে রাসূলের দাম্পত্য ভালোবাসা, সাংসারিক প্রেম, পারস্পরিক সৌহার্দ, জীবনযুদ্ধে লড়ে যাওয়ার সঞ্জীবনী, নারী অধিকার, নারীশিক্ষাসহ আরো অনেক অজানা কাহিনীকাব্য।
আয়েশা (রাঃ) বউ হিসেবে রাসূলুল্লাহ (সাঃ) এর ঘরে আসার কিছু দিন পরের ঘটনা। তাঁর কিশোরী মনে নানা প্রশ্নের উদয় হয়, অকারণ কৌতুহল দোলা দিয়ে যায় মনে। রাসূল (সা:) কাকে অধিক ভালোবাসেন? তাঁকে কতটুকু ভালোবাসেন? অন্য স্ত্রীদের চেয়ে বেশি না কম? একদিন সাহস করে জিজ্ঞেস করেই ফেললেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? রাসূলুল্লাহ (সাঃ) একটু চিন্তা করে বললেন, তোমার এবং আমার মধ্যে ভালবাসার বন্ধনটা এত শক্ত, যেমন একটা রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে। একই বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা থাকে।
রাসূলের জবাব শুনে তিনি অত্যন্ত খুশি হলেন। এবং এরপর থেকে মাঝে মাঝেই জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল! বন্ধন কি আগের মতোই আছে না ঢিল হয়ে গেছে? রাসূলুল্লাহ (সা:) তাঁর দুষ্টুমির জবাবে বলতেন বন্ধন আগের মতোই দৃঢ় আছে। বাঁধনে কোন দুর্বলতা বা পরিবর্তন আসেনি। একবার হযরত মায়মুনা বিনতে হারিস (রা:) গিরগিটির গোশত রান্না করেন। রাসূলুল্লাহ দেখে বললেন আমি তা খেতে পছন্দ করি না, সাহাবীদের বললেন তোমরা খেতে পারো।
মায়মুনা (রা:) হয়তো আগে এ মাংস খেতেন কিন্তু রাসূলের অপছন্দ দেখে তিনি নিজের অপছন্দের কারণ বানিয়ে নিলেন। এ কেবল দু’জনের মাঝে অপরিসীম ভালোবাসা থাকলেই সম্ভব। একজন সঙ্গী যখন তার অপর সঙ্গীর পছন্দ- অপছন্দকে নিজের সৌভাগ্যের ললাট লিখন করে নেয় তখন এ ভালোবাসা জাগতিক সকল ক্ষুদ্রতা ও পরিসীমা ছাড়িয়ে যায়। এমন ভালোবাসার জন্যই যুগে যুগে রচিত হয়েছে অসংখ্য মহাকাব্য।
রাসূলের ভালোবাসার ছায়ায় থেকে সকল উম্মুল মুমীনিনই নিজেদের কোনো না কোনো মহত্ত্বে উচ্চকিত করে তুলেছিলেন। কেউ ছিলেন, হাদিসবিশারদ, কেউ জ্ঞানের আধার, কেউ খোদাভীতিতে অতুলনীয়, কারো ছিলো কোরআন পাঠের মুগ্ধকর চরিত্র, তেমনি কেউ ছিলেন দানশীলতায় এগিয়ে। আমরা দুই থেকে তিনজন উম্মুল মুমীনিনের জীবনী সহ রাসূলুল্লাহ এর সাথে বিবাহ পরবর্তী,ও পারিবারিক সকল ঘটনাই মোটামুটি জানি। বাকি আট থেকে নয় জনের ব্যাপারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্তই আমাদের জ্ঞান স্থগিত।
আরও পড়ুন,, জীবন যদি হতো নারী সাহাবির মতো বই পিডিএফ ৷
প্রিয়তমা বইটিতে এগারজন উম্মুল মুমীনিনের রাসূলুল্লাহ সাঃ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ থেকে বিবাহ পরবর্তী জীবন, রাসূলের সাথে কেমন করে দিন অতিবাহিত করেছেন, আর তাঁর সাংসারিক জীবন কেমন ভালবাসাপূর্ন ছিলো তা খুব যত্নের সহিত লেখক আমাদের জানিয়েছেন। কোনো একজন আম্মাজান রান্নায় পারদর্শী ছিলেন, রাসূলুল্লাহ তাঁর রান্নার প্রশংসা করতেন। কেউ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন, রাসূল সা: এর তাঁর বুদ্ধির তা’রীফ করতেন।
নারীদের বিষয় গুলোতে (যেমন অন্য স্ত্রীদের একটু অন্য চোখে দেখা) তিনি অন্য স্ত্রীদের সতর্ক করে দিতেন। কেউ ভুল করলে রাসূল সা: তাদের ভুল শুধরে দিতেন। আবার তিনি স্ত্রীদের কাছে নিজের প্রবল ব্যক্তিত্ত্বের বাহাদুরি প্রকাশ করতেন না, নিজেকে স্ত্রীদের কাছে সমর্পণ করে দিতেন তাদের ভালোবাসার কাছে। মোট কথা রাসূল সা:এর জীবনের টুকরো টুকরো আয়না ছিলেন তারা। যে আয়নায় তাকালে রাসূলের জীবনের ছায়াচিত্র স্বচ্ছ হয়ে ভেসে উঠবে। তাঁরা তাঁর আলোকেই নিজেদের জীবনকে সাজিয়ে তুলেছেন এবং মুসলিম উম্মাহর জন্য উৎসর্গ করছিলেন তাঁদের লব্ধ জ্ঞানের আধার।
আমাদের লৌকিক সমাজের প্রায় প্রতিটি পরিবারেই শোনা যায় স্বামী স্ত্রীর দাম্পত্যকলহ, মানসিক টানাপোড়ন, পরস্পরের বিশ্বাসহীনতা, সংসার ভাঙ্গার করুণ সুর। আমরা কখনো কি তাঁদের সংসারের আদলে আমাদের পারিবারিক সমস্যা গুলো দূর করার চেষ্টা করেছি? হয়তো করা হয়নি! অথচ তাঁদের জীবনে রয়েছে প্রেম আর ভালোবাসা পূর্ণ এক সংসারের ছায়াচিত্র। যা সমগ্র পৃথিবীর জন্য শিক্ষণীয়। যে গ্রহণ করবে তার জীবন আলোকিত হবে। এ গ্রন্থটিতেই সেই সুখী আর প্রেমময় জীবনের গল্পই বলা হয়েছে।
আরও পড়ুন,, হযরত আয়েশা রাঃ এর জীবনী বই পিডিএফ ৷
একদিকে নিরেট নির্মোহ ইতিহাসের বর্ণিল আয়োজন, আরেক দিকে উম্মুল মুমিনিনদের জীবনের অনালোচিত অধ্যায়ের নতুন আবিস্কার। নতুন ভাষা ও প্রাঞ্জল গদ্যে রাসুলের দাম্পত্যজীবনের পূর্ণ ছায়াছবি উঠে এসেছে এ গ্রন্থে। আমাদের লৌকিক সমাজের প্রায় প্রতিটি পরিবারে আজকাল শোনা যায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, মানসিক টানাপোড়েন, পরস্পরের বিশ্বাসহীনতা, সংসার ভাঙার করুণ সুর। দাম্পত্য কলহের বিষবাষ্প যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের চারপাশের সমাজ।
কিন্তু আমরা নিজেদের কি কখনো রাসুল ও তাঁর স্ত্রীদের মুখোমুখি দাঁড় করিয়েছি? কখনো কি তাঁদের সংসারের আদলে আমাদের সাংসারিক সমস্যাগুলো মোকাবেলা করার চেষ্টা করেছি? রাসুলের সাহচর্যে এতো প্রেমময় আর ভালোবাসায় পূর্ণ ছিল তাঁদের সংসার, কখনো সে সাংসারিক প্রেম আগ্রহভরে পাঠ করা হয়নি আমাদের। অথচ তাঁদের জীবনে রয়েছে প্রেম আর ভালোবাসায় পূর্ণ এক সংসারের ছায়াছবি। তাঁদের দাম্পত্যজীবনের অসংখ্য অনুপম শিক্ষা সমগ্র পৃথিবীর জন্য শিক্ষণীয়। অনাগত সকল সভ্যতার জন্য তাঁদের সাংসারিক প্রেম নক্ষত্রের মতো জাজ্বল্যমান। যে গ্রহণ করবে, আলোকিত হবে তার জীবন। এ গ্রন্থ সেই সুখী আর প্রেমময় জীবনের গল্পই বলেছে। পড়া শুরু করলেই ভালো লাগবে।
সালাহউদ্দিন জাহাঙ্গীর স্যারের লেখাতে একপ্রকার যাদু আছে। তিনি এতো সুন্দর ভাবে প্রিয়তমা বইটি লিখেছেন যে যেকোনো পাঠক বইটি পড়লে খুব সহজেই বইটির ভিতরে ঢুকে যেতে পারবেন। কিছু কিছু বই আছে ঘন্টার পর ঘন্টা পড়ে শেষ করে ফেলা যায় এবং বইগুলো পড়তে সামান্য বিরুক্তি বোধ আসে না। সালাহউদ্দিন জাহাঙ্গীর স্যার এর রচিত প্রিয়তমা বইটি এরকম একটি বই।
প্রিয়তমা বই সালাহউদ্দীন জাহাঙ্গীর পিডিএফ দেখুন
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

