প্রশান্তির খোঁজে নোমান আলী খান ১ ও ২ সিরিজ পিডিএফ অনেক পাঠক খুঁজে থাকেন ৷ উস্তাদ নোমান আলী খানের লেকচার সংকলনগুলো বাংলা অনুবাদ মূলত এই দুইখন্ডে ৷ প্রিয় পাঠকবৃন্দ.!! “প্রশান্তির খোঁজে” এক অসাধারণ বই। “নোমান আলী খান” পবিত্র কুরআন থেকে তার বক্তব্যকে তুলে ধরেছেন। এই বইয়ে কুরআনের আয়াতকে সঠিকভাবে বিশ্লেষণ এর মাধ্যমে মানুষের নিকট সহজে আল্লাহর কালামকে পৌঁছে দিয়েছেন। ওস্তাদ নোমান আলী খান এর লেকচার শোনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে ৷
নোমান আলী খান আমার প্রিয় একজন ব্যক্তিত্ব। কিভাবে সুন্দর লাইফ লীড করা যায় এখানে তাই আলোচনা করা হয়েছে আল কোরআনের আলোকে। ইসলামিক দর্শনের সুন্দরতম দিক ফুটে উঠে এখানে। অনুবাদ— মাশাল্লাহ, চমৎকার। খুব সরল সাবলীল। সকলের বোধগম্য। আমার কাছে খুব ভালো লেগেছে বইটি। আশা করি সকলের উপকারে আসবে।
বই বিবরণ
- বইঃ প্রশান্তির খোঁজে ৷
- সিরিজ খন্ডঃ ১ ও ২
- লেখকঃ নোমান আলী খান ৷
- বাংলা অনুবাদঃ নোমান আলী খান বাংলা টিম ৷
- প্রকাশনীঃ বুকিশ পাবলিশার ৷
- ক্যাটাগরিঃ ইসলামিক আত্মউন্নয়নমূলক বই ৷
প্রশান্তির খোঁজে ১
প্রশান্তির খোঁজে ১ আমার প্রিয় বক্তা নোমান আলী খানের লেকচারের সমন্বয়ে একটি বই। বইটিতে এমন অনেক গুরুত্বপূর্ন বিষয়ের আলোচনা রয়েছে যা থেকে আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন উপকৃত হবে ইনশাল্লাহ। বইটিতে কুরআনের কিছু কিছু বিষয় এত সুন্দর ও গভীরভাবে আলোচনা করা হয়েছে যা পড়ে আপনি সত্যিই অবাক হবেন ৷
এই বইটি আপনাকে আল্লাহর কালাম কুরআনের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিবে। চিন্তার দুয়ারকে প্রসারিত করবে। আমলের প্রশান্তিকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ।
আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সমন্বয়ে যিনি আল্লাহর কালামকে বাস্তবতার সাথে তুলে ধরেন, বের করে আনেন এর সৌন্দর্য, কুরআনকে তুলে ধরেন জীবন্তরূপে, যার স্টোরি নাইট (আল-কুরআনের গল্পরাত) একবার শুনে বখে যাওয়া সন্তান কেবল আল্লাহর কালাম নিয়েই পড়ে থাকে, যার বক্তব্য শুনে অমুসলিমরাও ই-মেইলে বলেন “আল্লাহ সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ”-তিনিই উস্তাদ নোমান আলী খান।
📑 সূচিপত্র
বইটি কেন পড়বেন?
- ১। আল কোরআনের বাণীর সাথে নতুনভাবে পরিচয় করিয়ে দিবে।
- ২। মানুষের চিন্তার দুয়ারকে প্রশস্ত করবে।
- ৩। আমলে প্রশান্তি বৃদ্ধি করবে।
- ৪। আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সাথে পরিচয় ঘটাবে।
- ৫। সর্বোপরি সৃষ্টিকর্তার সাথে পরিচয় করিয়ে দিতে পারে এই বইটা।
প্রশান্তির খোঁজে ২
“প্রশান্তির খোঁজে ১” বের হয় ২০১৯ সালের একুশে বইমেলায়। বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায় তখন। এই সিরিজটি মূলত আধুনিক প্রেক্ষাপট বিবেচনায় ইসলাম সম্পর্কে প্রজ্ঞার সাথে জানা ও জানানোর একটা প্রচেষ্টা। যেন, বর্তমানের এতো বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্বের মাঝেও ইসলামের শক্তিশালী বয়ান আমাদের মাঝে পষ্ট হয়ে উঠে, ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের মাঝে তৈরি হয় আত্মবিশ্বাস ও দৃঢ়তা।
এখানেই জ্ঞানের শক্তি-নতুন প্রেক্ষাপটে তাকে শক্তিশালী বয়ানে হাজির করা। এতে জং ধরা ঈমানের সমস্ত অবিশ্বাস ও অপলাপ দূর হয়ে ভেতরের আসল শক্তি প্রকাশিত হয়। এই শক্তিই তখন ঘুমন্ত ঈমানী অন্তরে জাগরণ তৈরি করে।
উস্তাদ নোমান আলী খানের প্রতিটি বয়ানে আল্লাহর কালামের নূরগুলো নতুন করে উদ্ভাসিত হয়। সেই নূরের আলো ছড়িয়ে পড়ে লাখো অন্তরে। জাগরিত হয় নতুন প্রাণের সন্ধানে, আল্লাহর সাথে মিলিত হবার প্রয়াসে। সেই প্রচেষ্টা যেন অনন্ত প্রশান্তির পথ দেখায়, নিয়ে যায়-প্রশান্তির খোঁজে।
📑 সূচিপত্র
প্রশান্তির খোঁজে নোমান আলী খান ১ ও ২ সিরিজ PDF পড়ুন
পাঠকরা মূলত অনলাইনে প্রশান্তির খোঁজে ১ PDF ও প্রশান্তির খোঁজে ২ PDF খুঁজে থাকেন ৷
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

