Microsoft Excel Book PDF Read and Follow Pdfporo.
এক্সেল এর কাজ কি?
এক্সেল স্পেডশিটকে আমরা একটি বিরাট পৃষ্ঠা হিসেবে গণ্য করতে পারি। একটি খাতাতে কলম, রাবার এবং ক্যালকুলেটরের সাহায্যে আমরা যা যা করতে পারি এক্সেল স্পেডশিট দিয়ে আমরা তার চেয়েও বেশি এবং জটিল কাজ করতে পারি। কম্পিউটারের কী-বোর্ডকে কলমের মতো ব্যবহার করে স্পেশিটে আমরা বিভিন্ন আক্ষরিক ও গাণিতিক তথ্য লিখতে পারি এবং গাণিতিক তথ্যগুলোকে এক্সেলের সাহায্যে বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থাপনাসহ যাবতীয় অর্থনৈতিক হিসাব-নিকাশ, এক কথায় হিসাব সংক্রান্ত প্রায় সমস্ত কাজ এক্সেলের স্পেডশিটে করা যায়-যার সবগুলো এ ক্ষুদ্র পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। তবে মোটামুটিভাবে স্পেডশিটের সাহায্যে আমরা সাধারণতঃ যে কাজগুলো করে থাকি তা হলো:
- দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ।
- বার্ষিক প্রতিবেদন প্রণয়ন।
- বাজেট প্রণয়ন।
- ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব (সুদ কষা) বিষয়ক বিশ্লেষণ।
- উৎপাদন ব্যবস্থাপনা।
- আয়কর ও অন্যান্য হিসাব তৈরিকরণ।
- বৈজ্ঞানিক ক্যালকুলেশন।
- বেতনের হিসাব (Pay Roll) তৈরিকরণ।
- মজুদ পরিমাণ ও নিয়ন্ত্রণ।
- সব ধরনের পরিসংখ্যান।
- সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা।
- ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পন্ন করা।
- তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা ইত্যাদি।
মাইক্রোসফট এক্সেল শেখার বই (Microsoft Excel Book)
১. মাইক্রোসফট এক্সেল (বেসিক ও অ্যাডভান্সড) — মাহবুবুর রহমান (তথ্য প্রযুক্তিবিদ)

বর্তমান সময়ে অফিস, পড়াশোনা কিংবা বিভিন্ন ডাটা ম্যানেজমেন্টের কাজে মাইক্রোসফট এক্সেলের গুরুত্ব অনেক বেশি। যারা এক্সেল একদম শুরু থেকে শিখতে চান বা নিজের এক্সেল দক্ষতাকে আরও বহুগুন বাড়াতে চান, তাদের জন্য মাহবুবুর রহমানের ‘মাইক্রোসফট এক্সেল (বেসিক ও অ্যাডভান্সড)’ বইটি বেশ উপযোগী। বইটিতে এক্সেলের সাধারণ কাজগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ধাপে ধাপে অ্যাডভান্সড বিষয়ও তুলে ধরা হয়েছে।
Microsoft Excel-এর বেসিক ফিচার যেমন ডাটা এন্ট্রি, সেল ফরম্যাটিং, ফর্মুলা, চার্ট তৈরি ও ওয়ার্কশিট ব্যবস্থাপনার পাশাপাশি এতে অ্যাডভান্সড বিষয় যেমন ফাংশন, ডাটা অ্যানালাইসিস, রিপোর্ট তৈরির কৌশল, অটোমেশন এবং বাস্তব কাজের প্রয়োগভিত্তিক নানা টেকনিক সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। প্রিয় পাঠক আপনি যদি ভালো মানের মাইক্রোসফট এক্সেল শেখার বই খুজে থাকেন তাহলে মাহবুবুর রহমানের লেখা এই বইটি পড়তে পারেন ৷
২. সহজ ভাষায় মাইক্রোসফ্ট এক্সেল — ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন
“সহজ ভাষায় মাইক্রোসফ্ট এক্সেল” বইটি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেনের লেখা মাইক্রোসফট এক্সেল শেখার বই । Microsoft Excel-এর ২০০৭, ২০১০, ২০১৩ ও ২০১৯ ভার্সনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে ধাপে ধাপে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা নতুনদের জন্য শেখা সহজ করে তোলে।
ডাটা এন্ট্রি, ফর্মুলা-ফাংশন, চার্ট, রিপোর্ট তৈরি থেকে শুরু করে প্রয়োজনীয় ব্যবহারিক কাজের নানা কৌশল বইটিতে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যারা শুরু থেকে এক্সেল শিখে অফিসিয়াল কাজ বা নিজের কম্পিউটার দক্ষতা বাড়াতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার বই হবে।
৩. মাস্টারিং মাইক্রোসফ্ট এক্সেল — বাপ্পি আশরাফ
যারা এক্সেলে একদম নতুন তাদের জন্যও এই বইটি এক্সেলে দক্ষতা অর্জনে সহায়ক হবে। সম্পূর্ন ব্যবহারিক ও প্রজেক্ট ভিত্তিক এ্ই বইতে মোট ২০টি চ্যাপটারে আছে – বেসিক থেকে অ্যাডভান্সড ও প্রোফেশনাল সকল বিষয়, িস্তারিত ম্যাক্রো গঠন, VBA (ভিজুয়্যাল বেসিক) কোড 56 টি, অসংখ্য (100টি) রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল প্রজেক্ট, (অ্যাকাউন্টিং ও ব্যাংকিং প্রজেক্টসহ), ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য ভিন্ন একটি চ্যাপটারে আছে – ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি মার্কেটপ্লেসের বাস্তব ব্যবহার।
Microsoft Excel Book PDF (মাইক্রোসফট এক্সেল শেখার বই)
FAQ
1. How to download pdf file?
মাইক্রোসফট এক্সেল বইটির পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন তা দেখতে এখানে ক্লিক করুন ৷ তাছাড়া আপনি ইমেজের নিচে একটি ডাউনলোড বাটন দেওয়া হয়েছে, যেখানে আপনি ক্লিক করলে ফাইলটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে ৷ তাই আর দেরি না করে বইটি ডাউনলোড করুন এবং পড়তে থাকুন ৷