ইসলামের জন্য পুরুষ সাহাবীদের পাশাপাশি মহিলা সাহাবীদের অবদানও কোনো অংশে কম নয়। ড. আব্দুর রহমান রাফাত পাশার রচিত এবং জি. এম. মেহেরুল্লাহ অনূদিত এই মহিলা সাহাবীদের জীবন চিত্র বইটিতে ফুটে উঠেছে মহিলা সাহাবীদের পবিত্র চরিত্র ও ত্যাগের মহীমা। প্রত্যেক মুসলিম নারীর একবার হলেও এই বইটি পড়া উচিত।
বইটিতে স্থান পেয়েছে এমন আটজন মহান নারী, যাঁরা ঈমান, আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি ছিলেন অবিচল ৷ তাদের থেকে শিক্ষা শুধু অতীতের জন্যই নয়, বরং প্রতিটি যুগের মুসলিম নারী-পুরুষের জন্য অনুসরণীয় আদর্শ। অনেক পাঠক মহিলা সাহাবীদের জীবনী বই খুঁজে থাকেন, আমি বলবো একবার হলেও মহিলা সাহাবীদের জীবন চিত্র বই PDF বা হার্ডকপি পড়ুন ৷
আরও পড়তে পারেন,
মহিলা সাহাবীদের জীবন চিত্র বই বিবরণ
- বইয়ের নামঃ মহিলা সাহাবীদের জীবন চিত্র ৷
- লেখকঃ ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ. ৷
- অনুবাদকঃ জি. এম. মেহেরুল্লাহ ৷
- প্রকাশনীঃ দারুস সালাম বাংলাদেশ ৷
- ক্যাটাগরিঃ সাহাবীদের জীবনী বই ৷
মহিলা সাহাবীদের জীবন চিত্র বই রিভিউ
ইসলামের শুরু হতেই ইসলামের প্রচার ও প্রসারে মহিলারা নিরলস কাজ করে গেছেন বিভিন্নভাবে। ইসলামী সমাজ নির্মানে তাদের আছে ব্যাপক অবদান। আমরা তার কতটুকুই বা জানি । মুসলিমদেরকে জানতে হয় অতীত ইতিহাস । সেই ইতিহাসের একটা অংশ জানানোর চেষ্টা করেছেন ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ তার বইয়ে ‘মহিলা সাহাবীদের জীবন চিত্র’ । বইটিতে কয়েকজন মুসলিম মহিলা সাহাবীদের জীবনকথা তুলেধরেছেন। যেখানে আমরা জানতে পারব তাদের ইসলামের প্রতি দরদ ভালোবাসা । যা আমাদেরকে আরো বেশি ইসলামের প্রতি ধাবিত করবে।
“মহিলা সাহাবীদের জীবন চিত্র” মূলত একটি অনুবাদ গ্রন্থ। মূল লেখক হচ্ছেন ড. আব্দুর রহমান রাফাত পাশা এবং অনুবাদক হচ্ছেন জি. এম মেহেরুল্লাহ। বইটিতে মোট আটজন মহিলা সাহাবীর জীবনী সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হয়েছে। তাঁরা হলেন-
- ১. হালীমাতুস সা’দিয়াহ (রা)
- ২. ছফিয়াহ বিনতে আবদুল মুত্তালিব (রা)
- ৩. ফাতিমাতুয যাহরা (রা)
- ৪. আসমা বিনতে আবু বকর (রা)
- ৫. নাসীবাহ আল মাযেনিয়া (রা)
- ৬. রমলা বিনতে আবু সুফিয়ান (রা)
- ৭. গুমাইছা বিনতে মিলহান (রা)
- ৮. উম্মে সালামা (রা)
সুপণ্ডিত ড. আব্দুর রহমান রাফাত পাশা বহু গ্রন্থ মন্থন করে তাদের নির্যাসকে এই বইটিতে উপহার দিয়েছেন। বইটিতে স্থান পেয়েছে মহানবী (সা)- এর মমতাময়ী দুধমা হালীমাতুস সা’দিয়াহ (রা) – এর জীবনের ঘটনাপ্রবাহ, পৃথিবীর শ্রেষ্ঠ শিশু মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ (সা) যাঁর স্নেহ-মমতায় ক্রমান্বয়ে বড় হয়েছেন, বনু সা’আদের গোত্রের অলংকারপূর্ণ, শুদ্ধ ও মিষ্টি ভাষায় কথা বলতে শিখেছেন। এতে বর্ণিত হয়েছে রসূলুল্লাহ (সা) – এর ফুফু ছফিয়াহ বিনতে আবদুল মুত্তালিব (রা) – এর জীবনী, যিনি ছিলেন প্রথম মুসলিম মহিলা যিনি একজন মুশরিককে হত্যা করেছিলেন আল্লাহর দ্বীন বাঁচানোর উদ্দেশ্যে।
এতে আরো আলোচিত হয়েছে প্রিয় নবীর (সা) আদরের কন্যা ফাতিমাতুয যাহরা (রা) – এর জীবনচরিত যাঁর জীবন কাহিনী মহানবী (সা) – এর সীরাতের একটি আলোকিত অধ্যায়। একইভাবে আসমা বিনতে আবু বকর (রা) – এর জীবনের ঘটনাসমূহের প্রতি আলোকপাত করা হয়েছে। যিনি ছিলেন ইসলাম গ্রহণকারী অগ্রগামী মুসলিমদের অন্যতম এবং যাঁর উপাধি ছিল “দুই ফিতাওয়ালী”। বইটিতে আরো আছে নাসীবাহ আল মাযেনিয়া (রা) এর জীবনী, যাঁর সম্পর্কে মুহাম্মাদ (সা) বলেছেন, “উহুদ যুদ্ধের দিন ডানে বামে তাকালেই দেখেছি উম্মে উমারা আমাকে নিরাপদ রাখার জন্য লড়াই করে যাচ্ছে।”
লেখক ড. আব্দুর রহমান রাফাত পাশা রমলা বিনতে আবু সুফিয়ান (রা) এবং উম্মে সালামা (রা) সম্পর্কেও আলোচনা করেছেন। জীবনের বহু চড়াই-উৎরাই পেরিয়ে যাঁরা সকল মুমিনদের মা হবার সৌভাগ্য অর্জন করেছেন। এছাড়া গুমাইছা বিনতে মিলহান (রা) এর জীবনী বইটিতে জায়গা করে নিয়েছে। যাঁর সম্পর্কে মদীনাবাসীদের মন্তব্য হচ্ছে, “আমরা কখনো কোনো নারীর কথা শুনি নি, যার মোহর উম্মে সুলাইমের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ, কেননা তাঁর মোহর ছিল ‘ইসলাম’।”
বাহুল্যবর্জিত বইটির প্রাঞ্জল ও সাবলীল বর্ণনা এটিকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। গল্পচ্ছলে বলা প্রতিটি ঘটনা যেন চোখের সামনেই সংঘটিত হচ্ছে বলে মনে হয়। এর হৃদয়স্পর্শী ভাষ্য যেন ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করে এবং ঈমানীশক্তিকে জাগ্রত করে। যাঁরা সাহাবাদের জীবন থেকে শিখতে চায়, তাদের জন্য এটি একটি মূল্যবান গ্রন্থ হিসেবে পরিগনিত হবে।
মহিলা সাহাবীদের জীবন চিত্র বই PDF | মহিলা সাহাবীদের জীবনী বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

