পিডিএফ পড়.কম

সালাফদের জীবনকথা বই বিষয়বস্তু, PDF | Salafder Jibon Kotha

লেখার সাইজA
A
Rate this post

সালাফদের জীবনকথা বই PDF পাঠকরা খুঁজে থাকেন ৷ আপনাদের পড়ার সুবিধার্থে বইটির হার্ডকপি দেওয়া হয়েছে, ইচ্ছা করলে অর্ডার দিতে পারেন ৷ ইসলামিক বই পেতে চোখ রাখুন পিডিএফপড়.কম

সালাফ শব্দের অর্থ পূর্বসূরি। এর বহুবচন হলো আসলাফ। মুসলিম পরিমহলে ‘সালাফ’ বলতে বুঝানো হয় ইসলামের প্রথম তিন যুগের অনুসৃত ব্যক্তিগণকে। আমরা যাদের সাহাবী, তাবিয়ী ও তাবে-তাবিয়ী হিসেবে জানি। এই তিন যুগের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর পবিত্র উচ্চারণ- ‘আমার উম্মাতের সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। অতঃপর তৎপরবর্তী যুগ। অতঃপর তৎপরবর্তী যুগ ৷ সেই সালাফগণের চমকপ্রদ কিছু ঘটনাবলি দিয়ে সাজানো আলোচ্য বইটি।

মূল বইটির নাম আইনা নাহন মিন আখলাকিস সালাফ। অর্থাৎ সালাফদের আচার ব্যবহার থেকে আমরা কত দূরে? আমরা যার অনুদিত নাম রেখেছি সালাফদের জীবনকথা। এটি একটি সংকলন মাত্র। এ বইয়ের মূল তথ্য-উপাত্ত বিখ্যাত গ্রন্থ সিয়ারু আলামিন নুবালা ও সিফাতুস সাফওয়া থেকে নেওয়া।

বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে- সালাফগণ কীভাবে কথা বলতেন, কীভাবে হাসতেন, কীভাবে অপর ভাইয়ের ভুল শুধরে দিতেন! কেমন ছিল তাদের তাকওয়া ও তাযকিয়া! যুহদ ও জিহাদ! ইলম ও আমল! আচার ও আখলাক! ইমারাত ও ইতাআত (নেতৃত্ব ও আনুগত্য)! দুর্যোগ ও ধৈর্য! মা-বাবা ও বন্ধুদের প্রতি প্রীতি ও সৌজন্য! ফিতনার মোকাবেলা ও সময়ের গুরুত্ব! আরও উঠে এসেছে তাদের সালাত, কুরআন তিলাওয়াত, মুনাজাত ও ইবাদতের ধরণ! এরকম মোট ২৬ টি শিরোনামে ২৯৩ টি বাস্তব ঘটনা বইটিতে স্থান পেয়েছে। প্রতিটি ঘটনাই হৃদয়স্পর্শী ও গভীর মর্মভেদী। শিক্ষনীয় ও চিন্তনীয়। পুরো বইটি পড়ার অনুরোধ রইলো ৷

সালাফদের জীবনকথা বই বিবরণ

  • বইয়ের দামঃ সালাফদের জীবনকথা
  • লেখকঃ শাইখ আব্দুল আযীয ইবনু নাসির, শাইখ বাহাউদ্দীন উকাইল ৷
  • অনুবাদকঃ মাসউদ আলিমী ৷
  • প্রকাশকঃ সমকালীন প্রকাশন ৷
  • পেইজ সংখ্যাঃ ২৪০টি ৷
  • ক্যাটাগরিঃ নবি-রাসুল, সাহাবা, তাবেঈ ও অলি-আওলিয়া বই

সালাফদের জীবনকথা বই বিষয়বস্তু

কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে দুনিয়ার জীবন অতিবাহিত করার উত্তম নজির পাওয়া যায় আমাদের সোনালি প্রজন্মের মধ্যে। আমাদের সোনালি তিন প্রজন্ম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা রাযিয়াল্লাহু আনহুম, তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ, সম্মানিত তাবিয়ীগণ এবং তাদের পরের প্রজন্ম

অর্থাৎ, মহান তাবে-তাবিয়ীগণ। এই তিন সোনালি প্রজন্মের মানুষগুলো আমাদের হাতে-কলমে শিখিয়ে গেছেন-কীভাবে ইসলাম, কুরআন এবং সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়। নববী আখলাক, নববী জীবন এবং কর্মপদ্ধতি, নববী শিষ্টাচার ইত্যাদির সুনিপুণ সমন্বয়ে তারা পার করেছেন তাদের মহান জীবন। সেই সাথে পরবর্তীদের জন্য রেখে গেছেন উত্তম আদর্শ, উত্তম নজির, উত্তম উদাহরণ। তাদের দেখানো পথে, তাদের জীবন থেকে পাথেয় সংগ্রহ করে আল্লাহর নৈকট্য অর্জনের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার রসদ তারা মজুদ করে গেছেন আমাদের জন্য। পৃথিবীতে যত মানুষের আবির্ভাব ঘটবে, তাদের সকলের জন্য।

দুঃখজনক হলেও সত্য, আজকের পৃথিবীতে আমরা তথাকথিত আধুনিকতা এবং পাশ্চাত্য সভ্যতার ছোঁয়া পেয়ে ভুলতে বসেছি আমাদের সোনালি অতীতের কথা। আমাদের সোনালি যুগের, সোনালি সময়ের, সোনার মানুষগুলোর জীবনপদ্ধতি থেকে আজ আমরা যোজন যোজন দূরত্বে। আজকে আমাদের কাছে পৃথিবীটাই মুখ্য। এর বাইরের বাকিসব গৌণ।

অথচ, সালাফে-সালেহীন তথা আমাদের সোনালি প্রজন্মের মানুষগুলোর জীবনের দিকে তাকালে আমরা দেখি, এই জীবনকে তারা একটা নিছক সফর, অস্থায়ী একটা কাফেলা ব্যতীত বেশি কিছু ভাবতেনই না। তারা সর্বোচ্চ গুরুত্ব দিতেন আখিরাতের অনন্ত জীবনকে। পৃথিবী-লাভের দৌঁড়ে আমরা এত বেশিই নিমগ্ন, এত বেশিই বিভোর যে, আখিরাতের কথা স্মরণ করার সময়টুকু পর্যন্ত আজ আমাদের হয় না। অথচ, কথা ছিল, আমরা আমাদের পূর্বসূরিদের চিন্তার, তাদের চরিত্রের, তাদের সুমহান জীবনের ধারকবাহক হবো। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পরম যত্নে পৌঁছে দেব তাদের জীবনাচার।

কিন্তু হায়, তাদের শিক্ষা, তাদের জীবন, তাদের চরিত্র থেকে আজ আমরা কতই না দূরে। তারা যদি আজ আমাদের মতো মুসলিমদের দেখতে পেতেন, তাহলে কী ভাবতেন? এজন্যেই ইমাম হাসান আল-বাসরী রাহিমাহুল্লাহ বলেছেন, ‘তোমরা যদি সাহাবীদের দেখতে তাহলে বলতে ‘পাগল’, আর সাহাবীরা তোমাদের দেখলে মুসলিমই ভাবতেন না।’ সত্যিই তাই। তাদের জীবন আর আমাদের জীবন আলোকবর্ষ দূরত্বের পার্থক্য যেন!

সালাফদের জীবনকথা বইটি আরবী আইনা নাহন মিন আখলাকিস সালাফ বইয়ের অনুবাদ। আমাদের পূর্ববর্তী সোনালি প্রজন্মের মানুষগুলো কেমন ছিলেন, তাদের আখলাক, শিষ্টাচার, তাদের কথাবার্তা, তাদের খাওয়া-দাওয়া, চলাফেরা, জ্ঞানার্জনসহ সার্বিক জীবনপদ্ধতি কেমন ছিল-তার সারনির্যাস তুলে ধরা হয়েছে চমৎকার এই বইটিতে। আমাদের সালাফে-সালেহীনদের জীবনযাপনের এক গভীর চিত্র চিত্রায়িত করা আছে বইটিতে। তাদের জীবনের সাথে আমাদের জীবনের দূরত্ব কেমন—তা এই বই পড়লে যেকোনো পাঠক সহজে অনুধাবন করতে পারবে, ইন শা আল্লাহ।

সালাফদের জীবনকথা বই PDF | Salafder Jibon Kotha

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ