পিডিএফ পড়.কম

অরিজিন ড্যান ব্রাউন বই বাংলা PDF | Origin Book by Dan Brown

লেখার সাইজA
A
Rate this post

অরিজিন ড্যান ব্রাউন রবার্ট ল্যাঙডন সিরিজের পঞ্চম বই। বিশ্বব্যাপী বহুল আলোচিত ও জনপ্রিয় এই সিরিজের প্রতিটি বইতেই রয়েছে লোমহর্ষক রহস্য। কোড ব্রেকিং, পাজল ম্যাচিং, যথাযথ অ্যাকশন, ইতিহাসের কানাগলি এবং রহস্যের সমাধান। Origin Book by Dan Brown-এও নিজের স্বকীয়তা বজায় রেখেছেন ড্যান ব্রাউন। এবার রবার্ট ল্যাংডনকে সঙ্গে নিয়ে তিনি ঘুরিয়ে এনেছেন স্পেনের বিখ্যাত সব শহর। যারা অরিজিন ড্যান ব্রাউন PDF খুঁজে থাকেন আশা করি আপনারা উপকৃত হবেন ৷

আবারও নতুন রহস্যের সন্ধানে প্রখ্যাত সিম্বোলজিস্ট হার্ভার্ডের সিম্বোলজির প্রফেসর রবার্ট ল্যাংডন। তার পুরোনো ছাত্র জগৎখ্যাত কম্পিউটার বিজ্ঞানী, ফিউচারিস্ট ও নাস্তিক এডমন্ড কিয়ার্শ। স্পেনের একটি স্বনামধন্য জাদুঘরে কিয়ার্শের বৈজ্ঞানিক আবিষ্কারের অনুষ্ঠানে নাটকীয়ভাবে আমন্ত্রণ পান ল্যাংডন। কিন্তু সেই অনুষ্ঠানের কাঙ্ক্ষিত মুহূর্তেই খুন হয়ে যায় কিয়ার্শ। ফলে তার আবিষ্কার রয়ে যায় অগোচরে। সেই সঙ্গে খুন হন দুইজন ধর্মবেত্তা—আল্লামা সাইদ আল ফজর এবং রাবাই ইয়েহুদা কোভেস।

কোথা থেকে এলাম আমরা? আর কোথায় যাচ্ছি আমরা? এই দুই প্রশ্নের উত্তর পাওয়ার দাবি করা এডমন্ড কিয়ার্শের আবিষ্কারকে পৃথিবীর সামনে উন্মোচন করতে নেমে পড়েন ল্যাংডন এবং স্পেনের হবু রানী এম্রা ভিদাল। কিন্তু এই খুনের সঙ্গে কারা জড়িত? ক্যাথলিক চার্চ, পালমারিয়ান চার্চ, স্পেনের রাজ পরিবার, নাকি অন্য কেউ? কোড, সিম্বল, ইতিহাস এবং নাটকীয়তার বেড়াজালে তৈরি হয় একের পর এক রহস্য। বিজ্ঞানের অগ্রগতিকে ঘিরে তৈরি এই থ্রিলার শেষ পর্যন্ত পাঠককে নতুন করে ভাবতে বাধ্য করে।

অরিজিন ড্যান ব্রাউন বই বিবরণ

  • বইঃ অরিজিন
  • লেখকঃ ড্যান ব্রাউন
  • অনুবাদকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন ৷
  • প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী ৷
  • পেইজ সংখ্যাঃ ৫১২টি ৷
  • ক্যাটাগরিঃ থ্রিলার বই

অরিজিন বই রিভিউ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন উপস্থিত হয়েছেন । স্পেনের বিশ্ববিখ্যাত গুগেনহাইম মিউজিয়ামে । তার প্রাক্তন ছাত্র ফিউচারিস্ট বিজ্ঞানী এডমণ্ড কিয়ার্শ আজ যুগান্তকারী এক ঘােষণা দেবে , যার স্বাক্ষী হতে চলেছেন রবার্ট ল্যাংডন । তবে এডমন্ড কিয়ার্শের এই আবিষ্কার বদলে দেবে মানবজাতির ইতিহাস ।

আজ তিনি জানাবেন পৃথিবীতে মানবজাতি , তথা প্রাণের উদ্ভব কীভাবে হলাে , এবং আমাদের ভবিষ্যৎ পরিণতি কী , তা আবিষ্কার করেছেন তিনি । তার দুটি প্রশ্ন ,

১. ” কোথা থেকে এসেছি আমরা ” ?

২ . ” কোথায় যাচ্ছি আমরা ” ?

তার আবিষ্কার প্রকাশ পেলেই জানা যাবে এই প্রশ্নের উত্তর ।

কিন্তু এডমন্ডের আবিষ্কার প্রকাশের আগেই রহস্যজনক ভাবে গুলি করা হয় এন্ডমন্ডকে ৷ তার মৃত্যুতে বিজ্ঞানের এই অনন্য আবিষ্কার রয়ে যায় মানুষের অগােচরেই । কিন্তু বিজ্ঞানের এই অনন্য আবিষ্কার পৃথিবীর কাছে অপ্রকাশিত থাকবে এটা মেনে নিতে পারে নি , রবার্ট ল্যাংডন ।

বিজ্ঞানের এই অনন্য আবিষ্কারের পৃথিবীর কাছে প্রকাশ করতে হলে একটি গােপন , সংরক্ষিত পাসওয়ার্ডের খোঁজ পেতে হবে । তারপরে শুরু হয় ল্যাংডনের পাসওয়ার্ড খোঁজার অভিযান এই অভিযানে তার সাথী জাদুঘরের পরিচালক ও স্পেনের হবু রাণী অ্যাম্ব্রা ভিদাল ।

প্রচুর বাঁধা বিপত্তি পেরিয়ে অবশেষে সেই সংরক্ষিত পাসওয়ার্ডের উদ্বার করেন । রবার্ট ল্যাংডন ও মিস ভিদাল । তারপরে যে সত্য প্রকাশিত হলাে তা হচ্ছে । মানবজাতির উৎস , পূর্ব বিবর্তন এবং ভবিষ্যৎ বিবর্তন । তবে মানবজাতির উৎস তত্ত্ব টা আমার কাছে অতােটা গ্রহণযােগ্য মনে হয় নি । হয়তাে বিজ্ঞান সম্পর্কে স্বল্প ধারনার কারনে বুঝতে পারি নি ৷

আবার হয়তাে এমনও হতে পারে আমি । যেহেতু বিশ্বাস করি যে সব সৃষ্টির মূলে একজন ঈশ্বর রয়েছেন তাই মানব জাতির উপজননের ব্যাখা বৈজ্ঞানিক প্রক্রিয়াতে হয়েছে এটা মেনে নিতে পারছি না । তবে বিবর্তনের তত্ত্ব টা বেশ যুক্তিযুক্ত । পূর্ব বিবর্তন যদি দেখি তবে শিম্পাঞ্জি থেকে পরিবর্তন

হতে হতে আমরা মানুষে পরিণত হয়েছি । তবে মানুষই কি আমাদের শেষ পরিণতি ? নাকি মানুষ হওয়ার পরেও আমরা অন্য প্রজাতিতে পরিবর্তন হচ্ছি ? হ্যাঁ আমরা এখন অন্য এক প্রজাতিতে পরিবর্তন হচ্ছি । আর এ প্রজাতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে । আমরা মানব জাতি থেকে বিবতিত হচ্ছি প্রযুক্তি নির্ভর মানব জাতিতে । যতই দিন যাচ্ছে আমরা ততই অবিশ্বাস্য ভাবে প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছি । এটাই মানব জাতির ভবিষ্যৎ বিবর্তন ৷

মুগ্ধতার বিষয়সমূহঃ যতই ড্যান ব্রাউনের বই পড়ছি ইউরােপ ভ্রমণের প্রতি ততই আকৃষ্ট হয়ে যাচ্ছি ৷ স্পেনের গুগেনহাইম মিউজিয়াম , সাগ্রাদা ফ্যামিলিয়ার এবং ব্যাসিলিকা সবকিছু এই মুহূর্তে একদম চোখে ভাসছে।সাগ্রাদা ফ্যামিলিয়ারের ছবি এবং Discovery চ্যানেল এটা নিয়ে ভিডিও প্রতিবেদনও দেখেছিলাম তখন এটা দেখার অতাে একটা তাগিদ অনুভব করি নি কিন্তু অরিজিন পড়ার পরে এটা দেখার ইচ্ছা জেগে গেছে এবং সেটা কয়েকশ গুন !

আর গুগেনহাইম মিউজিয়ামের অসাধারণ সব নিদর্শন সম্পর্কে পড়তে পড়তে এতটা আকৃষ্ট হয়েছি যে Ability থাকলে এক্ষুনি একবার স্পেন ভ্রমন করে আসতাম ।

অরিজিন ড্যান ব্রাউন বই বাংলা PDF | Origin Book by Dan Brown

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ