পিডিএফ পড়.কম

দ্য দা ভিঞ্চি কোড বাংলা PDF – ড্যান ব্রাউন বই | The Da Vinci Code

লেখার সাইজA
A
Rate this post

‘দ্য দা ভিঞ্চি কোড’ পৃথিবীর ইতিহাসে সর্বাধিক বিক্রিত ডিটেকটিভ থ্রিলার বই । ২০০৩ সালের ১৮ মার্চ প্রথম প্রকাশের পর বইটি দ্রুত বিশ্বব্যাপী বেস্টসেলার হয়ে ওঠে ৷ বইটি এই পর্যন্ত ৪১ টি ভাষায় অনুবাদ করে প্রকাশিত হয়েছে । এছাড়াও প্রায় ১১০ মিলিয়ন কপি এই পর্যন্ত বিক্রি হয়েছে । মুল বইটির লেখক ড্যান ব্রাউন । দ্য দা ভিঞ্চি কোড বাংলা অনুবাদ করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন, যা বাতিঘর প্রকাশনী থেকে ২০০৫ সালের আগস্টে প্রকাশিত হয়।

মোহাম্মদ নাজিম উদ্দিন এর দ্য দা ভিঞ্চি কোড বাংলা PDF অনেক পাঠক খুঁজে থাকেন ৷ পাঠকের পড়ার সুবিধার্থে বইটির পিডিএফ অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে ৷ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবেন এবং নিচে বইটির হার্ডকপি অর্ডার দিতে পারেন ৷ থ্রিলার বিষয়ক বই পিডিএফ পেতে আমাদের ফলো রাখুন ৷

দ্য দা ভিঞ্চি কোড বাংলা অনুবাদ বই বিবরণ

  • বইঃ দ্য দা ভিঞ্চি কোড
  • লেখকঃ ড্যান ব্রাউন ৷
  • অনুবাদকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন ৷
  • প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী ৷
  • পেইজ সংখ্যাঃ ৪৩১টি ৷
  • ক্যাটাগরিঃ থ্রিলার বই

দ্য দা ভিঞ্চি কোড বইটির বিষয়বস্তু

ড্যান ব্রাউন বই গল্পের শুরু প্যারিসের ল্যুভর মিউজিয়ামের কিউরেটর জ্যাক সনিয়ের রহস্যময় হত্যাকাণ্ড দিয়ে। মৃত্যুর আগে তিনি নিজের শরীরে কিছু সংকেত ও কোড রেখে যান। সেই সংকেতের রহস্য উদ্ঘাটনে জড়িয়ে পড়েন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সিম্বলজির অধ্যাপক রবার্ট ল্যাংডন।

জ্যাক সনিয়ের মৃত্যুর তদন্ত করতে গিয়ে রবার্ট ল্যাংডনের সঙ্গে যুক্ত হন ক্রিপ্টোগ্রাফার সোফি নেভু। পরে জানা যায়, সোফি জ্যাক সনিয়ের নাতনী। দুজন মিলে হত্যাকাণ্ডের পেছনে থাকা গোপন তথ্য খুঁজতে শুরু করেন। কিন্তু পুলিশও রবার্ট ল্যাংডনকে সন্দেহ করতে থাকে।

গল্পের মূল রহস্য ঘিরে রয়েছে হলি গ্রেইল বা পবিত্র পেয়ালা, প্রাচীন প্রতীক, ক্রিপ্টোগ্রাফি এবং একটি গোপন সংঘ। চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার পেছনে রয়েছে দুই হাজার বছরের পুরনো একটি গোপন সত্য। সেই সত্য প্রকাশ পেলে ইতিহাস ও প্রচলিত বিশ্বাস নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে।

উপন্যাসে কোডের ভিতরে কোড, হেঁয়ালির ভিতরে হেঁয়ালি। একটি সংকেত থেকে আরেকটি সংকেতের সন্ধান পাওয়া যায়। ক্রিপ্টেক্স ও একাধিক গোপন বার্তার মাধ্যমে রবার্ট ও সোফি ধীরে ধীরে রহস্যের গভীরে প্রবেশ করেন।

গল্পে Priory of Sion ও Opus Dei-এর মতো গোপন সংগঠনের প্রসঙ্গ এসেছে। একদিকে রয়েছে বহু পুরনো একটি সত্যকে রক্ষা করার চেষ্টা। অন্যদিকে সেই সত্য চিরতরে গোপন রাখার প্রচেষ্টা।

রবার্ট ল্যাংডন ও সোফি নেভুর অনুসন্ধান শুধু প্যারিসেই সীমাবদ্ধ থাকে না। রহস্যের সূত্র ধরে তারা রোম, ভ্যাটিকান ও লন্ডনের বিভিন্ন ঐতিহাসিক স্থানে পৌঁছে যান। ওয়েস্টমিনস্টার অ্যাবে, আইজ্যাক নিউটনের সমাধি এবং অন্যান্য ঐতিহাসিক স্থানের সঙ্গেও কাহিনির যোগসূত্র তৈরি হয়।

দ্য দা ভিঞ্চি কোড বাংলা বই রিভিউ

দ্য দা ভিঞ্চি কোড রহস্য, ইতিহাস, প্রতীক ও রোমাঞ্চে ভরা একটি জ্ঞানগর্ভ ডিটেকটিভ থ্রিলার। শুরু থেকেই গল্পে তৈরি হয় রহস্য। একের পর এক কোড ও সংকেত পাঠককে কাহিনির গভীরে নিয়ে যায়।

বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো কোডের ভিতরে কোড, হেঁয়ালির ভিতরে হেঁয়ালি। ল্যুভর মিউজিয়ামের হত্যাকাণ্ড থেকে শুরু করে হলি গ্রেইল, গুপ্ত সংঘ এবং প্রাচীন প্রতীকের রহস্য ধীরে ধীরে সামনে আসে।

লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, দ্য লাস্ট সাপার ও ভিট্রুভিয়ান ম্যান-এর মতো বিখ্যাত শিল্পকর্মের সঙ্গে গল্পের রহস্যের যোগসূত্র তৈরি করা হয়েছে। ইতিহাস, শিল্পকলা, স্থাপত্য ও ক্রিপ্টোগ্রাফির ব্যবহার বইটিকে আরও বৈচিত্র্যময় করেছে।

রবার্ট ল্যাংডন ও সোফি নেভুর অনুসন্ধান কাহিনিকে দ্রুত এগিয়ে নেয়। প্যারিস থেকে রোম, ভ্যাটিকান ও লন্ডনের বিভিন্ন ঐতিহাসিক স্থানে রহস্যের সূত্র খুঁজে বেড়াতে হয় তাদের।

The Da Vinci Code শুধু একটি রহস্যের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, গোপন সংঘ ও বহু বিতর্কিত বিষয়। এসব কারণে বইটি পাঠকদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি করেছে।

যারা রহস্য, ডিটেকটিভ থ্রিলার, ইতিহাস ও প্রাচীন প্রতীক নিয়ে লেখা বই পড়তে পছন্দ করেন, তাদের জন্য ড্যান ব্রাউন বইটি বেশ আকর্ষণীয় হতে পারে। অনুবাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সাবলীল অনুবাদও বাংলা পাঠের অভিজ্ঞতাকে সহজ করেছে।

দ্য দা ভিঞ্চি কোড বাংলা PDF – ড্যান ব্রাউন বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

FAQ

1. বইটির লেখক?

ড্যান ব্রাউন, মোহাম্মদ নাজিম উদ্দিন (অনুবাদক)

2. বইটির প্রকাশনী?

বাতিঘর প্রকাশনী

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ