পিডিএফ পড়.কম

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই PDF (নতুন) | SSC Biology Book

CategoriesSSC
লেখার সাইজA
A
4.7/5 - (12 votes)

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই PDF (SSC Biology Book) শিক্ষার্থীরা খুজে থাকেন ৷ এমনি স্কুল শিক্ষক, কোচিং শিক্ষার্থী, মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, কখনও ভর্তি পরিক্ষার্থীরাও খুজে থাকেন ৷ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত বইটি নতুন বছরের সংস্করণসহ পুরাতন বই পিডিএফ অনলাইনে পড়তে ও ডাউনলোড করতে পারেন ৷

এসএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ্যবই। জীবনের মৌলিক ধারণা, কোষ, টিস্যু, জীবনীশক্তি, পরিবহন, শ্বাস-প্রশ্বাস, বংশগতি, পরিবেশ ও জীবপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বইয়ে উপস্থাপন করা হয়েছে। যারা নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই, SSC Biology Book PDF Download, জীববিজ্ঞান বই PDF ২০২৬ কিংবা Class 9-10 Biology Book PDF খুঁজছেন, আপনারা এনসিটিবি এর অফিসিয়াল সাইট থেকে বইটির পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

বইয়ের তথ্য এক নজরে

  • বইয়ের নামঃ জীববিজ্ঞান
  • শ্রেণীঃ নবম ও দশম শ্রেণী ৷
  • শিক্ষাবর্ষঃ ২০২৬
  • প্রকাশকঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ৷
  • সংস্করণঃ পরিমার্জিত সংস্করণ ৷
  • ক্যাটাগরিঃ SSC Book

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই মাধ্যমিক স্তরের বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ্যপুস্তক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত এই বইটি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে। বইটির সূচিপত্রে মৌলিক ধারণা থেকে শুরু করে জীবের গঠন, কার্যপ্রণালী, বংশগতি, পরিবেশ ও আধুনিক জীবপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। SSC পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বাস্তব জীবনে জীববিজ্ঞানের গুরুত্ব রয়েছে ৷

বইটিতে মোট ১৪টি অধ্যায় রয়েছে। জীবনপাঠ, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, জীবনীশক্তি, খাদ্য ও পুষ্টি, জীবে পরিবহন, গ্যাসীয় বিনিময়, রেচন প্রক্রিয়া, দৃঢ়তা প্রদান ও চলন, সমন্বয়, জীবের প্রজনন, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, জীবের পরিবেশ এবং জীবপ্রযুক্তি—এসব বিষয় ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা জীবজগতের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারেন ৷

জাতীয় শিক্ষানীতি ও আধুনিক শিক্ষাক্রমের আলোকে বইটির বিষয়বস্তু সাজানো হয়েছে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং পর্যবেক্ষণ, অনুসন্ধান এবং হাতেকলমে শেখার বিভিন্ন কার্যক্রমও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। বইটি রচনা ও সম্পাদনায় দেশের অভিজ্ঞ শিক্ষক, গবেষক এবং বিষয়বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেছেন, যার ফলে পাঠ্যবস্তু আরও নির্ভরযোগ্য ও মানসম্মত হয়েছে।

বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে জীববিজ্ঞানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ সংরক্ষণ, জিন প্রযুক্তি এবং জীবপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো বুঝতে এই বইয়ের জ্ঞান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই থেকে সূচিপত্র

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই সূচিপত্র

বইটিতে মোট ১৪টি অধ্যায় রয়েছে।

১. জীবনপাঠ
জীবনের মৌলিক বৈশিষ্ট্য, জীব ও জড়ের পার্থক্য এবং জীববিজ্ঞানের পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে।
২. জীবকোষ ও টিস্যু
কোষের গঠন, কাজ এবং বিভিন্ন ধরনের টিস্যু সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
৩. কোষ বিভাজন
মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের প্রক্রিয়া এবং গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে।
৪. জীবনীশক্তি
জীবদেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
৫. খাদ্য, পুষ্টি এবং পরিপাক
মানবদেহের পুষ্টি, খাদ্য উপাদান এবং পরিপাকতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে।
৬. জীবে পরিবহন
উদ্ভিদ ও প্রাণীদেহে বিভিন্ন পদার্থ পরিবহনের প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে।
৭. গ্যাসীয় বিনিময়
শ্বাস-প্রশ্বাস এবং গ্যাস বিনিময়ের বিভিন্ন প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।
৮. রেচন প্রক্রিয়া
দেহ থেকে বর্জ্য পদার্থ অপসারণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।
৯. দৃঢ়তা প্রদান ও চলন
জীবদেহের কঙ্কাল, পেশি এবং চলাচল ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
১০. সমন্বয়
স্নায়ুতন্ত্র, হরমোন এবং দেহের সমন্বয় ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
১১. জীবের প্রজনন
প্রজননের ধরন এবং জীবের বংশবৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
১২. জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি
বংশগতি, জিন এবং বৈশিষ্ট্য স্থানান্তরের মৌলিক ধারণা দেওয়া হয়েছে।
১৩. জীবের পরিবেশ
পরিবেশ, বাস্তুতন্ত্র এবং পরিবেশগত ভারসাম্য নিয়ে আলোচনা করা হয়েছে।
১৪. জীবপ্রযুক্তি
আধুনিক জীবপ্রযুক্তি এবং এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

Also Link: SSC পদার্থ বিজ্ঞান বই PDF

জীববিজ্ঞান সম্পর্কে

সকল উদ্ভিদ ও প্রাণীর সম্মিলিত রূপই আমাদের জীবজগত । প্রত্যেক জীবই তার পরিবেশের জড় উপাদানের সাথে ওতপ্রোতভাবে জড়িত । জীবের সাথে জড়ের আন্তঃক্রিয়ায় সৃষ্টি হয়েছে জীববৈচিত্র্য ।

জীববিজ্ঞানের ধারণা : জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান । জীববিজ্ঞানকে ইংরেজিতে Biology বলে । এটি গঠিত হয়েছে গ্রিক bios ( জীবন ) এবং logos ( জ্ঞান ) শব্দ দুটির সংযোগের মাধ্যমে । জীববিজ্ঞানের শাখাসমূহ : জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা হলো উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞান । প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু শাখায় বিভক্ত হয়েছে । জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোর মতো জীববিজ্ঞানকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে । যথা— ভৌত বা মৌলিক জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান ।

ভৌত জীববিজ্ঞান : জীবজ্ঞিানের তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয় । এ শাখার আলোচিত বিষয়গুলো হলো অঙ্গসংস্থানবিদ্যা , শ্রেণিবিন্যাসবিদ্যা , শারীরবিদ্যা , হিস্টোলজি , ভ্রূণবিদ্যা , কোষবিদ্যা , বংশগতিবিদ্যা , বিবর্তনবিদ্যা , বাস্তুবিদ্যা , এন্ডোক্রাইনোলজি ও জীবভূগোল ।

ফলিত জীববিজ্ঞান : জীবন – সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়গুলো ফলিত জীববিজ্ঞানে আলোচনা করা হয় । ফলিত জীববিজ্ঞান শাখার আলোচ্য বিষয়সমূহ হলো- জীবাশ্মবিজ্ঞান , জীবপরিসংখ্যানবিদ্যা , পরজীবীবিদ্যা , মৎস্যবিজ্ঞান , কীটতত্ত্ব , অণুজীববিজ্ঞান , কৃষিবিজ্ঞান , চিকিৎসাবিজ্ঞান , জিনপ্রযুক্তি , প্রাণরসায়ন , পরিবেশবিজ্ঞান , সামুদ্রিক জীববিজ্ঞান , বনবিজ্ঞান , জীবপ্রযুক্তি , ফার্মেসি , বন্য প্রাণিবিদ্যা ও বায়োইনফরমেটিকস্ ।

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই PDF (নতুন ও পুরাতন বই) | SSC Biology Book

15
একটু অপেক্ষা করুন...
×

✅ ফাইল রেডি

🇧🇩 বাংলা ভার্সন

অনলাইনে পড়ুন ডাউনলোড করুন

🇺🇸 English Version

Read Online Download

1. জীববিজ্ঞানের জনক কে?

অ্যারিস্টটল ৷

2. প্রাণিবিজ্ঞানের জনক কে?

এরিস্টটল।

3. উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?

থিওফ্রাস্টাস ৷

4. জীবাণুবিদ্যার জনক কে ?

লুই পাস্তুর ৷

5. বংশগতি বিদ্যার জনক কে?

গ্রেগর জোহান মেন্ডেল

6. শারীরবিদ্যার জনক কে ?

উইলিয়াম হার্ভে

7. বিবর্তনবাদ তত্বের জনক কে?

চার্লস ডারউইন

8. টেস্ট টিউব বেবির জনক কে?

আর যে এডওয়ার্ড

9. দ্বিপদ নামকরণের জনক কে?

ক্যারোলাস লিনিয়াস।