তাফসীর ইবনে কাসীর সব খন্ড PDF খুঁজে থাকেন অনেক পাঠক ৷ পবিত্র কুরআন মানুষের সর্ববিধ রোগে ধন্বন্তরি মহৌষধ। এর জ্ঞানের পরিধি অসীম ও অফুরন্ত। মানবকূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাঁরাই, যাঁরা পবিত্র কুরআনের পঠন-পাঠনে নিজেকে নিয়োজিত করেন। আর কুরআনের শিক্ষা ও মর্ম উপলব্ধির জন্য প্রয়োজন এর তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ। তাফসীর ইবনে কাসীর কালজয়ী মুহাদ্দিস ও মুফাসসির আল্লামা হাফিয ইমাদুদ্দীন ইবনে কাসীর (রহ.)-এর একনিষ্ঠ সাধনা ও অক্লান্ত পরিশ্রমের অমৃত ফল।
তাফসীর জগতে এটি বহুল পঠিত, সর্ববাদী সম্মত ও নির্ভরযোগ্য এক অনন্য সংযোজন। কুরআনের বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াত, রাসূলুল্লাহ (সা.)-এর হাদীস, সাহাবাগণের আছার এবং তাবেয়ীদের বক্তব্যের আলোকে এতে কুরআনের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, হাদীসের মান উল্লেখ করার পাশাপাশি ফিকহি মাসআলা নিয়েও আলোচনা করা হয়েছে। এ কারণেই সকল যুগের বিদগ্ধ মনীষীরা এর অনবদ্যতা ও শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন।
আরবী ভাষায় রচিত এই তাফসীরের ব্যাপক জনপ্রিয়তা ও অপরিসীম গুরুত্ব বিবেচনা করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাংলা ভাষায় এর অনুবাদ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বাংলা ভাষাভাষী বিপুল সংখ্যক পাঠকের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে এই অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে তাফসীর ইবনে কাসীর সব খন্ড মোট ১৮টি খণ্ডে, ৯টি ভিন্ন ভিন্ন বই হিসেবে প্রকাশিত হয়েছে।
প্রায় প্রতিটি মুসলিম অধ্যুষিত দেশে, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে এই তাফসীর বহুল পঠিত ও সমাদৃত। কুরআনের আয়াতের অর্থ, ব্যাখ্যা, প্রেক্ষাপট এবং হাদীসের আলোকে বিস্তারিত আলোচনা জানতে Tafseer Ibn Kaseer Bangla PDF পড়তে পারেন।
বইটির বিষয়বস্তু
তাফসীর ইবনে কাসীর পবিত্র কুরআনের একটি নির্ভরযোগ্য ও বহুল পঠিত তাফসীর। কুরআনের বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াত, রাসূলুল্লাহ (সা.)-এর হাদীস, সাহাবাগণের আছার এবং তাবেয়ীদের বক্তব্যের আলোকে এতে কুরআনের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। আয়াতের অর্থ, ব্যাখ্যা ও প্রেক্ষাপটের পাশাপাশি হাদীসের মান এবং ফিকহি মাসআলা নিয়েও আলোচনা করা হয়েছে। তাফসীর জগতে এর অনবদ্যতা ও শ্রেষ্ঠত্ব সকল যুগের বিদগ্ধ মনীষীরা স্বীকার করেছেন।
লেখকের পরিচিতি
আল্লামা হাফিয ইমাদুদ্দীন ইবনে কাসীর (রহ.) ছিলেন কালজয়ী মুহাদ্দিস ও মুফাসসির। পবিত্র কুরআনের পঠন-পাঠন, হাদীস ও ইসলামী জ্ঞানচর্চায় তাঁর একনিষ্ঠ সাধনা ও অক্লান্ত পরিশ্রমের অমৃত ফল এই তাফসীর। আরবী ভাষায় রচিত তাঁর এই কালজয়ী তাফসীর প্রায় প্রতিটি মুসলিম অধ্যুষিত দেশে, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে বহুল পঠিত ও সমাদৃত।
বই বিবরণ
| বইঃ | তাফসীরে ইবনে কাছীর |
| লেখকঃ | আল্লামা ইবনে কাছীর (রহ.) |
| প্রকাশনীঃ | ইসলামিক ফাউন্ডেশন |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইমল |
| ক্যাটাগরিঃ | তাফসীর বিষয়ক বই PDF |
আরও পড়ুন, তাফসীর বিষয়ক বই
| বই, লেখক | পিডিএফ |
|---|---|
| 1. বইঃ তাফসীরে ইবনে কাছীর (সবখন্ড) লেখকঃ আল্লামা ইবনে কাছীর (রহ.) | |
| 2. বইঃ তাফহীমুল কুরআন (সবখন্ড) লেখকঃ সাইয়েদ আবুল আলা মওদূদী | |
| 3. বইঃ তাফসীর ফী যিলালিল কোরআন লেখকঃ সাইয়েদ কুতুব শহীদ | |
| 4. বইঃ তাফসীরে তাওযীহুল কুরআন লেখকঃ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী | |
| 5. বইঃ তফসীরে মা’আরেফুল কোরআন লেখকঃ হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.) | |
| 6. বইঃ তাফসীর ফী যিলালিল কোরআন লেখকঃ সাইয়েদ কুতুব শহীদ | |
| 7. বইঃ তাফসীরে কাবীর লেখকঃ ইমাম ফকরুদ্দীন আররাযী (র:) | |
| 8. বইঃ তাফসীরে জাকারিয়া লেখকঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | |
| 9. বইঃ তাফসীরে জালালাইন |
তাফসীর ইবনে কাসীর সব খন্ড PDF | Tafseer Ibn Kaseer Bangla
(১) তাফসীর ইবনে কাসীর ১ম খণ্ড PDF Size: 38 MB
(২) তাফসীর ইবনে কাসীর ২য় খণ্ড PDF Size: 38 MB
(৩) তাফসীর ইবনে কাসীর ৩য় খণ্ড PDF Size: 37 MB
(৪) তাফসীর ইবনে কাসীর ৪র্থ খণ্ড PDF Size: 29 MB
(৫) তাফসীর ইবনে কাসীর ৫ম খণ্ড PDF Size: 23 MB
(৬) তাফসীর ইবনে কাসীর ৬ষ্ঠ খণ্ড PDF Size: 26 MB
(৭) তাফসীর ইবনে কাসীর ৭ম খণ্ড PDF Size: 24 MB
(৮) তাফসীর ইবনে কাসীর ৮ম খণ্ড PDF Size: 27 MB
(৯) তাফসীর ইবনে কাসীর ৯ম খণ্ড PDF Size: 30 MB
(১০) তাফসীর ইবনে কাসীর ১০ম খণ্ড PDF Size: 28 MB
(১১) তাফসীর ইবনে কাসীর ১১ম খণ্ড PDF Size: 26 MB
তাফসীরে ইব্ন কাছীরের প্রধান বৈশিষ্ট্য এই ইহাতে কুরআনের তাফসীর করিতে প্রথমে কুরআন ব্যবহার করা হইয়াছ। তারপর রাসূলের হাদীস, অতঃপর সাহাবার আছার ও পরিশেষে তাবেঈনের আকওয়াল ব্যবহৃত হইয়াছে। হাদীস ব্যবহারের ক্ষেত্রেও বর্ণনার সূত্র, বর্ণনাকারীর চরিত্র ও হাদীসের স্তর ও শ্রেণীভেদের প্রতিটি দিক ইহাতে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষিত হইয়াছে।
আছার ও আকওয়ালের প্রয়োগ ক্ষেত্রেও উহা সত্যাসত্যের কষ্টিপাথরে ভালভাবে যাঁচ-পরতাল করিয়া লওয়া হইয়াছে। মোটকথা, তাফসীরটিকে সত্যের মানদণ্ড হিসাবে দাঁড় করাইতে যত রকমের সতর্কতা ও সতু প্রয়াস প্রয়োজন তাহা সবই করা হইয়াছে। ইহার ফলেই তাফসীর জগতের এই অনন্য নির্ভরযোগ্য অমর সৃষ্টির আত্মপ্রকাশ সম্ভব হইয়াছে ।
তাফসীরে ইব্ন কাছীরকে ‘উন্মুত তাফাসীর’ বা ‘তাফসীর জননী’ বলা হয়। মূলত পরবর্তীকালের সকল নির্ভরযোগ্য তাফসীর এই তাফসীর হইতেই জন্ম নিয়াছে। এই তাফসীর মুসলিম মিল্লাতের যে অপরিমেয় কল্যাণ সাধন করিয়াছে, গ্রন্থ জগতে তাহার তুলনা সত্যিই বিরল।
সত্যের শাণিত তরবারি দিয়া ইমাম ইবন কাছীর পূর্ববর্তী তাফসীরসমূহের ইসরাঈলী কাহিনী ও জাল হাদীসের জঞ্জালগুলি কচুকাটা করিয়া মুসলিম মিল্লাতকে মহান কুরআনের এক নির্ভেজাল ভাষ্য উপহার দিয়া গিয়াছেন।
উদাহরণস্বরূপ সূরা বাকারার গাভী সম্পর্কিত বিভিন্ন ইসরাঈলী উপাখ্যানের কথা বলা যাইতে পারে। তিনি একে একে সব উপাখ্যানই তুলিয়া ধরিয়াছেন। অতঃপর বর্ণনাকারীদের বর্ণনাসূত্রের অসারতা ও খোদ বর্ণনাকারীদের দুর্বলতা সুপ্রমাণিত করার পর তিনি সেইগুলিকে অলীক ও অনির্ভরযোগ্য ঘোষণা করিয়াছেন।
তেমনি ‘সূরা কাফ’-এর শুরুতে ব্যবহৃত প্রথম ‘কাফ’ অক্ষরটিকে পূর্বসূরী তাফসীরকারগণ যে সারাবিশ্ব বেষ্টনকারী ‘কোকাফ’ পাহাড় অর্থে চালাইয়া দিয়াছিলেন, তিনি তদ্রূপ কোন পাহাড়ের অস্তিত্বকে অবিশ্বাস্য বলিয়া উড়াইয়া দিয়াছেন ।
ইমাম ইবন কাছীর তাঁহার এই সুবিস্তারিত তাফসীরে শুধু হাদীস শাস্ত্রই ঘাটেন নাই, ফিকাহ শাস্ত্রেরও বিভিন্ন জরুরী মাসায়েলের বিশ্লেষণ পেশ করিয়াছেন। উহাতে তিনি নিরাসক্তভাবে বিভিন্ন মাযহাবের মতামত তুলিয়া ধরিয়াছেন। তবে স্বভাবতই নিজ মাযহাবের প্রতি তিনি অপেক্ষাকৃত অধিক গুরুত্ব আরোপ করিয়াছেন।
কিন্তু অন্যান্য মাযহাবের বিরুদ্ধে তাঁহার কোন অসহিষ্ণু মনোভাবের প্রকাশ ঘটে নাই। সত্যিকার সত্যানুসন্ধিৎসা লইয়াই তিনি অত্যন্ত বিনয় ও সংযমের সহিত মাসআলার যথার্থ সমাধান নির্ণয় করিতে প্রয়াসী হইয়াছেন।
তাফসীরের শুরুতে তিনি অত্যন্ত মূল্যবান একটি নাতিদীর্ঘ ভূমিকা প্রদান করিয়াছেন। উহাতে তাফসীর করার বিভিন্ন শর্ত ও প্রয়োজনীয় দিকগুলি তিনি তুলিয়া ধরিয়াছেন। তাঁহার এই ভূমিকাটি পরবর্তী তাফসীরকারদের দিক-নির্দেশনার কাজ দিয়াছে ।
ইমাম ইবন কাছীরের এই জগজ্জোড়া আলোড়ন সৃষ্টিকারী তাফসীর ও শুধু বিভিন্ন ভাষায় অনূদিত হইয়াছে তাহা নহে, পরন্তু ইহার বিভিন্ন সংক্ষিপ্ত সংস্করণও বাহির হইয়াছে। আরবী ভাষায় ইহার সংক্ষিপ্ত সংস্করণ তৈরি করেন শায়খ মুহাম্মদ আলী আস্ সাবূনী।
বৈরুতের ‘দারুল কুরআনিল করীম’ প্রকাশনা হইতে তিন খণ্ডে উহা অত্যন্ত সুন্দরভাবে মুদ্রিত ও প্রকাশিত হয়। উর্দুতে উহার সংক্ষিপ্তসার অনূদিত হয় এবং উর্দু অনুবাদে অগ্রণী ভূমিকা পালন করেন মাওলানা মুহাম্মদ জুনাগড়ী ।
এখানে উল্লেখ্য, ইহার মূল সংস্করণটি চার খণ্ডে সমাপ্ত ও প্রতি খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ছয় শতাধিক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মূল সংস্করণেরই প্রথম বঙ্গানুবাদ প্রকাশের দায়িত্ব গ্রহণ করিয়াছে ।…[বই থেকে সংগ্রহীত]
পরিশেষে বলবো, তাফসীর ইবনে কাসীর PDF বইটি পড়ে ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ৷ তারাও গুরুত্ত্বপূর্ণ তাফসীর বইটি পড়তে পারবেন ৷ সামর্থবানদের উচিত লাইব্রেরি থেকে বইটির হার্ডকপি সংগ্রহ করে পড়া ৷
FAQ
1. তাফসীর ইবনে কাসীর এর লেখক কে?
আল্লামা ইবনে কাছীর (রহ.)
2. তাফসীরটির প্রকাশনী?
ইসলামিক ফাউন্ডেশন
