পিডিএফ পড়.কম

আল বিদায়া ওয়ান নিহায়া ১-১৪ খন্ড PDF ডাউনলোড

লেখার সাইজA
A
5/5 - (5 votes)

আল বিদায়া ওয়ান নিহায়া ১-১৪ খন্ড PDF ডাউনলোড করতে চান? আপনাদের পড়ার সুবিধার্থে বইটি সংগ্রহ করা হয়েছে ৷ আল্লামা ইবনে কাছীর (রহ.) কর্তৃক আরবী ভাষায় রচিত ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থে আল্লাহ্ তা’আলার বিশাল সৃষ্টি জগতসমূহের সৃষ্টিতত্ত্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ত্ব এবং আম্বিয়ায়ে কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ।

ইসলামের ইতিহাস চর্চাকারীদের জন্য গ্রন্থটি দিক-নির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে। গ্রন্থটির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছে। এটি সপ্তম খণ্ডের অনুবাদ। বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধার্থে ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’র বাংলা নামকরণ করা হয়েছে ‘ইসলামের ইতিহাস: আদি-অন্ত’।

বই বিবরণ

বইঃআল বিদায়া ওয়ান নিহায়া
লেখকঃআবুল ফিদা হাফিজ ইব্‌ন
কাসীর আদ-দামেশ্‌কী রহ.
প্রকাশনীঃইসলামিক ফাউন্ডেশন
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃইসলামি ইতিহাস ও ঐতিহ্য বই PDF

আল বিদায়া ওয়ান নিহায়া বই সংক্ষেপে

‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবনে কাসীর (রহ.) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। পৃথিবীর সূচনালগ্ন থেকে ৭৬৮ হিজরি সাল পর্যন্ত ইতিহাসের সুদীর্ঘ বিবরণ এতে স্থান পেয়েছে। কুরআন ও হাদীসের দলিলসহ ইসলামের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। আরশ, কুরসী, আসমান-জমিন এবং সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনা এতে আলোচিত হয়েছে।

গ্রন্থের প্রথম ভাগে রয়েছে আরশ, কুরসী, ফেরেশতা, জিন, শয়তান ও আদম (আ.)-এর সৃষ্টি। রয়েছে যুগে যুগে আবির্ভূত নবী-রাসুলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলামপূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত।

দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরি সাল পর্যন্ত বিভিন্ন ঘটনা ও মনীষীদের জীবনী আলোচনা করা হয়েছে। খলিফা, রাজা-বাদশাহদের উত্থান-পতন এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ও এতে স্থান পেয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিতনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, পুনরুত্থান, হাশর-নশর, জান্নাত ও জাহান্নামের বিবরণ।

লেখক তাঁর এই গ্রন্থের প্রতিটি আলোচনা পবিত্র কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীদের উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবনে হাজার আসকালানী (রহ.) ও বদরুদ্দীন আইনী (রহ.)-এর মতো ইতিহাসবিদও গ্রন্থটির প্রশংসা করেছেন। বিখ্যাত এই গ্রন্থটির বাংলা অনুবাদ ১৪ খণ্ডে প্রকাশিত হয়েছে। বাংলা নামকরণ করা হয়েছে ‘ইসলামের ইতিহাস : আদি-অন্ত’। ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে আল বিদায়া ওয়ান নিহায়া ১-১৪ খন্ড পাঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।

ইসলামি ইতিহাসমূলক বই পিডিএফ আরও দেখুন

বই/লেখকপিডিএফ
১. বই: জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস PDF
লেখক: আল্লামা ইবনে কাছীর (রহ.)
Link
২. বই: সানজাক-ই উসমান PDF
লেখক: প্রিন্স মুহাম্মাদ সজল
Link
৩. বই: লস্ট ইসলামিক হিস্ট্রি PDF
লেখক: ফিরাস আল খতিব
Link
৪. বই: মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার PDF
লেখক: প্রফেসর সেলিম টি এস আল-হাসসানি
Link
৫. বই: তাতারীদের ইতিহাস PDFLink
৬. বই: ফিলিস্তিন : বেঁচে থাকার লড়াই PDF
লেখক: ড. রাগিব সারজানি
Link

আল বিদায়া ওয়ান নিহায়া ১-১৪ খন্ড PDF ডাউনলোড

No.Books
1.আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খণ্ড PDF
2.আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খণ্ড PDF
3.আল-বিদায়া ওয়ান নিহায়া ৩য় খণ্ড PDF
4.আল বিদায়া ওয়ান নিহায়া ৪র্থ খণ্ড PDF
5.আল বিদায়া ওয়ান নিহায়া ৫ম খণ্ড PDF
6.আল-বিদায়া ওয়ান নিহায়া ৬ষ্ঠ খণ্ড PDF
7.আল বিদায়া ওয়ান নিহায়া ৭ম খণ্ড PDF
8.আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ড PDF
9.আল-বিদায়া ওয়ান নিহায়া ৯ম খণ্ড PDF
10.আল বিদায়া ওয়ান নিহায়া ১০ম খণ্ড PDF

1. বইটির লেখক?

আবুল ফিদা হাফিজ ইব্‌ন কাসীর আদ-দামেশ্‌কী রহ.

2. বইটির প্রকাশনী?

ইসলামিক ফাউন্ডেশন

error: Content is protected !!
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ