পিডিএফ পড়.কম

আত্মশুদ্ধি ও তাসাউফ pdf download | tasaouf o attoshuddhi pdf book

লেখার সাইজA
A
4.3/5 - (139 votes)

tasaouf o attoshuddhi book by Shaikhul Islam Mufti Muhammod Taki Osmani pdf download from Pdfporo.

আত্মশুদ্ধি ও তাসাউফ pdf download

আত্মশুদ্ধির গুরুত্ব , প্রয়োজনীয়তা পথ - পদ্ধতি ও ভ্রান্তি নিরসন
বইঃইসলাম ও আমাদের জীবন-৬ : তাসাওউফ ও আত্মশুদ্ধি
লেখকঃশাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী
প্রকাশনীঃমাকতাবাতুল আশরাফ
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃআধ্যাত্মিকতা ও সুফিবাদ বই PDF

Also Link: রাহে বেলায়াত-ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বই PDF

তাসাউফ ও আত্মশুদ্ধি pdf download

শ্রদ্ধেয় সুধীমণ্ডলী ও প্রিয় ভাইয়েরা ! কয়েক জুমা ধরে সূরা মু’মিনূনের প্রথম কয়েকটি আয়াতের বর্ণনা চলছে । যার মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তা’আলা সফলকাম ঈমানদারদের গুণাবলী বর্ণনা করেছেন । এর মধ্যে চতুর্থ আয়াতে একটি গুণ এই বর্ণনা করেছেন যে , সফলকাম ঈমানদার তারা যারা যাকাতের উপর আমল করে ।

আমি পূর্বে বলেছিলাম যে , এ আয়াতের দুটি অর্থ । একটি অর্থ হলো যাকাত দেওয়া , আর দ্বিতীয় অর্থ হলো নিজের স্বভাব চরিত্রকে পাক – পবিত্র করা । এই দ্বিতীয় অর্থের বর্ণনায় কয়েক জুমা অতিবাহিত হয়েছে । আজ এর পরিশিষ্ট আলোচনা করবো । এরপর বেঁচে থাকলে পরবর্তী আয়াতসমূহের প্রতি মনোযোগ দেবো ।

আধ্যাত্মিক বিধানের আলোচনা

পূর্বে আমি আলোচনা করেছি যে , আল্লাহ তা’আলা যেভাবে নামায , রোযা ইত্যাদি বাহ্যিক জীবনের সাথে সম্পৃক্ত কিছু বিধান আমাদের উপর আবশ্যক করেছেন , তেমনিভাবে অভ্যন্তরের সাথে সম্পৃক্ত কিছু বিধানও আমাদের উপর আরোপ করেছেন । যেমন মানুষের অন্তরে ইখলাস থাকতে হবে , রিয়া থাকা যাবে না ।

অন্তরে আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বত থাকতে হবে । বিনয় থাকতে হবে , অহমিকা থাকা যাবে না । ধৈর্য ধারণের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে । শোকরের ক্ষেত্রে শোকর করতে হবে । এসব বিধানের সম্পর্ক মানুষের অভ্যন্তর ও কলবের সঙ্গে ।

আত্মার সাথে সম্পৃক্ত হারাম কাজ

এমনিভাবে আত্মার সাথে সম্পৃক্ত অনেকগুলো হারাম কাজ রয়েছে । যেমন হিংসা করা হারাম । অহংকার করা হারাম । কারো প্রতি বিদ্বেষ রাখা হারাম । যশ – খ্যাতি ও মানুষকে দেখানোর জন্য কাজ করা হারাম । তাই নীতি – চরিত্রের সংশোধন এবং সেগুলোকে পাক – পবিত্র করাও একজন মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরয । শুধু নামায পড়া , রোযা রাখা , যাকাত দেওয়া , সামর্থ হলে হজ্ব করা এবং ওমরা করা যথেষ্ট নয় ।

বরং আত্মার এসব আমল ও আখলাককে সংশোধন করাও জরুরী । অন্তরে যেন অহংকার না থাকে , হিংসা না থাকে , প্রদর্শনপ্রবৃত্তি না থাকে , যশ – খ্যাতির উদ্দেশ্যে কাজ করা না হয় এবং দুনিয়ার মহব্বত অন্তরে বদ্ধমূল না হয় । আল্লাহ ও রাসূলের মহব্বত অন্তরে থাকে । অন্তরে এসব গুণ অর্জন করা জরুরী । সংগ্রিত: বই থেকে

Download Now tasaouf o attoshuddhi pdf book

রকমারি থেকে বইটি ক্রয় করুন ৷ অথবা নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করে অবশ্যই পড়বেন ৷

Wait with us..coming soon

You Can Read this Book:

No.Books
1.আল্লামা ইবনে তাইমিয়া রাহ এর দৃষ্টিতে তাসাওউফ PDF
2.রূহে তাসাওউফ – মারেফাতের মর্মকথা
3.তাছাউফ তত্ত্ব – ফরিদপুরী রহ. PDF
4.গুনাহ তাওবা, অভিশাপ ও রহমত-তাকী উসমানী PDF

1. বইটির লেখক?

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী

2. বইটির প্রকাশনী?

মাকতাবাতুল আশরাফ

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ