খিলাফাহ বই লেখক ইমরান রাইহান এবং প্রকাশিত হয়েছে পেনফিল্ড পাবলিকেশন থেকে ৷ যারা ইসলামী শাসনব্যবস্থা বই খুজে থাকেন আমি বলবো এই বইটি পড়ুন ৷ লেখক ইলমি তুরাসের আলোকে খেলাফতের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন বইটিতে। অনেক পাঠক খিলাফাহ বই PDF খুজে থাকেন, পাঠককে বলবো বইটি একবার হলেও পড়ে দেখুন ৷
লেখক ইমরান রাইহান খুব সংক্ষেপে কিন্তু সুগভীরভাবে ইসলামী শাসনব্যবস্থার মৌলিক কাঠামো, আদর্শ ও বাস্তব প্রয়োেগ নিয়ে আলোচনা করেছে। এতে কুরআন-সুন্নাহভিত্তিক নেতৃত্ব, ন্যায়বিচার, অর্থনীতি ও সমাজ গঠনের মূলনীতি স্পষ্টভাবে উঠে এসেছে। এরকম ইসলামী শাসনব্যবস্থামূলক বই পেতে পিডিএফ পড়.কম ফলো করুণ ৷
বই বিবরণ
- বইয়ের নামঃ খিলাফাহ (ইসলামী শাসনব্যবস্থা) ৷
- লেখকঃ ইমরান রাইহান ৷
- সম্পাদকঃ শাকির মাহমুদ সাফাত, মাহমুদ সিদ্দিকী ৷
- প্রকাশনীঃ পেনফিল্ড পাবলিকেশন ৷
- প্রকাশকালঃ ২০২৫ সাল ৷
- পেইজ সংখ্যাঃ ২২৪ টি ৷
- ক্যাটাগরিঃ ইসলামি অঞ্চল, শাসনব্যবস্থা ও রাজনীতিমূলক বই ৷
খিলাফাহ কী?
‘খিলাফাহ’ শব্দের শাব্দিক অর্থ প্রতিনিধিত্ব। কারও পর অন্য একজন প্রতিনিধি নিযুক্ত হওয়াকে খিলাফাহ বলে। পারিভাষিক অর্থে খিলাফাহ হলো-মুসলিমদের দ্বীনি ও দুনিয়াবি বিষয়াদি রক্ষণাবেক্ষণ করা, শরীয়াহ অনুসারে শাসনকার্য পরিচালনা করা।
আবদুল হাই কাত্তানী খিলাফাহর সংজ্ঞা দিয়েছেন এভাবে-খিলাফাহ হচ্ছে সর্বোচ্চ ব্যাপৃত ক্ষমতা। অর্থাৎ, শাসনকাঠামোর সর্বোচ্চ শিখরটিই খিলাফাহ। আবদুল হাই কাত্তানীর মতে খিলাফাহর উদ্দেশ্য হচ্ছে মানুষের দ্বীন ও দুনিয়ার বিষয়াদি সংরক্ষণ করা, হেফাজত করা। দ্বীনের বিধিবিধান সমুন্নত রাখার পাশাপাশি দুনিয়ার জীবনে মানবিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।
ইমাম মাওয়ারদীর মতে খিলাফাহর উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার রাজনীতি পরিচালনা করা ও দ্বীনের প্রহরা দেওয়া। দ্বীনের প্রহরা বলতে দ্বীনের ভেতর কুফর, শিরক ও বিদআতের অনুপ্রবেশ ঠ্যাকানো উদ্দেশ্য।
খিলাফাহ প্রতিষ্ঠার গুরুত্ব
আলিমদের ইজমা অনুসারে খিলাফাহ প্রতিষ্ঠা করা ওয়াজিব। এ-বিষয়ে সাহাবি ও তাবিয়িদেরও ইজমা রয়েছে। ইবন হাযম আন্দালুসী রহিমাহুল্লাহ লিখেছেন-
কোনো মহিলার জন্য শাসনকার্য পরিচালনা বৈধ নয়। এর পক্ষে দলিল হলো, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন- ‘ওই জাতি কখনো সফল হবে না, যারা নিজেদের শাসনভার কোনো নারীর হাতে অর্পণ করে।’
হাদিসটি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তখন, যখন মদিনায় সংবাদ এসেছিল পারস্যের লোকেরা সম্রাটের মৃত্যুর পর তার কন্যাকে নিজেদের শাসক নিযুক্ত করেছে। এছাড়া অন্য একটি হাদিসেও নবীজি নারী- নেতৃত্বের বিষয়টি নাকচ করে বলেন- ‘যখন তোমাদের আমির হবে তোমাদের মধ্যে উত্তম লোক, তোমাদের ধনীরা হবে দানশীল এবং তোমাদের কাজকর্ম পরিচালিত হবে মাশওয়ারার মাধ্যমে, তখন মাটির নিচ থেকে ভূপৃষ্ঠ তোমাদের জন্য উত্তম।
আর যখন তোমাদের আমির হবে বাজে লোকেরা, তোমাদের ধনীরা হবে কৃপণ আর তোমাদের শাসনকার্য থাকবে মহিলাদের হাতে, তখন জমিনের ওপর থেকে জমিনের নিচই হবে তোমাদের জন্য উত্তম।
খিলাফাহ বই রিভিউ
খিলাফাহ শব্দটি শুধু একটি রাজনৈতিক ব্যবস্থার নাম নয়; বরং এটি মুসলিম উম্মাহর ইতিহাস, সভ্যতা এবং জীবনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সময়ে পৃথিবীতে নানা মতবাদ, তত্ত্ব ও শাসনব্যবস্থার আলোচনা দেখা যায়। মানবতার সমস্যার সমাধান খুঁজতে গিয়ে অনেকেই আধুনিক চিন্তাধারার সঙ্গে ইসলামের কিছু ধারণা মিলিয়ে নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করেন।
কিন্তু ইসলামের নিজস্ব শাসনব্যবস্থা কী, তার মৌলিক ভিত্তি কোথায় এবং বাস্তবে তা কেমন ছিল—এসব প্রশ্নের উত্তর জানতে হলে নির্ভরযোগ্য সূত্রের দিকে ফিরে তাকানো প্রয়োজন।
লেখক ইলমি তুরাসের আলোকে খেলাফতের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন খিলাফাহ বইটিতে ৷ বইটিতে কুরআন, হাদিস, সাহাবায়ে কেরামের জীবন ও তাদের বাস্তব আমলের আলোকে খিলাফাহর ধারণা ব্যাখ্যা করা হয়েছে। লেখক দেখানোর চেষ্টা করেছেন, ইসলামী শাসনব্যবস্থা কেবল তাত্ত্বিক কোনো বিষয় নয়; বরং এটি ন্যায়বিচার, জবাবদিহিতা, মানবিকতা ও জনকল্যাণের ওপর প্রতিষ্ঠিত একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।
বিশিষ্ট ইতিহাসবিদ উস্তায ইমরান রাইহান বইটিতে বিশেষভাবে খুলাফায়ে রাশেদিনের যুগকে গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাঁর উত্তরসূরিরা কীভাবে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছেন, কীভাবে ন্যায়ভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা করেছেন এবং কীভাবে জনগণের অধিকার নিশ্চিত করেছেন—এসব বিষয় তিনি বিভিন্ন প্রামাণ্য সূত্রের আলোকে তুলে ধরেছেন।
খিলাফাহ ইমরান রাইহান খুব তথ্যনির্ভর উপস্থাপনা করেছেন। খিলাফাহ বইটি শুধু তাত্তিকভাবে না লিখে এখানে গুরুত্ব পেয়েছে দলিল, ইতিহাস এবং ইসলামী জ্ঞানভান্ডারের আলোচনাগুলো। ফলে পাঠক খিলাফাহ সম্পর্কে একটি পরিষ্কার ও সাজানো ধারণা পেতে পারেন।
যারা ইসলামী রাষ্ট্রব্যবস্থা, খেলাফতের ইতিহাস কিংবা মুসলিম সভ্যতার রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানতে ইচ্ছুক, তাদের জন্য বইটি পড়ার অনুরোধ রইলো। এটি শুধু অতীতের ইতিহাস নিয়ে আলোচনা করে না; বরং ইসলামের মৌলিক নীতিমালার আলোকে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্রব্যবস্থার ধারণাও সামনে তুলে ধরে।
পাঠকের উদ্দেশ্যে কিছু কথা
এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
খিলাফাহ বইটি কাদের জন্য?
- যারা ইসলামী শাসনব্যবস্থা সম্পর্কে জানতে প্রামাণ্য ও দলিলভিত্তিক বই খুজছেন।
- খিলাফাহ ও খেলাফতের ইতিহাস নিয়ে আগ্রহী পাঠকদের জন্য।
- ইসলামি ইতিহাস ও মুসলিম সভ্যতা নিয়ে অধ্যয়ন করেন এমন শিক্ষার্থীদের জন্য।
- কুরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা জানতে আগ্রহীদের জন্য।
- সমাজ, রাষ্ট্র ও নেতৃত্ব বিষয়ে ইসলামি দৃষ্টিভঙ্গি বুঝতে চান যারা।
- ইসলামি রাজনৈতিক চিন্তাধারা নিয়ে গবেষণা করেন এমন পাঠক ও গবেষকদের জন্য।
- দ্বীনি জ্ঞানচর্চায় আগ্রহী তরুণ ও সচেতন মুসলিমদের জন্য।
- ইসলামের ন্যায়বিচার, জনকল্যাণ ও শাসননীতির ভিত্তি জানতে চান যারা।
- মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি উপযোগী পাঠ।
- সমসাময়িক বিশ্বব্যবস্থার সঙ্গে ইসলামী শাসনব্যবস্থার পার্থক্য বুঝতে আগ্রহীদের জন্য।
- ইসলামি বই সংগ্রহ ও নিয়মিত পাঠে অভ্যস্ত পাঠকদের জন্য।
- খিলাফাহ বিষয়ক নির্ভরযোগ্য, সংক্ষিপ্ত এবং তথ্যসমৃদ্ধ একটি বই খুঁজছেন যারা তাদের জন্য।
খিলাফাহ বই PDF (ইসলামী শাসনব্যবস্থা বই) | ইমরান রাইহান
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

