আমার প্রিয় দুআর ডায়েরি বই PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক মুসলিম ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ আমার প্রিয় দুআর ডায়েরি বই লেখক শারিন সফি অদ্রিতা এবং প্রকাশিত হয়েছে রাইয়ান প্রকাশন থেকে ৷
যারা আল্লাহর সাথে নিজেদের সম্পর্ককে আরও দৃঢ় করতে চান, দোয়ার গুরুত্ব উপলব্ধি করতে চান এবং জীবনের নানা সংকটের মাঝে অন্তরের প্রশান্তি খুঁজছেন–তাদের জন্য এই বইটি নিঃসন্দেহে একটি অনুপ্রেরণাদায়ক সঙ্গী হতে পারে।

বই বিবরণ
- বইয়ের নামঃ আমার প্রিয় দুআর ডায়েরি ৷
- লেখকঃ শারিন সফি অদ্রিতা ৷
- প্রকাশনীঃ রাইয়ান প্রকাশন ৷
- প্রকাশ কালঃ ২০২৫ সাল ৷
- পেইজ সংখ্যাঃ ২২৪ টি ৷
- দামঃ ২৪৮ টাকা(রকমারি) ৷
- ক্যাটাগরিঃ দোয়া, দরূদ ও যিকর বই ৷
রিভিউ
শারিন সফি অদ্রিতা লেখা “আমার প্রিয় দুআর ডায়েরি বই” রিভিউ দেখুন, আশা করি বইটি ভালো লাগবে ইনশাল্লাহ
মূল বিষয়বস্তু
আমার প্রিয় দুআর ডায়েরি বই গ্রন্থে দোয়ার গুরুত্ব, আল্লাহর কাছে চাওয়ার সৌন্দর্য এবং একজন বান্দা কীভাবে নিজের অন্তরের কথা আল্লাহর কাছে প্রকাশ করতে পারে-এসব বিষয় অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করা হয়েছে।
বইটিতে জীবনের নানা পরিস্থিতিতে দোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। কখনো আনন্দের সময় কৃতজ্ঞতা প্রকাশ, আবার কখনো কষ্টের সময় ধৈর্য ও আশা নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও বইটিতে দোয়ার আদব, আল্লাহর উপর তাওয়াক্কুল, ধৈর্য এবং আত্মবিশ্বাসের গুরুত্ব সম্পর্কেও আলোচনা রয়েছে। ফলে পাঠক ধীরে ধীরে উপলব্ধি করতে পারেন-দোয়া শুধু কিছু চাওয়া নয়; এটি আল্লাহর সাথে এক গভীর সম্পর্কের নাম।
দুআর গুরুত্ব ও সৌন্দর্য
দুআ এমন এক ইবাদত, যেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না-বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে। দুআ করার সময় মানুষ সবচেয়ে বেশি নম্র হয় এবং পুরোপুরি আল্লাহর উপর ভরসা করে। আর এটাই ইবাদতের প্রকৃত সৌন্দর্য।
বইটির বিশেষত্ব
কিন্তু আমরা অনেকেই জানি না-কীভাবে দুআ করতে হয়, কীভাবে ইবাদতের স্বাদ অনুভব করতে হয়। “আমার প্রিয় দুআর ডায়েরি” বইটি সেই জায়গাতেই আমাদের পথ দেখায়। জীবনঘনিষ্ঠ চাওয়া-পাওয়ার এক অপূর্ব সংকলন এটি। জীবনের কঠিন কিংবা আনন্দের মুহূর্তে হৃদয়ে যে দুআগুলো নীরবে গুঞ্জরিত হয়, অথচ মুখে প্রকাশ পায় না – সেগুলোই এখানে সুন্দরভাবে সাজানো।
ব্যক্তিগত দুআর ডায়েরি
“আমার প্রিয় দুআর ডায়েরি” আপনার রুহের সঙ্গী হবে, হিদায়াতের পথে আপনার ব্যক্তিগত দুআর ভান্ডার হবে ইন শা আল্লাহ। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আপনি খুঁজে পাবেন অনেক দিন ধরে জমানো আপনার মনের আকুতিগুলো। হতে পারে এই দুআগুলো আপনি বহুদিন ধরে মনে মনে করতে চাচ্ছেন, মনে মনে দুআগুলো করার ভাষা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু ঠিক মুখ ফুটে বলতে পারছেন না।
বইটিতে আপনি পাবেন
- আল্লাহর কাছে নিজের ভালোবাসা, দুঃখ, তাওবা, মনের অগোছালো কথাগুলো গুছিয়ে বলার সুযোগ।
- পরিবার, ইবাদত, মানসিক শান্তি, ভবিষ্যৎ ও আখিরাহ নিয়ে বিশেষ দুআর অধ্যায়।
- কুরআনের জনপ্রিয় দুআগুলোর প্রেক্ষাপট, হৃদয়স্পর্শী ব্যাখ্যা এবং এই দুআগুলোর জীবনঘনিষ্ঠ শিক্ষাগুলো পেয়ে যাবেন সহজ এবং ঝরঝরে ভাষায়।
দুআর আসল সৌন্দর্য
এবং সবচেয়ে বড় বিষয়টি হলো, এত কিছু যে প্রিয় রবকে ভেঙে ভেঙে খুলে বলতে পারা যায়, এই উদাহরণ যখন আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে, তখন সবচেয়ে বড় উপহারটা আপনি উপভোগ করতে পারবেন তা হলো-দুআ করার আনন্দ! ইবাদতের মিষ্টি স্বাদ! এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার এক অপার্থিব আনন্দ!
কারণ, এটা তো আপনারই প্রিয় দুআর ডায়েরি। বইয়ের প্রতিটা শব্দ এমনভাবে পড়বেন যেন আপনি আপনার ডায়েরিটাই পড়ছেন।
বইটি কেন পড়বেন
দুআ হলো ইবাদতের মগজ—মুমিনের জীবনের অন্যতম প্রধান হাতিয়ার, যা বিপদে, কষ্টে ও সুখে মহান আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে।
দুআ করতে পারাও বান্দার জন্য বিশেষ নিয়ামত। এ বিষয়ে অগণিত বই রচিত হলেও “আমার প্রিয় দুআর ডায়েরি” কিছুটা ব্যতিক্রম।
- দুআ করার সময় অনেকেই শব্দের অভাবে ভোগেন। আপনার সেই শূন্যতাকে পূরণ করতেই লেখিকার এই অসাধারণ প্রয়াস।
- এক মলাটে হৃদয়ছোঁয়া মাতৃভাষার দুআগুলোর পাশাপাশি কুরআনে বর্ণিত দুআ, তার প্রেক্ষাপট ও জীবনঘনিষ্ঠ শিক্ষা পাওয়া যাবে।
- বিষয়ভিত্তিক দুআর সংকলন হওয়ায় প্রয়োজন অনুযায়ী সহজেই দুআ খুঁজে পাওয়া যায়।
- মাতৃভাষার দুআগুলো আল্লাহর গুণবাচক নাম উল্লেখ করে সাজানো—যা পাঠককে আল্লাহর সুন্দর নামসমূহের সাথে পরিচিত করে।
- লেখিকার উপস্থাপনশৈলী এমন যে, বারবার মনে হবে—বইটি যেন ঠিক আপনার জন্যই লেখা।
লেখক ও প্রকাশনা
শারিন সফি অদ্রিতা আপুর হৃদয় নিংড়ানো অভিজ্ঞতার ফসল এই “আমার প্রিয় দুআর ডায়েরি বই” । রাইয়ান প্রকাশনী থেকে প্রকাশের পর থেকেই এটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সহজ-সাবলীল অথচ হৃদয়ছোঁয়া ভাষায় তিনি আমাদের নীরব দীর্ঘশ্বাস, চোখের অশ্রুতে লুকানো আকুতি-সবকিছুকে শব্দে রূপ দিয়েছেন। বইটি কিশোর ও প্রাপ্তবয়স্ক-উভয়ের জন্যই উপযোগী।
পাঠকের জন্য কিছু কথা
এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আমার প্রিয় দুআর ডায়েরি বই PDF (হার্ডকপিসহ) | শারিন সফি অদ্রিতা
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার




