পিডিএফ পড়.কম

নামাজে মন ফেরানো বই PDF (শারিন সফি অদ্রিতা) — রিভিউ, হার্ডকপি

লেখার সাইজA
A
5/5 - (1 vote)

নামাজে মন ফেরানো বই PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক মুসলিম ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ নামাজে মন ফেরানো বই লেখক শাইখ আব্দুল নাসির জাংদা হাফি, শারিন সফি অদ্রিতা (অনুবাদক) এবং প্রকাশিত হয়েছে দ্বীন পাবলিকেশন থেকে ৷

নামাজ—শুধু একটা দৈনন্দিন ইবাদত, নাকি এর ভেতরে লুকানো আছে অন্যরকম এক শান্তি?

আমাদের অনেকের ক্ষেত্রেই এমন হয়—নামাজ পড়ি, কিন্তু মনটা ঠিক থাকে না। তাড়াহুড়া, অমনোযোগ, কিংবা শুধু অভ্যাসবশত পড়া। কিন্তু কখনো কি মনে হয়েছে, নামাজটা আসলে আরও গভীর কিছু হতে পারত?

অনেক সময় আমরা নামাজ আদায় করি, কিন্তু ভেতরে সেই অনুভূতিটা থাকে না—মন অন্যদিকে চলে যায়, শব্দগুলো শুধু মুখে উচ্চারণ হয়। এখানেই আপনাকে “নামাজে মন ফেরানো” বইটি পড়তে হবে ৷

বই বিবরণ

  • বইয়ের নামঃ নামাজে মন ফেরানো
  • লেখকঃ শাইখ আব্দুল নাসির জাংদা হাফি ৷
  • অনুবাদকঃ শারিন সফি অদ্রিতা ৷
  • প্রকাশনীঃ দ্বীন পাবলিকেশন ৷
  • প্রকাশ কালঃ ২০২২ সাল ৷
  • দামঃ ২৮০ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ নামায/সালাত বিষয়ক বই ৷

এই বইটি মূলত শাইখ আব্দুল নাসির জাংদা-এর জনপ্রিয় Meaningful Prayer লেকচার সিরিজ থেকে অনুপ্রাণিত। পুরো কোর্সে ১১টি লেকচার রয়েছে, আর সেই শিক্ষাগুলোই সহজভাবে বই আকারে তুলে ধরা হয়েছে।

নামাজে আমরা প্রতিদিন যা পড়ি—সেগুলোর অর্থ, গভীরতা, আর কেন সেগুলো বলা হয়—এসব বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। শুধু তাই না, কীভাবে নামাজে মনোযোগ বাড়ানো যায়, সেই বাস্তব উপায়গুলোও তুলে ধরা হয়েছে।

রিভিউ

সালাত কেন এত গুরুত্বপূর্ণ?

সালাত হলো ইসলামের দ্বিতীয় রুকন। কালেমার পরেই সালাতের স্থান। একজন মানুষ ঈমান আনার পর তার উপর প্রথম যেটি পালন ফরজ হয়ে পড়ে সেটি সালাত। একজন মুমিনের জীবনে সালাত হলো তার ঢাল। সালাত তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচায়।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন—নিশ্চয়ই সালাত মানুষকে মন্দ কাজ হতে দূরে রাখে।

সালাত এমন একটি বর্ম যা একজন মুমিনকে অশ্লীলতা, সমস্ত পাপাচার, অনাচার থেকে দূরে রাখে। সালাত এমন এক মাধ্যম যা সরাসরি আল্লাহর সাথে বান্দার যোগাযোগ স্থাপন করে। সালাত তাকে আত্মবিশ্বাসী করে তোলে। যখন একজন মানুষ তার দুঃখ-কষ্ট-বেদনার কথা কাউকে বলতে পারে না, তখন নামাজ এ সুযোগটা করে দেয় আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য।

খুশু-খুযুর সাথে সালাত কী?

সালাতে খুশু-খুযু কী তা নিয়ে ইমাম ইবনুল কাইয়্যিম রহ. বলেন—

অন্তরের পবিত্রতা, আত্মার শুদ্ধিকরণ, নিয়তের বিশুদ্ধতা এবং একাগ্রতা নিয়ে যে সালাত আদায় করা হয় তাকে বলা হয় সালাতে খুশু-খুযু।

খুশু-খুযুবিহীন সালাত হলো ওই ব্যক্তির জন্য শাস্তি, অঙ্গপ্রত্যঙ্গের জন্য শিকল। এতে অবশ্য ফরজ আদায় হবে। কিছু সওয়াব সে পাবে। গুনাহ মাফ হবে এবং আল্লাহর রহমত ততটুকুই সে পাবে যতটুকুর সে উপযুক্ত। তবে সালাতে যে ত্রুটিগুলো সে করেছে, তার জন্য একদিন কঠোরভাবে পাকড়াও হবে।

অপরদিকে খুশু-খুযুওয়ালা সালাত হলো ফুলের বাগানের মতো। আত্মার প্রশান্তি। চোখের শীতলতা। নফস ও অঙ্গপ্রত্যঙ্গের সুখ। সে সালাতে আল্লাহর নিয়ামতসমূহ পরিপূর্ণভাবে উপভোগ করে, তার স্বাদ আস্বাদন করে। সে তার সালাত দ্বারা যা লাভ করার তা তো পাই-ই, সাথে লাভ করে আল্লাহর বিশেষ নৈকট্য এবং মর্যাদা।

বইটি কাদের জন্য

  • যারা নামাজ পড়েন, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারেন না
  • যারা নামাজকে নতুনভাবে অনুভব করতে চান
  • কিংবা যারা শুধু নিজের ইমানকে একটু শক্ত করতে চান

সোজা কথায়, প্রায় সবার জন্যই এই বইটা দরকারি।

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

নামাজে মন ফেরানো বই PDF (হার্ডকপিসহ)— শারিন সফি অদ্রিতা

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ