দ্য গেইম বই (PDF) | কয়েস সামী | The Game Book

Rate this post

দ্য গেইম বই লেখক কয়েস সামী ৷ বইটি প্রকাশিত হয়েছে অনুজ প্রকাশন থেকে ৷ “দ্য গেইম” একটি সাইকোলজিক্যাল থ্রিলার-রোমাঞ্চধর্মী উপন্যাস, যেখানে সম্পর্ক, সন্দেহ আর বিশ্বাস ঘাতকতা মিলিয়ে তৈরি হয় একটি টানটান গল্প। হার্ডকপি অথবা দ্য গেইম বই PDF, একবার হলেও প্রত্যেক থ্রিলার প্রিও পাঠকের বইটি পড়া উচিৎ ৷ শুরুটা সাধারণ মনে হলেও ধীরে ধীরে গল্পের রহস্য, মানসিক টানাপোড়েন এবং চরিত্রগুলোর দ্বন্দ্ব পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে।

দ্য গেইম বই PDF (হার্ডকপি) — কয়েস সামী বই | The Game Book

বই বিবরণ

  • বইয়ের নামঃ দ্য গেইম
  • লেখকঃ কয়েস সামী ৷
  • প্রকাশনীঃ অনুজ প্রকাশন ৷
  • প্রকাশ সালঃ ২০২৫ ৷
  • পেইজ সংখ্যাঃ ১৯২ টি ৷
  • দামঃ ২৮০ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ সাইকোলজিকাল থ্রিলার বই ৷

রিভিউ

দ্য গেইম, কয়েস সামীর প্রকাশিত সবশেষ গ্রন্থ। সাইকোলজিক্যাল থ্রিলারের সম্রাটের হাতে বইটি হয়ে উঠেছে চমৎকার। বইয়ের মূল চরিত্রে আতাউর, ফারাহ, রায়হান ও শিউলি। সবারই উপস্থিতি সমান। সবাই অপরাধী, আবার সবাই ভিলেন।

ফারাহ এবং আতাউর দুজনে স্বামী-স্ত্রী। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু আতাউর আস্তে আস্তে জড়িয়ে পরে অনৈতিক সম্পর্কে শিউলি নামের একজন মেয়ের সাথে। এভাবে চলতে থাকে একদিন শিউলির স্বামী রায়হান এই বিষয়ে জানতে পারে এবং খোঁজ খবর নিয়ে সে পৌঁছায় ফারাহর কাছে এবং সব তাকে খুলে বলে কিন্তু ফারাহ বিশ্বাস করতে চায়না যে আতাউর এমন কিছু করতে পারে।

তারপর রায়হায় ফারাহকে সব প্রমাণ দেখালে সে বিশ্বাস করতে বাধ্য হয়। তারপর রায়হান বলে সে তার স্ত্রী শিউলিকে ভালোবাসে এবং তাকে সুযোগ দিতে চায়। তাই সে শিউলি কে নিয়ে ঢাকা ছেড়ে শ্রীমঙ্গল চলে যায়।

অন্যদিকে ফারাহ সব জেনেও আতাউরকে কিছুই বুঝতে দেয়না যে ফারাহ সব জানে,, সেও আতাউরকে নিজেকে সুধরানোর একটা সুযোগ দিতে চায়। কিন্তু আতাউর যখন জানতে পারে শিউলি শ্রীমঙ্গল চলে গেছে তখন সে ফারাহকে বলে তার ঢাকা শহরের যানজট আর কাজের চাপ থেকে বেড়িয়ে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকতে চায় এবং সে চায়ের শহর শ্রীমঙ্গল যাওয়ার প্রস্তাব দেয় এবং ফারাহ ও রাজি হয় কারণ ফারাহ জানে আতাউর যা বলেছে তা মিথ্যা।

তারপর তারা শ্রীমঙ্গল যায় সেখানে আয়েশা খালা সহ আরো অনেকের সাথে পরিচয় হয় ফারাহ এবং আতাউরের। আতাউর সেখানে শিউলিকে খুঁজতে থাকে এবং পেয়েও যায়। শিউলিকে আতাউর বারবার নিজের করার চেষ্টা করে কিন্তু সে বারবার প্রত্যাখান পায় শিউলির কাছে। এভাবে চলতে থাকে,, এরই মধ্যে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটনা। কাউকে হত্যা করা হয়েছে,, চা বাগানের মধ্যে পুলের পাশে একজনের মৃতদেহ পাওয়া যায়। অজ্ঞাত সেই লাশ কার ছিল,,, কাকে হত্যা করলো? কে হলো এই গেইমের শিকার এবং কে ছিল শিকারী? জানতে হলে পড়তে হবে কয়েস সামীর লিখা দ্য গেইম বইটি।

বইটা যখন পড়া শুরু করেছি বিশ্বাস করেন এক মুহূর্তের জন্য আমি থমকে গেছিলাম মানুষ এমনও হয়! এভাবেই পরকীয়ার জন্য কতশত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। পুরো বইয়ের মধ্যে এতো টুইস্ট যা না পড়লে বুঝতে পারবেন না। শেষ টা এমন হবে কল্পনা ও করিনি। বইটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগলো আমার কাছে। ভাবতেই পারিনি এমন হবে শেষ টা।

বই থেকে লেখক আমাদের একটাই শিক্ষা দিয়েছেন যে পরকীয়া করার আগে তোমরা হাজার বার ভাবো কিভাবে মানুষের পুরো জীবন ধ্বংস হয়ে যায় এই পরকীয়ার কারনে।

📖 পাঠকের জন্য কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আরও পড়ুনঃ

  1. প্রাক্তন পিডিএফ —(কয়েস সামী বই)

দ্য গেইম বই PDF (হার্ডকপি) — কয়েস সামী বই | The Game Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার