পিডিএফ পড়.কম

টাইম ম্যানেজমেন্ট বই পিডিএফ | Time Management Bangla Book

লেখার সাইজA
A
4.2/5 - (12 votes)

time management bangla book by Brian Tracy pdf download from Pdfporo.

ব্রায়ান ট্রেসির টাইম ম্যানেজমেন্ট বই টি সত্যি অসাধারণ একটি আত্মউন্নয়নমূলক বই। মানুষের জীবনে সময় জিনিস টা খুবই মূল্যবান কেননা এমন অনেক কিছুই আছে যা কিনা রিকভার করা যায় বা আবার ফিরে পাওয়া যায় কিন্তু সময় একবার পার হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায়না।

তাই এটা সবথেকে বেশি জরুরি যাতে সময়ের সঠিক ব্যাবস্থাপনা টা আমরা করতে পারি।টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানলে আমরা সময় কে আরো প্রোডাক্টিভ ভাবে ব্যাবহার করতে পারবো। সময় ব্যবস্থাপনার জন্য অত্যন্ত ভালো বই । সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বিভিন্ন কলা কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে বইটিতে।

আমরা আমাদের জীবনে কত যে সময় নষ্ট করি তার কোন ঠিক ঠিকানা নেই, প্রতিটা কাজ করতে গিয়ে আমরা অনেক ভুল পদক্ষেপ নিই,অনেক ভুল সিদ্ধান্ত নিই।কেন আমরা এত সময় নষ্ট করি তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এই বইয়ের টোটাল একুশটি চ্যাপ্টার রয়েছে, প্রতিটি চ্যাপ্টারের আমাদের ভুল গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কোন কোন অদক্ষতার কারণে আমরা সময় পরিকল্পনা, কত ভুল করি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, কোন কোন দিকে আমাদের নজর দিতে হবে সেগুলো তুলে ধরা হয়েছে। এই বইয়ে যেসব কলাকৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে, আপনি যদি সেগুলো আপনার কাজ-কর্মে প্রয়োগ করেন, তবে আপনি আপনার কর্মদক্ষতাকে দ্বিগুণ বৃদ্ধি করতে সক্ষম হবেন ৷

টাইম ম্যানেজমেন্ট বই বিবরণ

বইঃটাইম ম্যানেজমেন্ট
লেখকঃব্রায়ান ট্রেসি
অনুবাদকঃফজলে রাব্বি
প্রকাশনীঃসাফল্য প্রকাশনী
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃআত্ম-উন্নয়ন ও মেডিটেশন বই ৷

টাইম ম্যানেজমেন্ট বই রিভিউ

প্রবাদ আছে, “সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।“ সেজন্যই নিজেদের সময়টুকুর সর্বোত্তম ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে? দিনের ২৪ ঘন্টাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায়? যারা সফল হয় আর যারা ব্যর্থ হয় তাঁদের সময় ব্যবহারের মূল পার্থক্যটা ঠিক কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর দিতেই ব্রায়ান ট্রেসি লিখেছেন ‘টাইম ম্যানেজমেন্ট’ বইটি। আর দশটা স্কিলের সাথে তুলনা করে তিনি দেখাতে চেয়েছেন সময়কে নিজের কথামতো চালানো যায়, সময় ব্যবস্থাপনা শেখা যায়। তো কি আছে বইটাতে?

বইটাতে ট্রেসি সাহেব আমাদেরকে সময় ব্যবস্থাপনা শেখাতে চেয়েছেন। তিনি শুরু করেছেন নিয়ন্ত্রণ সূত্রের মাধ্যমে যেখানে তিনি বলেছেন নিজের মনকে সময় ও লক্ষ্যের গুরুত্ব বুঝিয়ে রুটিন অনুযায়ী কাজ করতে পারলেই যেকোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এছাড়া তিনি বলেছেন তালিকা তৈরির কথা, প্রধান/কঠিন কাজগুলো আগে করার কথা, গৌণ কাজ আগে করার বোকামি পরিহার করার কথা। তিনি আরও বলেছেন একই সময়ে একই কাজেই মনোযোগী হতে, সব ধরণের ডিস্ট্রাকশন/বাঁধা থেকে দূরে থাকতে, কম গুরুত্বপূর্ণ কাজগুলো অন্যদের নিয়ে করিয়ে নিতে।

এভাবে তিনি চেয়েছেন আমরা সময়ের সর্বোচ্চ ব্যবহার করবো, হেলাফেলায় নষ্ট করবো না বিন্দুমাত্র সময়। বেশ গোছানো একটা বই ছিলো। লেখক খুব ধীরে ধীরে সময় নিয়ে প্রতিটা সাব টপিকে কথা বলেছেন, বিভিন্ন উদাহরণের মাধ্যমে টপিকগুলো বিশ্লেষণ করেছেন। 

৫০ টিরও বেশি বইয়ের লেখক ব্রায়ান ট্রেসি তার অনুপ্রেরণামূলক বই ‘টাইম ম্যানেজমেন্ট’ গ্রন্থে সময়কে সঠিকভাবে সাজিয়ে কাজ করার পদ্ধতি খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। সবাই সময়কে সাজানোর কথা বললেও তিনি কিভাবে সময়কে সাজাতে হয় সে পদ্ধতিটি দেখিয়ে দিয়েছেন।

ব্রায়ান ট্রেসি জনপ্রিয় বই

বই
1. ইট দ্যাট ফ্রগ
2. চেঞ্জ ইয়োর থিংকিং
চেঞ্জ ইয়োর লাইফ
3. টাইম ম্যানেজমেন্ট
4. বিজনেস স্ট্রাটেজি
5. সেলস সাকসেস
6. দ্য সাইকোলজি অব সেলিং

আত্ম-উন্নয়ন ও মেডিটেশন বই

বই, লেখকপিডিএফ
1. রিচ ড্যাড পুওর ড্যাড
লেখকঃরবার্ট টি. কিয়োসাকি
পড়ুন
2. দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড
লেখকঃজোসেফ মারফি
পড়ুন
3. থিংক অ্যান্ড গ্রো রিচ
লেখকঃনেপোলিয়ন হিল
পড়ুন
4. দ্য মিরাকল মর্নিং
লেখকঃহ্যাল এলরড
পড়ুন

টাইম ম্যানেজমেন্ট বই পিডিএফ | Time Management Bangla Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
  • বইটির লেখক?

    উত্তরঃ ব্রায়ান ট্রেসি ৷

  • বইটির প্রকাশনী?

    উত্তরঃ সাফল্য প্রকাশনী ৷

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ