হারুকি মুরাকামি রচিত অন্যতম রোমান্টিক উপন্যাস “নরওয়েজিয়ান উড”। তিনি জাপান এর অন্যতম সেরা লেখক । তার রচিত কথাসাহিত্য তাকে জাপান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচকদের প্রশংসা ও অনেক পুরস্কার এনে দিয়েছে। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে। এ গল্পের মূল থিম প্রেম,যৌনতা, বয়োসন্ধি, একাকিত্ব, সম্পর্কের জটিলতা , প্রিয়জন হারানোর ব্যথা। যা লেখক বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি বর্ণনা করা হয় তরু ওয়াতানাবে নামের একজন চরিত্রের মাধ্যমে ৷ নরওয়েজিয়ান উড PDF পাঠক খুঁজে থাকেন ৷
আপনি কি কখনো প্রিয়জনকে হারানোর পর তৈরি হওয়া শূন্যতা অনুভব করেছেন? আপনি কি জানতে চান, ভালোবাসা আর একাকীত্ব মানুষের জীবনকে কতটা বদলে দিতে পারে? আপনি কি এমন সম্পর্কের গল্প পড়তে চান, যেখানে প্রেমের পাশাপাশি দ্বিধা, বিষণ্ণতা, দায়িত্ব ও মানসিক অশান্তি রয়েছে? তাহলে পড়ুন নরওয়েজিয়ান উড বই ৷
বই বিবরণ
- বইঃ নরওয়েজিয়ান উড ৷
- লেখকঃ হারুকি মুরাকামি ৷
- অনুবাদকঃ কৌশিক জামান ৷
- প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী ৷
- পেইজ সংখ্যাঃ ৩৩৪টি ৷
- ক্যাটাগরিঃ অনুবাদ উপন্যাস বই ৷
নরওয়েজিয়ান উড বই রিভিউ
হারুকি মুরাকামি। বিখ্যাত জাপানি কথাশিল্পী। তাঁর নরওয়েজিয়ান উড বিশ্বব্যাপী জনপ্রিয় উপন্যাস। এর মূলে রয়েছে মুরাকামির সরল গদ্যভাষা, অনন্য বিষয়বস্তু আর সরস ও জাদুকরি উপস্থাপনা। এ উপন্যাসের পটভূমি ষাটের দশকের শেষভাগ। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে টোকিওর কলেজ-বিশ্ববিদ্যালয়ে চলছে ধর্মঘট। তখন তরু ওয়াতানাবে টোকিওতে আসে পড়াশোনা করতে। তার জীবনে আসে দুই নারী। মৃত বন্ধু কিজুকির প্রেমিকা নাওকো আর প্রাণচাঞ্চল্যে ভরপুর মিদোরি। নাওকোর স্বচ্ছ চোখে সে নিজেকে খুঁজে ফেরে আর মিদোরি তাকে বাঁচতে শেখায়।
তরুণ প্রজন্মের দ্বিধা, সন্দেহ, উচ্চাকাঙ্ক্ষা, প্রেম, ভালোবাসা, যৌনতার এক আকর্ষণীয় সরস উপাখ্যান নরওয়েজিয়ান উড। হারুকি মুরাকামির জন্ম ১৯৪৯ সালের ১২ জানুয়ারি, জাপানের কোয়োতোতে। দুনিয়াব্যাপী জনপ্রিয় লেখক তিনি; পৃথিবীর সর্বাধিক বিক্রীত আর আলোচিত বইয়ের লেখকদের একজন। প্রায় ৫০টি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে। নোবেল সাহিত্য পুরস্কারের শর্ট লিস্টে তাঁর নাম আসছে বারবার। প্রকাশিত বই নরওয়েজিয়ান উড, কাফকা অন দ্য শোর, দ্য উইন্ড আপ বার্ড ক্রনিক্যাল, দ্য এলিফ্যান্ট ভ্যানিশেস, কিলিং কমেনডেটর, এ ওয়াইল্ড শিপ চেজ ইত্যাদি।
উপন্যাসটিতে প্রেমের পাশাপাশি মৃত্যু জীবনের একটি অংশ হিসেবে ফিরে আসে। বন্ধুর আত্মহত্যা, প্রিয়জন হারানোর শূন্যতা এবং সেই শূন্যতা নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চরিত্রগুলোর জীবনকে বদলে দেয়। কোথাও গল্পটি মর্মান্তিক ও মননশীল। আবার কোথাও কিছু হাস্যরসাত্মক সংলাপ এবং চরিত্রের পাগলামি গল্পে অন্যরকম মায়াময় আবহ তৈরি করে।
হারুকি মুরাকামির লিখনশৈলীর বড় আকর্ষণ হলো পরিস্থিতিকে জীবন্ত করে তোলা। শিক্ষাপ্রতিষ্ঠানের হল লাইফ, টোকিওর দিনগুলো, পারিপার্শ্বিক আবহ এবং চরিত্রগুলোর কথোপকথন এমনভাবে এসেছে যে পড়ার সময় দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। সহজ ও সাবলীল কাহিনীশৈলীর ভেতরে গভীর মনস্তত্ত্ব লুকিয়ে আছে।
নরওয়েজিয়ান উড বইয়ের বিষয়বস্তু ও কাহিনী
গল্পের মূল চরিত্র তরু ওয়াতানাবে। তরু তার ৩৭ বছর বয়সে ফিরে যায় আঠারো-উনিশ বছরের জীবনের স্মৃতিতে। ষাটের দশকের শেষভাগের জাপান। টোকিওতে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তরু। নতুন হোস্টেলের জীবন শুরু হয়। কিন্তু পুরোনো স্মৃতি থেকে সে দূরে যেতে পারে না।
তরুর একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিল কিজুকি। কিজুকির প্রেমিকা ছিল নাওকো। হঠাৎ কিজুকির আত্মহত্যা তরুর জীবন এবং নাওকোর জীবনকে গভীরভাবে বদলে দেয়। বন্ধুকে হারানোর পর তরু ও নাওকোর মধ্যে আবার যোগাযোগ তৈরি হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। একসময় সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়।
কিন্তু নাওকোর জীবন স্বাভাবিকভাবে এগোয় না। কিজুকির মৃত্যুর মানসিক আঘাত ধীরে ধীরে তার জীবনে গভীর সংকট তৈরি করে। তাকে চিকিৎসার জন্য দূরের শান্ত পরিবেশের একটি মানসিক প্রতিষ্ঠানে যেতে হয়। তরু তার সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখে এবং তাকে দেখতে যায়। সেখানে তার পরিচয় হয় রেইকোর সঙ্গে।
অন্যদিকে তরুর জীবনে আসে মিদোরি। নাওকোর সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মিদোরি প্রাণবন্ত, স্বাধীনচেতা ও বন্ধুত্বপূর্ণ। নাওকোর প্রতি ভালোবাসা এবং মিদোরির প্রতি তৈরি হওয়া অনুভূতির মধ্যে তরু এক ধরনের দ্বিধায় পড়ে যায়। তার জীবনের সম্পর্কগুলো আরও জটিল হয়ে ওঠে।
এইভাবেই তরু, নাওকো, মিদোরি ও রেইকোকে ঘিরে এগিয়ে যায় গল্প। প্রেম, বন্ধুত্ব, মৃত্যু, একাকীত্ব, মানসিক বিপর্যয়, যৌনতা, দায়িত্ব এবং প্রিয়জন হারানোর ব্যথা একে অন্যের সঙ্গে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত তরুর জীবনে ঘটে এমন কিছু ঘটনা, যা তার স্মৃতি ও জীবনকে গভীরভাবে নাড়িয়ে দেয়।
নোট: উপন্যাসটিতে যৌনতা ও প্রাপ্তবয়স্ক সম্পর্কের খোলামেলা বর্ণনা রয়েছে। তাই বইটি পড়ার ক্ষেত্রে পাঠকের বয়স ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রাখা যেতে পারে।
নরওয়েজিয়ান উড বই পিডিএফ | হারুকি মুরাকামি
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

