পিডিএফ পড়.কম

মীলাদ প্রসঙ্গ বই PDF | মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব

লেখার সাইজA
A
Rate this post

মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব স্যারের মীলাদ প্রসঙ্গ বই PDF খুঁজে থাকেন ৷ আপনাদের পড়ার সুবিধার্থে বইটির পিডিএফ সংগ্রহ করা হয়েছে ৷

মীলাদ প্রসঙ্গ বই বিবরণ

  • বইঃ মীলাদ প্রসঙ্গ ৷
  • লেখকঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব ৷
  • প্রকাশনীঃ হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ ৷
  • ক্যাটাগরিঃ মিলাদ-কিয়াম বই ৷

📑 সূচিপত্র

বিষয়
লেখকের নিবেদন
১. বিদ’আতের সংজ্ঞা
২. বিদ’আত-এর পরিণাম
৩. বিদ’আত বড়ই প্রিয়বস্তু
৪. ঈদে মীলাদুন্নবী
৫. মীলাদের আবিষ্কর্তা
৬. আলেমদের সহযোগিতা
৭. আলেমদের শ্রেণীভেদ
৮. মীলাদ বিদ’আত হওয়ার ব্যাপারে চার মাযহাবের ঐক্যমত
৯. উপমহাদেশের ওলামায়ে কেরাম
১০. মৃত্যুদিবসে জন্মবার্ষিকী
১১. কোন্টি বেশী গুরুত্বপূর্ণ?
১২. ক্বিয়াম প্রথা
১৩. অন্যান্যদের সাথে সামঞ্জস্য
১৪. একটি ছাফাই
১৫. মীলাদ অনুষ্ঠানে প্রচারিত বানাওয়াট হাদীছ ও গল্পসমূহ
১৬. নূরে মুহাম্মাদী
১৭. আনুষ্ঠানিকতায় বন্দী ইসলাম
১৮. প্রেমের প্রদর্শনী
ভালো লাগলে বইটি অর্ডার করুন

লেখকের নিবেদন

১৯৮৬ সালের অক্টোবরে ছোট্ট পকেট সাইজ পুস্তিকা আকারে বইটি প্রথম বের হয়। তখনকার বিরূপ পরিবেশে পুস্তিকাটি ব্যাপক প্রভাব ফেলে। ২০০০ সালের ফেব্রুয়ারীতে ৫ম সংস্করণের পর থেকে এতে আর হাত দেওয়া হয়নি। এবারে হাতিয়া, নিঝুম দ্বীপ, মনপুরা প্রভৃতি বঙ্গোপসাগরের দ্বীপ সমূহে (৭-১০ই মার্চ’১৯) সাংগঠনিক শিক্ষা সফরের অভিজ্ঞতায় পুস্তিকাটি পুনঃসংস্করণের ও ব্যাপকভাবে প্রচারের চাহিদা সৃষ্টি হয়।

বর্তমান সংস্করণে কিছু নতুন তথ্য সংযোজিত হয়েছে। যা জ্ঞানের স্বচ্ছ দুয়ার খুলে দেবে ও বিদ’আতমুক্ত জীবন যাপনে মুমিনকে আরও বেশী উদ্বুদ্ধ করবে বলে আশা করি। যারা ছাদাক্বায়ে জারিয়াহ করতে চান, তারা ‘হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’ প্রকাশিত বই ও পুস্তিকা সমূহ প্রচারের জন্য সংগঠনের ‘বই বিতরণ প্রকল্পে’ সহযোগিতা প্রেরণ করুন। ইনশাআল্লাহ এই ছাদাক্বা কবরের উত্তাপ নিভিয়ে দিবে (ছহীহাহ হা/৩৪৮৪)।

পরিশেষে অত্র বই প্রকাশে ‘হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের সংশ্লিষ্ট ও সহযোগী সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে ইহকালে ও পরকালে উত্তম জাযা দান করুন- আমীন!

মীলাদের আবিষ্কর্তা

৭ক্রুসেড বিজেতা সেনাপতি মিসরের সুলতান ছালাহুদ্দীন আইয়ূবী (৫৩২-৫৮৯ হি.) কর্তৃক নিয়োজিত ইরাকের ‘এরবল’ প্রদেশের গভর্ণর আবু সাঈদ মুযাফফরুদ্দীন কুকুবুরী (৫৮৬-৬৩০ হি.) সর্বপ্রথম ৬২৫ হিজরীতে মীলাদের প্রচলন ঘটান। রাসূলুল্লাহ (ছাঃ)-এর মৃত্যু হয় ১১ হিজরীতে। আর তাঁর মৃত্যুর ৬১৪ বছর পরে ‘মীলাদুন্নবী’ নামক বিদ’আতের উদ্ভব হয়। ক্রুসেড যুদ্ধকালে খৃষ্টান পক্ষ ২৫শে ডিসেম্বর তাদের নবী ঈসা (আঃ)-এর তথা তাদের কথিত যীশুখৃষ্টের জন্মদিবস অর্থাৎ ‘বড়দিন’ উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখত। তাদের দেখাদেখি গবর্ণর কুকুবুরী মুসলমানদের মধ্যে শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর জন্মদিবস হিসাবে ‘মীলাদুন্নবী’ চালু করেন বলে কথিত।

প্রতি বছর মীলাদুন্নবীর মওসুমে প্রাসাদের নিকটে তৈরী অন্যূন ২০টি খানক্বাহে তিনি গান-বাদ্যের আসর বসাতেন। কখনও মুহাররম বা কখনও ছফর মাস থেকে এই মওসুম শুরু হ’ত। মীলাদুন্নবীর দু’দিন আগে থেকেই খানকাহের আশ-পাশে গরু-ছাগল যবাই-এর ধুম পড়ে যেত। কবি, গায়ক, ওয়ায়েয সহ অসংখ্য লোক সেখানে ভিড় জমিয়ে মীলাদুন্নবী উদযাপনের নামে চরম স্বেচ্ছাচারিতায় লিপ্ত হ’ত। গবর্ণর তাদের মধ্যে ব্যাপকভাবে উপহার সামগ্রী বিতরণ করতেন। উদ্দেশ্য আর কিছুই নয়, মিথ্যা নবী প্রেমের মহড়া দেখিয়ে অজ্ঞ জনসাধারণের মন জয় করা। (বই থেকে)

ঈদে মীলাদুন্নবী

জন্মের সময়কাল )وَقْتُ الْوِلَادَةِ(-কে আরবীতে ‘মীলাদ’ বা ‘মাওলিদ’ বলা হয় (আল-ক্বামূসুল মুহীত্ব)। সে হিসাবে ‘মীলাদুন্নবী’-র অর্থ দাঁড়ায় ‘নবীর জন্মমুহূর্ত’। নবীর জন্মের বিবরণ, কিছু ওয়ায ও নবীর রূহের আগমন কল্পনা করে তার সম্মানে উঠে দাঁড়িয়ে ‘ইয়া নবী সালাম আলায়কা’ বলা ও সবশেষে জিলাপী বিতরণ করা এই সব মিলিয়ে ‘মীলাদ মাহফিল’ এদেশে একটি সাধারণ ধর্মীয় (?) অনুষ্ঠানে পরিণত হয়েছে। বরং ধর্মের নামে সৃষ্ট এই অনুষ্ঠানটি ইসলামের দু’টি ‘ঈদ’ অনুষ্ঠানের সঙ্গে উপমহাদেশে তৃতীয় আরেকটি ‘ঈদ’ হিসাবে সংযোজিত হয়েছে। অন্য দুই ঈদের ন্যায় এদিনও সরকারী ছুটি ঘোষিত হয়। মিল, কল-কারখানা, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।

মুসলিম সমাজে প্রচলিত বহুবিধ শিরক ও বিদ’আতী অনুষ্ঠান সৃষ্টির মূলে রয়েছে হীন রাজনৈতিক স্বার্থ ও দুনিয়াদার কিছু আলেমের দুঃখজনক ফৎওয়া। সরকারী পলিসি হিসাবে কিছু মুসলিম শাসক ও তাদের উত্তরসূরীগণ ধর্মের নামে বিভিন্ন সময় বিভিন্ন কুসংস্কার চালু করেছেন। আর সেটাকে সাধারণ মুসলমানের নিকটে গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব নিয়েছেন যুগে যুগে কিছু সংখ্যক নামধারী আলেম। প্রচলিত ‘ঈদে মীলাদুন্নবী’ বা ‘মীলাদুন্নবী’র অনুষ্ঠান অনুরূপভাবে ধর্মের নামে সৃষ্ট একটি বিদ’আতী অনুষ্ঠান মাত্র। (বই থেকে)

মীলাদ প্রসঙ্গ বই PDF | মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ