পিডিএফ পড়.কম

বদর যুদ্ধের ইতিহাস PDF ডাউনলোড | Bodorer Juddho Itihas Book

লেখার সাইজA
A
4.7/5 - (6 votes)

বদর যুদ্ধের ইতিহাস PDF অনলাইনে পাঠক খুঁজে থাকেন ৷ ঐতিহাসিক বদরের যুদ্ধ। আল কুরআনুল কারীমে যাকে আখ্যা দেওয়া হয়েছে ইয়াওমুল ফুরকান (সত্য-মিথ্যার মাঝে সুস্পষ্ট ব্যবধান দিবস) হিসাবে। বদরের যুদ্ধ পর্যালােচনা করলে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে উঠে এই বাস্তব সত্য। এটা ইসলামের একটি প্রকাশ্য মুজিযা। বদর যুদ্ধের ইতিহাস জানতে বইটি পড়ুন ৷

বদর যুদ্ধের ইতিহাস সংক্ষেপে

বদরের জিহাদ ছিল হক ও বাতিলের মধ্যে চূড়ান্ত ফয়সালাকারী যুদ্ধ। নবী করিম (দঃ)-এর অসংখ্য মো’জেযা এতে প্রকাশ পায়। এই যুদ্ধ অনুষ্ঠিত হয় বদরের ময়দানে ১৭ই রমযান দ্বিতীয় হিজরীতে। বদর মদিনা শরীফ হতে সোজাপথে ৮০ মাইল পশ্চিম দক্ষিণে অবস্থিত। এক ব্যক্তির নাম ছিল বদর। সে একটি কূপ খনন করেছিল। তার নামানুসারে ঐ এলাকা ও কূপের নাম রাখা হয় বদর। ঘটনাক্রমে পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ ঘটে যায়। ঘটনাটি নিম্নরূপ-

নবী করিম (দঃ)-এর হিজরত করে মদিনায় গমন এবং তথায় ইসলামের প্রসার দেখে মক্কার কোরাইশগণ জ্বলে পুড়ে মরে যাচ্ছিল। কিভাবে ইসলামের প্রসার রোধ করা যায় এবং কিভাবে মুসলমানদের শেষ করা যায়- এই ভাবনা তাদের পেয়ে বসে। তারা পরামর্শ করে স্থির করলো- যুদ্ধই ইসলামকে খতম করার একমাত্র উপায়। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তারা প্রথমে অস্ত্র সংগ্রহ করার দিকে মনোযোগ দিল। আবু সুফিয়ানের নেতৃত্বে এক বাণিজ্য কাফেলা সিরিয়ায় গমন করলো। মক্কার কোরাইশরা সোনা চান্দি, গহনাপত্র ও অন্যান্য মাল সামানা সিরিয়ায় প্রেরণ করলো। বিক্রয়লব্ধ অর্থ দ্বারা যুদ্ধাস্ত্র খরিদ করে আবু সুফিয়ানের কাফেলা মক্কার দিকে রওয়ানা দিলো। উক্ত কাফেলার নিরাপত্তার জন্য ৪০ জন সসস্ত্র অশ্বারোহী সাথে রাখলো।

তারা মদিনার কাছাকাছি পৌঁছলে হযরত জিব্রাইল (আঃ) নবী করিম (দঃ) কে উক্ত কাফেলার গতিরোধ করার উদ্দেশ্যে বের হতে আরয করলেন। নবী করিম (দঃ) মোহাজির ও আনসার মিলিয়ে মোট ৩১৩ জনের একটি দল নিয়ে আবু সুফিয়ানের অস্ত্র কাফেলার গতি রোধ করার উদ্দেশ্যে রওয়ানা দিলেন।

আবু সুফিয়ান গুপ্তচর মারফত এই সংবাদ পেয়ে লোহিত সাগরের উপকূল ধরে অন্য পথে দ্রুতগতিতে বিপজ্জনক স্থান অতিক্রম করে চলে গেলো। সে পূর্বেই গুপ্তচর মারফত মক্কায় আবু জাহলকে নবী করিম (দঃ)-এর আগমনের খবর পৌঁছিয়ে দিয়েছিল। নবী করিম (দঃ) রাওহা নামক স্থানে পৌঁছে খবর পেলেন-আবু সুফিয়ানের অস্ত্রকাফেলা নিরাপদে উপকূল ধরে চলে গেছে।

এ সময়ে আল্লাহ তায়ালা নবী করিম (দঃ) কে মক্কা থেকে আগত আবু জাহল বাহিনীর কথা জানিয়ে দিলেন এবং মোকাবেলার নির্দেশ দিলেন। বিজয়ের শুভ সংবাদও প্রদান করলেন। আল্লাহ পাক জিব্রাইল মারফত একথাও বলে পাঠালেন যে, “দুটি দলের মধ্যে একটিতে তোমাদের বিজয় হবে” (আনফাল-৭)। (প্রথম দল আবু সুফিয়ান এবং দ্বিতীয় দল আবু জাহল)।

ইহুদি রাজ্যের রাজধানী এখন মিজপা । জেরুসালেম থেকে প্রায় পনের মাইল পুব – উত্তরে অবস্থিত মিজপা শহরটি গড়ে উঠেছে রুক্ষ পাহাড়ের উপর । এখান থেকে বাঁয়ে তাকালে পাহাড়ের পাদদেশে নজরে পড়ে ঐতিহাসিক গিবন শহর , গিবন কূপের কারণে শহরটি বিখ্যাত । আর পশ্চিমে দৃষ্টি দিলে চোখে পড়ে জেরুসালেম নগরীর ধ্বংসপ্রাপ্ত অবয়ব । মাটির সঙ্গে মিশে আছে নগরপ্রাচীর , নবী সোলায়মান নির্মিত উপসনালয় , বিনইয়ামিন তোরণ , রাজপ্রাসাদ , দালান – বাড়ি , বিদ্যায়তন — সব । বহু শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পুণ্যনগরী এখন কেবলই ধ্বংস্তূপের জগদ্দল ।

পাঁচ বছর আগে , ৫৮৭ খ্রিষ্টপূর্বাব্দে ব্যাবিলনের সম্রাট নেবুচাদনেজার যখন দীর্ঘ তিন মাস অবরোধ করে রেখেছিলেন জেরুসালেম , নগরীর ইহুদি – রাজা জেহোয়াকিম ইচ্ছে করলে পারতেন নগরীকে রক্ষা করতে । কিন্তু তার খোদাদ্রোহী মনোভাব আর নগরীর ইহুদি নাগরিকদের হঠকারিতা তাদের ঠেলে দেয় ধ্বংসের মুখে । জেহোয়াকিম আশা করেছিলেন , এ অবস্থায় মিশরের ফারাও হাফরা এগিয়ে আসবেন তাদের সাহায্য করতে । ফারাও হাফরা তো নয়ই , তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ ।

তিন মাস অবরোধের পর ব্যাবিলনের সম্রাট নেবুচাদনেজার তুফানের মতো আক্রমণ করেন জেরুসালেমে । অল্প সময়ের মধ্যে দুর্ভেদ্য নগররক্ষা প্রাচীর গুড়িয়ে তার সেনাবাহিনী প্রবেশ করে নগরীতে । অবরোধে নিস্তেজপ্রায় ইহুদিবাহিনী সামান্য প্রতিরোধের চেষ্টা করেছিল প্রথমে , কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শক্তিশালী নেবু – বাহিনীর আক্রমণের তোড়ে তারা প্রতিরোধচিন্তা বাদ দিয়ে পালাতে চেষ্টা করে ; তবে সফল হল না । নেবুর ক্ষুধিত পাষাণ যোদ্ধাদের ধারালো তরবারীর কোপে দ্বিখণ্ডিত হতে থাকে নির্বিচারে ।

আরও কিছু ইসলামিক ইতিহাস বিষয়ক বই

ইতিহাস নিয়ে আরও কিছু জনপ্রিয় বই পিডিএফ

1. বই: ইহুদী জাতির ইতিহাস
লেখক: আব্দুল্লাহ ইবনে মাহমুদ
PDF
2. বই: সানজাক-ই উসমান
লেখক: প্রিন্স মুহাম্মাদ সজল
PDF
3.বই: মুসলিমজাতি বিশ্বকে
কী দিয়েছে

লেখক: ড. রাগিব সারজানি
PDF
4. বই: তালেবানের ইতিহাসPDF
5. বই: উসমানি সাম্রাজ্যের ইতিহাস
লেখক: ড. আলী মুহাম্মদ আস সাল্লাবী
PDF
6. বই: কারবালার ইতিহাসPDF
7. বই: জেরুজালেম ইতিহাসPDF
8. বই: ইসলামের ইতিহাসPDF

বদর যুদ্ধের ইতিহাস PDF ডাউনলোড | Bodorer Juddho Itihas Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

FAQ

1. বদর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ)

2. বদর যুদ্ধের সময় আবু জাহেলের বয়স কত ছিল?

৭০ বছর ৷

3. কোন যুদ্ধের দিনকে কুরআনে ইয়াউমুল ফুরকান বা সত্য-মিথ্যার মাঝে পার্থক্যকারী দিন বলে উল্লেখ করা হয়েছে?

বদর যুদ্ধের দিনকে

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ