সহীহুল বুখারী তাওহীদ পাবলিকেশন্স PDF অনেক পাঠক খুঁজে থাকেন ৷ বুখারী শরীফের বাংলা অনুবাদ অনেকগুলো প্রকাশনীর রয়েছে ৷ এদের মধ্যে জনপ্রিয় হলো ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তাওহীদ পাবলিকেশন্স, আধুনিক প্রকাশনী, মাকতাবাতুল আযহার ইত্যাদি ৷ প্রতিটি প্রকাশনীর নিজস্ব সম্পাদনা পদ্ধতি, অনুবাদ শৈলী এবং উপস্থাপনার ধরন আলাদা। তাই সহীহ বুখারীর মূল আরবি গ্রন্থ এক হলেও বিভিন্ন প্রকাশনীর বাংলা অনুবাদে ভাষা, টীকা, হাদিস নম্বর এবং বিন্যাসে কিছু পার্থক্য দেখা যায়।
হাদিসের গ্রন্থসমূহের মধ্যে সহীহুল বুখারী সর্বাধিক মর্যাদাপূর্ণ। মুসলিম উম্মাহর সর্বসম্মতিক্রমে এটি আল-কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃত। ইমাম মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (রহ.) দীর্ঘ গবেষণা, যাচাই-বাছাই ও কঠোর মানদণ্ড অনুসরণ করে এই মহাগ্রন্থ সংকলন করেন। তাওহীদ পাবলিকেশন্স এর সহীহুল বুখারী ছয়টি খন্ডে রয়েছে ৷ বইটির প্রতিটি খন্ড পিডিএফ ও হার্ডকপি নিচে রয়েছে ৷
প্রিয় পাঠক, আপনি যদি কুরআন ও হাদীস বিষয় সকল ইসলামিক বই পড়তে চান তাহলে ফলো রাখুন পিডিএফ পড়.কম ৷
একনজরে সহীহুল বুখারী
- বইয়ের নামঃ সহীহুল বুখারী ৷
- মূলঃ ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র) ৷
- সম্পাদক ও প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স ৷
- খন্ডসংখ্যাঃ ১-৬খন্ড ৷
- ক্যাটাগরিঃ হাদীস বই ৷
সহীহুল বুখারী তাওহীদ পাবলিকেশন্স গ্রন্থের বৈশিষ্ট
সহীহুল বুখারী তাওহীদ পাবলিকেশন্স বেশ কতগুলো বৈশিষ্টের কারণে অন্যান্য প্রকাশনী থেকে আলাদা ৷ নিচে বৈশিষ্টগুলো এক নজরে দেখে নিন-
১| হাদীস নম্বর অনুযায়ী সহজে খুঁজের বের করা
একই হাদীস বুখারীর একাধিক জায়গায় থাকলে তার রেফারেন্স উল্লেখ করা হয়েছে। ফলে একটি বিষয় নিয়ে বিস্তারিত পড়তে পাঠককে বারবার হাদীস খুঁজতে হয় না।
২| সহীহ মুসলিম ও মুসনাদ আহমাদের রেফারেন্সসহ রাখা হয়েছে
যেসব হাদীস সহীহ মুসলিম ও মুসনাদ আহমাদেও রয়েছে, সেগুলোর অধ্যায় ও হাদীস নম্বর উল্লেখ করা হয়েছে। এতে দুইটি প্রসিদ্ধ হাদীসগ্রন্থ পাশাপাশি পড়া সহজ হয়।
৩| বিভিন্ন প্রকাশনীর হাদীস নম্বর উল্লেখ
ইসলামিক ফাউন্ডেশন ও অন্যান্য প্রকাশনীর সঙ্গে হাদীস নম্বরের কিছু পার্থক্য রয়েছে। তাই পাঠকের সুবিধার জন্য প্রতিটি হাদীসের সঙ্গে ঐ প্রকাশনীর হাদীস নম্বর যুক্ত করা হয়েছে ৷
৪| সুসংগঠিত অধ্যায় বিন্যাস
প্রতিটি অধ্যায়ের ক্রমিক নম্বরের সঙ্গে কিতাব (পর্ব) নম্বরও যুক্ত করা হয়েছে, ফলে পাঠক সহজেই বুঝতে পারবেন কোন কিতাবের কোন অধ্যায় তিনি পড়ছেন।
৫| দলীলভিত্তিক জবাব
যেসব অনুবাদক সহীহ হাদীসের পরিবর্তে যঈফ হাদীসকে প্রাধান্য দিয়েছে অথবা অন্ধভাবে মাযহাবে বিশ্বাসের কারণে বড় বড় টীকা রেখেছেন, তাদের সে টিকার দলীল ভিত্তিক জবাব দেয়া হয়েছে এই গ্রন্থে ।
৬| আরবি শব্দের বিশুদ্ধ উচ্চারণ বজায় রাখা
বুখারী শরীফে আরবি নাম ও শব্দের বিকৃত বাংলা উচ্চারণ বাদ দিয়ে যতটা সম্ভব আরবি শুদ্ধ উচ্চারন রাখা হয়েছে ৷ যেমনঃ —‘আয়েশা’ এর পরিবর্তে ‘আয়িশাহ্’, ‘জুম্মা’ এর পরিবর্তে ‘জুমু‘আহ্’, ‘নবী’ এর পরিবর্তে ‘নাবী’, ‘রাসূল’ এর পরিবর্তে ‘রসূল’, ‘মক্কা’ এর পরিবর্তে ‘মাক্কাহ’, ‘ইবনে’ এর পরিবর্তে ‘ইবনু’, ‘উম্মে সালমা’ এর পরিবর্তে ‘উম্মু সালামাহ্’, এবং ‘নামায’ এর পরিবর্তে ‘সলাত’ ইত্যাদি বিশুদ্ধ আরবি শব্দ রাখা হয়েছে ৷
৭| বাংলা ও আরবি সূচিপত্র একসাথে
সাধারণ পাঠকের পাশাপাশি আলেমদের সুবিধার কথা বিবেচনা করে অধ্যায়ভিত্তিক বাংলা সূচির সঙ্গে আরবি সূচিও রাখা হয়েছে, এতে করে হাদীস দ্রুত খুঁজে পাওয়া যায় এবং অধ্যয়ন আরও সহজ হয়।
৮| হাদীসে কুদসী আলাদাভাবে চিহ্নিত
হাদীসে কুদসীগুলো আলাদাভাবে চিহ্নিত করে প্রতিটির নির্দিষ্ট হাদীস নম্বর উল্লেখ করা হয়েছে, যাতে পাঠক সহজেই এগুলো আলাদা করে চিনতে ও পড়তে পারেন।
বুখারী শরীফের এত বাংলা অনুবাদ থাকতে তাওহীদ পাবলিকেশন্স কেন প্রয়োজন?
মানবজাতীকে হেদায়েতের জন্য মহান রাব্বুল আলামীন কোরআন নাজিল করেছেন ৷ মহাগ্রন্থ আল-কুরআনকে সঠিকভাবে বুঝার জন্য ব্যাখ্যা হিসেবে রয়েছে নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সহীহ হাদীস। আর এ সহীহ হাদীস সংকলন করতে গিয়ে আইম্মায়ে কিরামকে ভোগ করতে হয়েছে যথেষ্ট ক্লেশ। তাঁদের অত্যন্ত শ্রমের ফলেই আল্লাহর রহমাতে সংকলিত হয়েছে সহীহ্ হাদীস গ্রন্থসমূহ। আর এ কথা সকলেই স্বীকার করে নিয়েছেন যে, হাদীস গ্রন্থসমূহের মধ্যে সহীহুল বুখারীর স্থান সবার শীর্ষে।
আমাদের দেশে বাংলা ভাষায় হাদীস অনুবাদের কাজ যদিও বহু পূর্বেই শুরু হয়েছে তবুও বাংলা ভাষায় হাদীস চর্চায় আমরা পিছিয়ে। ফলে এখনও আমরা সহীহ্ হাদীস বাদ দিয়ে হাদীসের ব্যাপারে অশিক্ষিত অনভিজ্ঞ নামধারী কতিপয় আলিমদের মনগড়া ফাতাওয়ার উপর আমল করতে গিয়ে আমাদের ‘আমলের ক্ষতি সাধন করছি। আর সাথে সাথে সহীহ্ হাদীস থেকে দূরে সরে গিয়ে আমরা তাকলীদের পথে পা বাড়াতে বাধ্য হচ্ছি।
আমাদের দেশে যাঁরা এ সকল সহীহ্ হাদীস গ্রন্থের অনুবাদ প্রকাশ করছেন তাঁদের অনেকেই আবার হাদীসের অনুবাদে সহীহ হাদীসের বিপরীতে মাযহাবী মতামতকে অগ্রাধিকার দিতে গিয়ে অনুবাদে গরমিল ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। নমুনা স্বরূপ মূল বুখারীতে ইমাম বুখারী কিতাবুস সওমের পরে কিতাবুত তারাবীহ নামক একটি পর্ব রচনা করেছেন।
অথচ ভারতীয় মুদ্রণের মধ্যে দেওবন্দী আলিমদের চাপে (?) কিতাবুত তারাবীহ কথাটি মুছে দিয়ে সেখানে কিয়ামুল লাইল বসানো হয়েছে। অবশ্য প্রকাশক পৃষ্ঠার একপাশে কিতাবুত তারাবীহ লিখে রেখেছেন। আর বাব বা অধ্যায়ের নিচে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হরফে লিখেছেন, اتفقوا على أن المراد بقيامه صلوة التراويح সকলেই এ ব্যাপারে একমত যে, এ অধ্যায় দ্বারা সলাতুত তারাবীহ উদ্দেশ্য। আর মিশর ও মধ্যপ্রাচ্য হতে প্রকাশিত সকল বুখারীতে কিতাবুত তারাবীহ বহাল তবিয়তে আছে, যা ছিল ইমাম বুখারীর সংকলিত মূল বুখারীতে।
আর আধুনিক প্রকাশনী জানি না ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে এই কিতাবুত তারাবীহ নামটি ছেড়ে দিয়ে তৎসংশ্লিষ্ট হাদীসগুলোকে কিতাবুস সওমে ঢুকিয়ে দিয়েছেন। অনেক স্থানে ইচ্ছাকৃতভাবে ভুল অনুবাদ করেছেন। অনেক স্থানে অধ্যায়ের নাম পরিবর্তন করে ফেলেছেন। কোথাও বা মূল হাদীসকে অনুচ্ছেদে ঢুকিয়ে দিয়ে বুঝাতে চেয়েছেন যে, এটা হাদীসের মূল সংকলকের ব্যক্তিগত কথা বা মত। কোথাও বা সহীহ হাদীসের বিপরীতে মাযহাবী মাসআলা সম্বলিত লম্বা লম্বা টীকা লিখে সহীহ হাদীসকে ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছেন।
এতে করে সাধারণরা পড়ে গিয়েছেন বিভ্রান্তির মধ্যে। কারণ টীকাগুলো এমনভাবে লেখা হয়েছে যে, সাধারণ পাঠক মনে করবেন হয়তো টীকাতে যা লেখা রয়েছে সেটাই ঠিক; আসল তথ্য উদ্ঘাটন করতে তারা ব্যর্থ হচ্ছেন। আর শাইখুল হাদীস আজীজুল হক সাহেবের বুখারীর অনুবাদের কথাতো বলার অপেক্ষাই রাখে না। তিনি বুখারীর অনুবাদ করেছেন না প্রতিবাদ করেছেন তা আমাদের বুঝে আসেনা। কারণ তিনি অনুবাদের চেয়ে প্রতিবাদমূলক টীকা লিখাকে বেশী প্রাধান্য দিয়েছেন, যা মূল কিতাবের সাথে একেবারেই সম্পর্কহীন। যে কোন হাদীসগ্রন্থের অনুবাদ করার অধিকার সবার জন্য উন্মুক্ত। কিন্তু সহীহ্ হাদীসের বিপরীতে অনুবাদে, ব্যাখ্যায় হাদীস বিরোধী কথা বলা জঘন্য অপরাধ।
এই প্রথমবারের মত আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাদীস নম্বর ও অন্যান্য বহুবিধ বৈশিষ্ট্যসহ সহীহুল বুখারীর বঙ্গানুবাদ প্রকাশিত হল। শুধু তাই নয়, বেশ কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে এই প্রকাশনার মধ্যে যা এ পর্যন্ত প্রকাশিত সহীহুল বুখারীর বঙ্গানুবাদে পাওয়া যাবে না। …(সহীহুল বুখারী বই থেকে)
সহীহুল বুখারী তাওহীদ পাবলিকেশন্স PDF Download (১ম খন্ড-৬ষ্ঠ খন্ড)) | Bukhari Sharif Bangla Tawheed Publication
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

