রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত বই PDF অনেক পাঠক পড়তে ইচ্ছুক ৷ আমাদের সমাজে প্রচলিত যে ছালাত আছে তার সাথে রাসূল (ছাঃ)-এর ছালাত এর পার্থক্যকি তা এই বই সুন্দর ভাবে এবং সহি হাদিস দ্বারা তুলে দরেছে। সহিহ ও রেফারেন্স ভিত্তিক নবি মুহাম্মদ সাঃ এর দেখানো পথে নামাজ শিখতে বইটি পড়তে পারেন ৷ নামাজ শিক্ষা বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম ৷
ছালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আর ছালাত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পুরোপুরি রাসূল (স)-এর তরীকা অনুযায়ী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, রাসূল (সাঃ) -এর পদ্ধতি অনুযায়ী ছালাত আদায় আমাদের সমাজ থেকে বিলুপ্তপ্রায়। সাধারণ মানুষের কাছে রাসূল (স)-এর সুন্নাতী তরীকা অনুযায়ী ছালাত আদায়ের জ্ঞান না থাকার কারণে যে যার ইচ্ছামত অথবা বাপ-দাদার আমল থেকে প্রচলিত ছালাতই আদায় করে যাচ্ছে। আর বাজারে আজকাল ছড়িয়ে ছিটিয়ে আছে জাল-যঈফ হাদীছ ভিত্তিক পাঞ্জেগানা ছালাত শিক্ষার অগণিত বই। এছাড়া ছালাতের সার্বিক মাসায়েল সম্বলিত কোন বিশুদ্ধ বই বাজারে নেই বললেই চলে।
আর বিশেষ করে বিভিন্ন সভা-সমাবেশে প্রচলিত ছালাতের বিপরীতে একটি বিশুদ্ধ ছালাতের বই বের করার জন্য জোর দাবী বহুদিন থেকেই ছিল। তারই ধারাবাহিকতায় শত ব্যস্ততা সত্ত্বেও একটি বিশুদ্ধ ছালাতের বই সকলের ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে লেখকের এই ক্ষুদ্র প্রয়াস। যেখানে পবিত্রতা থেকে শুরু করে ছালাতের যাবতীয় খুঁটিনাটি মাসায়েলের কুরআন ও ছহীহ সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়েছে।
বই বিবরণ
- বইয়ের নামঃ রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত ৷
- লেখকঃ আব্দুর রাযযাক বিন ইউসুফ ৷
- প্রকাশনীঃ নিবরাস প্রকাশনী ৷
- পেইজ সংখ্যাঃ ৩৯০টি ৷
- ক্যাটাগরিঃ সলাত/নামাজ বিষয়ক বই ৷
রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত বইয়ে নামাজের প্রতিটি দলিলসহ তার হাদিস নাম্বার দেওয়া আছে। যে কেও ইচ্ছা করলে হাদিস নাম্বার মিলিয়ে দেখতে পারে। বইটি কোন একটি মাযহাবের জন্য না, বইটা সকলের জন্য। যদি সঠিক নিয়মে নামাজ পড়তে চান, তাহলে একবার হলেও বইটি পড়তে পারেন। নামাজই প্রধান ইবাদত, তাই এই নামাজ সঠিক নিয়মে পড়া দরকার। সঠিক নিয়ম না জানলে নামাজ কবুল হবে না। নামাজের শুরু থেকে শেষ পযন্ত দলিল (হাদিস নাম্বর) সহ বিস্তারিত আছে, অনেক দো’আ ও সূরা আছে।
রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত বই PDF (হার্ডকপিসহ) | আব্দুর রাযযাক বিন ইউসুফ
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

