পিডিএফ পড়.কম

নবীজির সংসার বই PDF (সালেহ আল মুনাজ্জিদ বই) | Nobijir Songsar

লেখার সাইজA
A
5/5 - (1 vote)

নবীজির সংসার বইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সংসারজীবনের নানান দিক হাদীসের আলোকে তুলে ধরা হয়েছে। স্ত্রীদের সঙ্গে তাঁর আচরণ, সন্তানদের প্রতি মমতা, নাতি-নাতনিদের প্রতি স্নেহ, মেহমানদের আপ্যায়ন এবং পারিবারিক নানা ঘটনার বাস্তব চিত্র এই বইয়ের প্রতিটি অধ্যায়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। পাঠকরা নবীজির সংসার বই PDF পড়তে চান ৷ এই সীরাত গ্রন্থ প্রত্যেক মুসলিম ভাই বোনের পড়া উচিৎ ৷

আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন কেমন ছিল, তিনি কীভাবে স্ত্রীদের সঙ্গে মান-অভিমান মিটিয়ে নিতেন, পরিবারকে সময় দিতেন কিংবা দাওয়াহ ও জিহাদের শত ব্যস্ততার মাঝেও সংসারকে পরম মমতায় আগলে রাখতেন—এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় নবীজির সংসার বই-এ। হযরত ফাতিমা (রা.) থেকে শুরু করে তাঁর অন্যান্য সন্তান, জামাতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্কও এখানে সীরাতের আলোকে তুলে ধরা হয়েছে।

সালেহ আল মুনাজ্জিদ বই “নবীজির সংসার” একটি পারিবারিক প্রেসক্রিপশন ৷ বর্তমানে পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে। স্ত্রী-সন্তানের সাথে দূরত্ব বাড়ছে। নবীজীর জীবনের দিকে তাকাই। দাওয়াহ-জিহাদের শত ব্যস্ততার মাঝেও তিনি পরম মমতায় পরিবারকে আগলে রাখতেন। কীভাবে পারতেন তিনি? তাঁর প্রতিটি আচরণ তাই আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে জানা প্রয়োজন যেন আমরা নিজেদের জীবনে স্ত্রী-সন্তান-বন্ধুদের সাথে আচরণে তাঁর মতো হতে পারি। এ ধরনের ইসলামিক বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

নবীজির সংসার বই বিবরণ

  • বইয়ের নামঃ নবীজির ﷺ সংসার ৷
  • লেখকঃ শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ ৷
  • অনুবাদকঃ আয়াতুল্লাহ নেওয়াজ ৷
  • প্রকাশনীঃ মাকতাবাতুল আসলাফ ৷
  • পেইজ সংখ্যাঃ ১৬৬টি ৷
  • ক্যাটাগরিঃ সীরাত গ্রন্থ বই

📑 সূচিপত্র

বিষয়সূচী
অনুবাদকের কথা
স্ত্রীদের সাথে যেমন ছিলেন নবীজি
নবীজির বৈবাহিক জীবন থেকে উদাহরণ
নবীজি তাঁর স্ত্রীদের প্রতিদিন সময় দিতেন
প্রচুর ব্যস্ততা সত্ত্বেও স্ত্রীদের সাথে গল্প করতেন..
ইবাদাতে সময় দেওয়ার পাশাপশি স্ত্রীদেরকেও সময় দিতেন।
ভ্রমণের সময় স্ত্রীর সাথে গল্প করতেন…
স্ত্রীদের অধিকার রক্ষায় তিনি ছিলেন তৎপর.
খাদিজার নাম বলার সময় তার প্রশংসা করতেন.
খাদিজার কথা মনে পড়লে খুশি হয়ে উঠতেন..
খাদিজার বান্ধবীদের উপহার পাঠাতেন।
স্ত্রীদের সাথে উদার আচরণ করতেন.
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে কুণ্ঠাবোধ করতেন না
বাসা থেকে বের হবার সময় স্ত্রীকে চুমো দিতেন
আয়িশা রাযি. পান করার পর তার পান করার স্থানে ঠোঁট লাগিয়ে পান
করতেন
আয়িশার রাযি. উরুতে মাথা রেখে ঘুমাতেন.
একই চাদরের নিচে স্ত্রীর সঙ্গে ঘুমাতেন.
স্ত্রীর সাথে একই পাত্র থেকে গোসল করতেন.
আদর করে স্ত্রীদের উপনামে ডাকতেন.
স্ত্রীদের নিয়ে দাওয়াত কবুল করতেন
স্ত্রীরা দেখা শেষে চলে যাবার সময় নিজে এগিয়ে দিতেন
নবীজি স্ত্রীদের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটিয়েছেন
কখনোই স্ত্রীদের মারেননি বা সমালোচনা করেননি
নারীদের সাথে সদ্ব্যবহার করতে পুরুষদের নির্দেশ দিয়েছেন।
স্ত্রীদের অনুভূতির ব্যাপারে মনোযোগী ছিলেন…
অসুস্থ অবস্থায় স্ত্রীদের সান্ত্বনা দিতেন
স্ত্রী অসুস্থ হলে রুকইয়াহ করতেন…..
স্ত্রীর অনুপযুক্ত আচরণও সহ্য করতেন করতেন
স্ত্রী সারাদিন দূরে থাকলে তা সহ্য করতেন
বাসার কাজে স্ত্রীদের সাহায্য করতেন
বাহনে উঠতে স্ত্রীকে সাহায্য করতেন.
শারীরিক পরিচ্ছন্নতা ও সুবাসের ব্যাপারে খেয়াল রাখতেন
ঘুম থেকে উঠেই দাঁত ও মুখ পরিষ্কার করতেন.
সব সময় সুগন্ধি ব্যবহার করতেন
স্ত্রীর জন্য নিজেকে সুশোভিত করতেন ও অন্যদের নির্দেশ দিতেন…
স্ত্রীর কাছে নবীজি তাঁর চুল ধুয়ে ও আঁচড়িয়ে নিতেন.
হারাম না হলে স্ত্রীদের অনুরোধ মানার চেষ্টা করতেন.
জায়েজ কবিতা শোনার ব্যাপারে স্ত্রীদের নিষেধ করেননি।
অল্পবয়সী মেয়েদের সাথে আয়িশাকে রাযি. খেলার অনুমতি দিয়েছিলেন ..
ব্যক্তিগত বিষয়েও সাহাবীদের ওপর আস্থা রাখতেন,
কোনো সাহাবী অনুপস্থিত থাকলে তার খোঁজ নিতেন
সাহাবীদের বিপদে খোঁজ নিতেন
সাহাবীদের মৃত্যুতে অনেক কষ্ট পেতেন এবং কাঁদতেন.
সাহাবীদের মতামত ও পরামর্শ শুনতেন
বদর যুদ্ধে নবীজি সাহাবীদের পরামর্শ গ্রহণ করেছেন.
সাহাবাদের জীবনযাপন নিয়ে উদ্বিগ্ন থাকতেন..
কোনো কারণে সম্পদের অংশ দিতে না পারলেও সাহাবীদের খুশি রাখতেন.
প্রত্যেক সাহাবীর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ী আচরণ করতেন
উসমানের রাযি. লজ্জার ব্যাপারে খেয়াল রাখতেন.
সাহাবীদের ভালো পরিণতি ও জান্নাতের সুসংবাদ দিতেন
উপসংহার.
ভালো লাগলে বইটি অর্ডার করুন

কেন পড়বেন নবীজির সংসার বইটি?

প্রতিটি মুসলিমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা একান্ত প্রয়োজন। কিন্তু নবী সাঃ এর সংসার জীবন সম্পর্কে আমারা কতটুকু জানি? এই সীরাত গ্রন্থ পড়লে জানা যায়, তিনি পরিবারে কেমন ছিলেন, স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন, সন্তানদের কীভাবে ভালোবাসতেন, তাদের শিক্ষা ও লালন-পালনে কীভাবে ভূমিকা রাখতেন এবং একজন আদর্শ স্বামী, পিতা ও শ্বশুর হিসেবে তাঁর জীবন কতটা অনুসরণযোগ্য ছিল।

‘নবীজির সংসার’ তার রচিত এমনই একটি বই, যেটি পড়ে পাঠক শিখবে নবিজি তাঁর পরিবারে কেমন ছিলেন, কেমন ছিল তাদের সাথে তাঁর আলাপচারিতা, আচার-ব্যবহার, সংসারের কাজে তিনি কতটুকু ভূমিকা রাখতেন, স্ত্রী-সন্তানের দেখভাল এবং দ্বীন শিক্ষাদানে কেমন ছিলেন, নবীজির সংসার জীবনের প্রায় পুরো বৃত্তান্ত এতে উঠে এসেছে সীরাতের ভাষায়।

নবীজির পুরো জীবনের প্রতি মূহর্ত রয়েছে আমাদের জন্য শিক্ষা। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পরতে তিনি ছিলেন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। কিন্তু তাঁর সংসার জীবন নিয়ে অনেকেরই জানাশোনা কম। নবীজির সংসার বইটি সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই লেখা। শায়খ সালিহ আল-মুনাজ্জিদ (হাফি.) অত্যন্ত সহজ ও সাবলীলভাবে হাদীস ও সীরাতের আলোকে নবীজির পারিবারিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন।

নবীজির সংসার বই PDF (সালেহ আল মুনাজ্জিদ বই) | Nobijir Songsar

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ