পিডিএফ পড়.কম

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই PDF — রিভিউ, হার্ডকপি

লেখার সাইজA
A
4.7/5 - (16 votes)

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটির লেখক আরিফ আজাদ। কুরআনের লুকিয়ে থাকা মণিমুক্তার সন্ধান, আয়াতের গভীর অর্থ এবং মানবজীবনের সঙ্গে কুরআনের নিবিড় সম্পর্ক নিয়ে বইটি সাজানো। ২৯টি পাঠে সাজানো এই বইয়ের প্রতিটি পাঠে আছে পাপমুক্তির এক মহা অস্ত্র। কুরআনের আলোকে জীবনকে দেখা, উপলব্ধি করা এবং জীবনের অনুষঙ্গগুলোকে কুরআনের আয়নায় তুলে ধরার একটি স্বপ্নময় প্রচেষ্টার নাম কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ।

আপনি কি জীবনের অন্ধকার সময়ে কুরআন থেকে আলো খুঁজতে চান? আপনি কি জানতে চান, ছোট ছোট আমল কীভাবে আমলের পাল্লা ভারী করে? আপনি কি হতাশার সময়ে আল্লাহর ওপর ভরসা রাখতে চান? আপনি কি কুরআনের মণি-মুক্তো থেকে জীবনের রসদ, চিন্তায় প্রখরতা এবং উপলব্ধিতে সমৃদ্ধি তুলে আনতে চান?

আসসালামু আলাইকুন, প্রিয় বন্ধুরা, আপনারা আরিফ আজাদ এর লেখা কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই পিডিএফ খুজে থাকেন ৷ প্রত্যেকের উচিত হবে বইটি একবার হলেও পড়া ৷ এই পর্যন্ত লেখক আরিফ আজাদের লেখা সকল বই পাঠক দ্বারা প্রশংসনীয় ৷ আপনারা এরকম ইসলামি বই আত্ম-উন্নয়ন বই পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

আরিফ আজাদ এর লেখা অন্যান্য বইগুলো এক নজরে দেখে নেইঃ

বই বিবরণ

  • বইঃ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
  • লেখকঃ আরিফ আজাদ
  • প্রকাশনীঃ সত্যায়ন প্রকাশন
  • প্রথম প্রকাশঃ ২০২৩
  • ফরম্যাটঃ পিডিএফ ফাইল
  • ক্যাটাগরিঃ ইসলামি বই আত্ম-উন্নয়ন বই

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ আরিফ আজাদের লেখা এবং সত্যায়ন প্রকাশন কর্তৃক প্রকাশিক ২০২৩ সালে ইসলামিক আত্মউন্নয়মূলক চমৎকার একটি বই ৷

সকল পাঠক ভাই-বোনদের উচিৎ বইটি পড়া ৷ আমাদের ওয়েবসাইটে আরিফ আজাদের লেখা আরও কিছু বই রয়েছে, ইচ্ছা করলে পড়তে পারেন ৷

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই রিভিউ

একটা গ্রন্থ গোটা একটা সভ্যতাকে বদলে দিয়েছে—এমন ঘটনা দুনিয়ায় আর একটাও নেই। যে কুরআন একদা বদলে দিয়েছে পৃথিবীর গতিপথ, সেই কুরআন আজ আমাদের বুকশেলফের এক কোণায় পড়ে থাকে। তার গায়ে ধুলোর আস্তরণ। জীবনের জন্য যে কুরআনের আগমন, তার জন্যই যেন আমাদের কোনো ‘সময়’ নেই। অথচ অবতীর্ণের প্রথম দিন থেকে কুরআন মানবজীবনে যতোখানি প্রাসঙ্গিক ছিল, পৃথিবীর শেষ দিনটাতেও তা ততোখানিই প্রাসঙ্গিক থাকবে।

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইতে কুরআনের পরতে পরতে ছড়িয়ে থাকা মণি-মুক্তো থেকে জীবনের প্রয়োজনীয় রসদ তুলে আনার চেষ্টা করা হয়েছে। ভাবনায় সমৃদ্ধি, চিন্তায় প্রখরতা এবং উপলব্ধিকে মসৃণ ও জীবনোপযোগী করে তোলার কিছু আভাস এখানে হাজির করা হয়েছে। প্রতিটি পাঠের আয়াতের ব্যাখ্যা মানবজীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। গল্প বা কোনো চরিত্রের সঙ্গে নিজের জীবনের কোনো দিক মিলে গেলে যেমন নিজের মধ্যে একটা উপলব্ধি আসে, বইটি পড়তেও তেমন হৃদয়কে স্পর্শ করে।

বইটির একটি বিশেষ দিক হলো কোরআনিক মোটিভেশন। ইব্রাহিম (আ.)-এর মহা আনুগত্য, নূহ (আ.)-এর অপার ধৈর্য্য, মূসা (আ.)-এর বুদ্ধিদীপ্ত দোয়া, সূরা ফালাকে হিংসুকের গোপন রহস্য, লাজুক নবীকন্যাদের তাকওয়া—প্রতিটি আয়াতের চিন্তাশীল ব্যাখ্যায় বইটির প্রতিটি পৃষ্ঠা যেন ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত। মনুষ্য মোটিভেশন বিলীন হতে পারে। কিন্তু কোরআনিক মোটিভেশন চিরন্তন।

“যখন নেমে আসে আঁধারের রাত” পাঠে মূসা (আ.)-এর দোয়ার মাধ্যমে দেখানো হয়েছে—ভালো অবস্থা হলেও আলহামদুলিল্লাহ, খারাপ অবস্থা হলেও আলহামদুলিল্লাহ। আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। আল্লাহর প্রতি অভিযোগ করি। অথচ আসলে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। আবার “ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল” পাঠে বোঝানো হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র আমল যেমন আমলের পাল্লা ভারী করবে, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলা, অনাচার, অবিচার ও সামান্য অবজ্ঞা পাপের পাল্লাকেও ভারী করে তুলবে।

Quran theke neya jiboner path book pdf Link

(বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটির লেখক কে?

উত্তরঃ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটির লেখক হলেন আরিফ আজাদ ৷

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটির দাম কত?

উত্তরঃ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটির দাম নিকস্থ লাইব্রেরিতে গিয়ে যেনে নিবেন ৷ তবে অনলাইনে কিনতে চাইলে রকমারিতে বইটির দাম আছে ২৩১ টাকা মাত্র৷

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ