পিডিএফ পড়.কম

তোমাকে হুমায়ূন আহমেদ PDF বই | Tomake Humayun Ahmed Book

লেখার সাইজA
A
4/5 - (4 votes)

তোমাকে হুমায়ূন আহমেদ বই এবং প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে ৷ অনেক পাঠক তোমাকে হুমায়ূন আহমেদ PDF এবং হার্ডকপি খুজে থাকেন, আশা করি উপকৃত হবেন ৷ “তোমাকে”হুমায়ূন আহমেদ রচিত নিছক কোন প্রেমের উপন্যাস নয়; বরং মাতৃস্নেহ বঞ্চিত তিনটি নিঃসঙ্গ বোনের এক বিচিত্র জীবনালেখ্য

বইয়ের বিবরণ

  • বইয়ের নামঃ তোমাকে ৷
  • লেখকঃ হুমায়ূন আহমেদ ৷
  • প্রকাশনীঃ অনন্যা ৷
  • পেইজ সংখ্যাঃ ৭২টি ৷
  • দামঃ ১৪৮ টাকা(হার্ডকপি রকমারিতে)
  • ক্যাটাগরিঃ সমকালীন উপন্যাস বই ৷

তোমাকে হুমায়ূন আহমেদ রিভিউ

আমার পড়া হুমায়ূন আহমেদের দ্বিতীয় বই ছিলাে ” তােমাকে ” । এই মানুষটার যে কী চমৎকার ক্ষমতা ! গল্পগুলাে মনে এমনভাবে গেঁথে দেন যে তা কাল্পনিক হওয়ার কথা মন ভুলে যায় । খুব সহজ স্বাভাবিক রূপে শুরু হয় এই পরিবারটির বর্ণনা । তারপরই জানা যায় নীলু , বিলু এবং সেতারা এই তিন বােনের জীবনে কীভাবে জটিলতা ঘর বাঁধে !

কীভাবে ভালােবাসার রূপ একেক সম্পর্কে একেক রকম এবং কখনাে কখনাে অগাধ ভালােবাসা থাকলেও সবাই একসাথে থাকতে পারেনা , কীভাবে জীবনে নতুন মােড় আসায় তার প্রতিক্রিয়া একেকজনের ক্ষেত্রে একেকরকম হয়- এমন বেশকিছু ব্যাপারে আমাকে গভীরভাবে ভাবিয়েছিলাে এই উপন্যাসটি ।

গল্পটি যমজ দুই বােন নীলু আর বিলুর , গল্পটি তাদের ছােটো বােন সেতারার , গল্পটি তাদের বাবার , গল্পটি তাদের ভাড়াটিয়া এক নিঃসঙ্গ চাচার , গল্পটি একটি পরিবারের ! সুখি একটি পরিবার ! যমজ দুইবােন দেখতে একদমই একই রকম , মাঝে মাঝে তাে ওদের বাবা মাও ওদের আলাদা করতে পারেনা । ছােটোবােন সেতারা অবশ্য ওদের মতাে হয়নি ।

নীলু আর বিলু দেখতে একই রকম হলে কি হবে , স্বভাব চরিত্র দুজনের একদমই আলাদা । নীলু খুবই ফাঁকিবাজ আর চঞ্চল কিন্তু বিলু খুবই শান্ত এবং পড়াশােনায় মনােযােগী । পরিবারের কেও না হয়েও ভাড়াটিয়া নাজমুল চাচা ছিলেন ওদের পরিবারেরই একজন।এছাড়াও আর একজন ছিলেন , তিনি হলেন ম্যানেজার কাকু ।

বাবা মা আর তিনবােন মিলে অনেক সুখেই ছিলাে তারা কিন্তু হঠাৎ করেই বিষাদ নেমে এলাে তাদের সংসারে । সব কিছু এলােমেলাে হয়ে গেলাে ! এতাে কিছুর মাঝেও সময় বয়ে যেতে লাগলাে , বড় হতে থাকলাে নীলুবিলু আর সেতারা । নতুন নতুন পরিস্থিতি আসতে থাকলাে তাদের জীবনে । হঠাৎ করেই একটি সুখি পরিবার কেনাে এমন হয়ে গেলাে !

ব্যাক্তিগত মতামত : হুমায়ূন আহমেদের ছােটো এই বইটি আমার অসম্ভব প্রিয় । সময় পেলেই আমি এই বইটি পড়ি । বইটির প্রতিটা চরিত্রকে লেখক গুরুত্ব । দিয়েছেন , প্রতিটি চরিত্রেরই একটি নিজস্ব গল্প আছে ! লেখকের লেখা ” নন্দিত নরকে ” বইটির মতাে মনে হয়েছে আমার এই বইটি । যতােবারই পড়েছি মন খারাপ হয়ে গেছে । আপনারাও পড়ে দেখতে পারেন , আশা করছি ভালাে লাগবে ।

তোমাকে হুমায়ূন আহমেদ PDF বই | Tomake Humayun Ahmed Book

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ ]

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram