দরজার ওপাশে হুমায়ূন আহমেদ এর খ্যাতিবহুল ‘হিমু সমগ্র’ এর দ্বিতীয় উপন্যাস। এটি মুলত স্বপ্নকেন্দ্রীক একটি উপন্যাস ৷ মানুষের চেতন আর অবচেন মনের ভাবনা চিন্তা গুলো কেমন হতে পারে, এমন কিছু কথা আছে যা আমাদের ভাবনাতেও আসা মুশকিল! হুমায়ূন আহমেদ কখনও হাস্যরসে, কখনও সংলাপের শক্ত গাঁথুনিতে, আবার কখনও খুব স্বাভাবিক কথার ভেতর দর্শন মিশিয়ে পাঠককে গল্পের মধ্যে টেনে রাখেন। দরজার ওপাশে হুমায়ূন আহমেদ বই PDF খুঁজে থাকেন, আপনার জন্য বইটি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে ৷
উপন্যাসে হিমুর বন্ধু রফিক সে কথা কম বলে, কোন প্রশ্নের জবাব দিতে চায় না, সে কারনে তার চাকুরী চলে গেছে! চাকুরি ফিরে পাবার জন্য সুপারিশ দরকার, হিমুর কলেজের বন্ধু জহির তারা বাবা মন্ত্রীর!! হিমু একটা অদ্ভদ খেলা খেলে, সেটা শুরু হয় মাটিতে গর্ত করে গলা পর্যন্ত নিজেকে পুঁতে পুর্ণিমা দেখা!! সে কাজ করতে গিয়ে দুজেনেই পুলিশের হাতে ধরা খায়, জহির মন্ত্রী পূত্র হওয়াতে ছাড়া পায় হিমুকে হাজতে থাকতে হয়!! আশা করি উপন্যাসটি ভালো লাগবে!
দরজার ওপাশে বই বিবরণ
- বইঃ দরজার ওপাশে ৷
- লেখকঃ হুমায়ূন আহমেদ ৷
- প্রকাশনীঃ জ্ঞানকোষ প্রকাশনী ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ১২০টি ৷
- ক্যাটাগরিঃ উপন্যাস বই ৷
দরজার ওপাশে উপন্যাস রিভিউ
হুমায়ূন আহমেদের হিমু সিরিজের একটি অত্যন্ত জনপ্রিয় বই দরজার ওপাশে। বইটি জ্ঞানকোষ প্রকাশনী থেকে মে ১৯৯২ সালে প্রথম প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। হিমুর পুরো নাম হিমালয়। এ নাম তার বাবার রাখা। হিমুর বাবা হিমালয় নাম রেখেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন তার ছেলে হিমালয়ের মত বিশাল ও বিস্তৃত হোক, কিন্তু ধরা-ছোঁয়ার বাইরের কেউ নয়, তাকে যেন হাত দিয়ে স্পর্শ করা যায়। যেমন স্পর্শ করা যায় হিমালয় পর্বতকে।
হিমুর বাবার স্বপ্ন ছিল তিনি হিমুকে মহাপুরুষ বানাবেন। কিন্তু হিমুর আসলে কি স্বপ্ন ছিল? সে কি আসলেই মহাপুরুষ হতে চেয়েছিল? আমরা হিমুর বাবার আকাঙ্ক্ষার কথা জানি, কিন্তু হিমুর আকাঙ্ক্ষার কথা জানি না। হুমায়ূন আহমেদ দরজার ওপাশে বইয়ে হিমুর আকাঙ্ক্ষার স্বরূপ খোঁজার প্রয়াস পেয়েছেন।
বইয়ের গল্প শুরু হয় হিমুর মেস থেকে। তারপর নদীর পানির মত কাহিনী গড়াতে থাকে। হুমায়ূন আহমেদ তাঁর অস্বাভাবিক সম্মোহনী ক্ষমতার দ্বারা মুহূর্তের মধ্যেই পাঠককে গল্পের ভিতরে টেনে নিয়ে যান। গল্পের ভিতরে ধীরে ধীরে হিমুর বন্ধু রফিক, জহির, রফিকের স্ত্রী রানু, জহিরের বোন তিতলী, জহিরের বাবা তেল ও জ্বালানী মন্ত্রী মোবারক হোসেনের আগমন ঘটে।
আর হিমুর অন্যান্য বইয়ের মতই অবধারিতভাবেই ঘটনাচক্রে এসে যুক্ত হয় হিমুর ফুফা, ফুফাতো ভাই বাদল আর একজন পুলিশের ওসি। কখনও হাস্যরসে, কখনও সংলাপের শক্ত গাঁথুনি দিয়ে, কখনও বা খুব স্বাভাবিক কথার ভিতরেও দর্শন মিশিয়ে দিয়ে হুমায়ূন আহমেদ নিরন্তর পাঠককে টানতে থাকেন। এই বইয়ের অসাধারণ অলংকার হল কিছু জোছনা রাতের অতিপ্রাকৃত পরিবেশের সম্মোহনী বর্ণনা যা পাঠককে সহজেই বিভ্রমের বেড়াজালে আক্রান্ত করে ফেলে।
আর হিমুর সর্বজনীন সত্যের পিছনে ছুটে চলার কাহিনী পুরো বই জুড়েই বিস্তৃত হয়েছে, যা হিমু ভক্তদের অবশ্যই আনন্দ দিবে। সব মিলিয়ে হুমায়ূন আহমেদ স্যারের দরজার ওপাশে দারুণ একটি বই। একবার শুরু করলে শেষ না করে উঠা যায় না, এমন একটি বই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বইটি সকল হুমায়ূন ভক্তদের অবশ্যপাঠ্য।
দরজার ওপাশে বইটি কেন পড়বেন?
হিমুর বাবার স্বপ্ন ছিল, ছেলেকে একজন মহাপুরুষ বানাবেন। কিন্তু হিমু আসলে কী চেয়েছিল? সে কিসের সন্ধান করে? নাকি আসলেই কোনো কিছুর সন্ধান করে না? এই ভাবনাগুলোই উপন্যাসটিকে অন্যরকম করে তুলেছে। কখনও হাস্যরস, কখনও সংলাপের শক্ত গাঁথুনি, আবার কখনও খুব স্বাভাবিক কথার ভেতর দর্শন মিশিয়ে দিয়েছেন হুমায়ূন আহমেদ।
বিশেষ করে জোছনা রাতের অতিপ্রাকৃত পরিবেশের সম্মোহনী বর্ণনা পাঠককে সহজেই বিভ্রমের বেড়াজালে নিয়ে যায়। হিমুর সর্বজনীন সত্যের পিছনে ছুটে চলার কাহিনী হিমু ভক্তদের অবশ্যই আনন্দ দেবে। যারা হিমুর বিচিত্র কর্মকাণ্ড ও চিরচেনা চরিত্রকে নতুন আঙ্গিকে দেখতে চান, তাদের জন্য দরজার ওপাশে দারুণ একটি বই।
দরজার ওপাশে হুমায়ূন আহমেদ বই PDF ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...


