পৃথিবীর সেরা কিশাের ক্ল্যাসিক ‘গালিভার্স ট্র্যাভেলস’। বিশ্বখ্যাত লেখক জোনাথন সুইফট-এর অনবদ্য রচনা যা কিশাের মনকে সহজেই আন্দোলিত করে। কিশাের মন খুঁজে পায় নতুন এক জগতের সন্ধান। রহস্যের জগত তাদের সেরা আগ্রহের বিষয়। তাই ‘গালিভার্স ট্রাভেলস্’ বিশ্বজুড়ে কিশাের মনকে মাতিয়ে দিয়েছে। পৃথিবীর প্রায় সব ভাষায় এমনকি বহু আঞ্চলিক ভাষায়ও এর অনুবাদ হয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় ১৭২৬ খ্রিষ্টাব্দে। আজ পর্যন্ত কোন বই-ই জনপ্রিয়তায় একে ছাড়িয়ে যেতে পারেনি। অনেক পাঠক বিদেশি অনুবাদ বই গ্যালিভার্স ট্র্যাভেলস বই PDF ডাউনলোড লিংক অনলাইনে খুঁজে থাকেন ৷
“গালিভারস ট্রাভেলস” জোনাথন সুইফটের একটি বিখ্যাত কল্পভ্রমণকাহিনী ।এই কল্পভ্রমণকাহিনির মধ্য দিয়ে লেখক মূলত ব্যঙ্গ করেছেন সেই সময়ে ক্ষমতায় থাকা বৃটিশ রাজনৈতিক পক্ষ ‘উইগস’দের। এটাকে তাই ‘স্যাটায়ার’ ও বলা হয়। আর তাতে ক্ষমতাসীন ওই রাজনৈতিক পক্ষকে ভীষণ স্যাটায়ার, মানে ব্যঙ্গ করা হয়েছে! বইয়ের মূল চরিত্র লেমুয়েল গালিভার। বইটিতে সুইফট লেখেন, তিনি এই গালিভারের লেখা অদ্ভুতুড়ে এক ভ্রমণকাহিনির খোঁজ পেয়েছেন।
গ্যালিভার্স ট্র্যাভেলস বই বিবরণ
- বইঃ গ্যালিভার্স ট্র্যাভেলস ৷
- লেখকঃ জোনাথন সুইফট ৷
- অনুবাদকঃ জাকির হোসেন ৷
- প্রকাশনীঃ নালন্দা ৷
- ক্যাটাগরিঃ শিশু-কিশোর গল্প বই ৷
গ্যালিভার্স ট্র্যাভেলস বই রিভিউ
গালিভার’স ট্রাভেলস হল একটি ইংরেজি উপন্যাস । বইটির পুরাে নাম ট্রাভেলস ইনটু সেভারেল । বাই লেমুয়েল গালিভার , ফার্স্ট আ সার্জন , অ্যান্ড দেন আ ক্যাপ্টেন অফ সেভারেল শিপস ।
বইটি ১৭২৬ সালের ২৮ অক্টোবর প্রথম প্রকাশিত হয় । ১৭৩৫ সালে বইটির সংস্করণ করা হয় । এই উপন্যাসে সুইফট মানব চরিত্রকে ব্যঙ্গ করেছেন এবং সাহিত্যের প্রচলিত । ভ্রমণবৃত্তান্ত ধারাটির প্যারােডি করেছেন ।
গালিভার’স ট্রাভেলস সুইফটের সবচেয়ে বিখ্যাত রচনা । এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ মনে করা হয় । পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে একাধিক নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছিল ।
বইটি বাংলায় অনুবাদ করেছেন শেখ আবদুল হাকিম । ছােটদের কাছে খুবই জনপ্রিয় একটি বই এইটি । আজকাল হয়তাে আমরা ছােট্ট , ক্ষুদ্র কিছুকে পিচ্চি বলে ডাকি । একসময় এই পিচ্চিদেরই বলা হতাে “ লিলিপুট ” । আজও হয়তাে কেউ কেউ ডাকেন । অনেকেই ছেলেবেলায় , মেয়েবেলায় স্কুলে পড়া গালিভার’স ট্রাভেলস নামের এই বইটিতেই প্রথম এই “ লিলিপুট ” শব্দটি পেয়েছেন । । শব্দটির জন্ম এখান থেকেই ।
বইটির প্রধান চরিত্র লেমুয়েল গ্যালিভার । ছােট থেকে আমরা সবাই গালিভারের কাহিনী শুনে আসছি কখনাে বড়দের মুখে , আবার কখনাে টেলিভিশনের মুভি দেখে , অনেক গুলাে শিশুতােষ কাহিনীর মধ্যে গালিভারের কাহিনীটিও বেশ জনপ্রিয় ।
গালিভার যে কিনা পেশায় একজন ডাক্তার । পেশায় ডাক্তার হলেও তার খুবই ভ্রমনের নেশা বিদ্যমান । এই ভ্রমনের নেশা থাকার জন্য সে ৪০ বছরে তার ডাক্তারি পড়াশােনা কে বিদায় জানিয়ে যােগ দেয় ভ্রমনে।তাই সে এরপর থেকে এই দেশ থেকে ঐ দেশে বিভিন্ন জাহাজের মাধ্যমে ঘুরে বেড়ায় ।
এরকম ঘুরতে ঘুরতে একবার তার জাহাজডুবি হয় এবং সে তার সঙ্গীদের হারিয়ে কোন এক অজানা দ্বীপে এসে পড়ে । যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় তার হাতগুলাে বাধা এবং আশেপাশে ছােট ছােট প্রানী হেটে বেড়াচ্ছে । একটু ভালাে করে চোখ খুলতেই সে দেখতে পায় আসলে ওগুলাে কোন প্রানী না । ওগুলাে মানুষ । এমনকি কিছু মানুষ তার গায়ের উপর উঠেও তাকে অবাক নয়নে দেখছে ।
এগুলাে দেখে সে খুবই বিস্ময় প্রকাশ করে , ভাবতে থাকে যে এতাে ছােট মানুষ ও কি থাকা সম্ভব পৃথিবী তে ?? পরবর্তীতে সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তাদের ভাষা বুঝতে পারেনা ।। গালিভার যতগুলাে ভাষা জানতাে সবগুলােই ব্যবহার করে কিন্তু কাজের কাজ কিছুই হয়না । u
অবশেষে সে অনেক কষ্ট করে তাদের বেঝাতে সক্ষম হয় যে সে ক্ষুধার্ত । এবং তারা অবশেষে এটা বুঝতে পারে যে গালিভার তাদের শত্রু না । এবং তার খাবারের ব্যবস্থা করে । গালিভার যেহেতু তাদের কাছে দানব আকৃতি তাই তাদের বিভিন্ন যানবাহনে করে তারা খাবার এনে সেবা করতে থাকে এবং ধীরে ধীরে গালিভার সুস্থ হয়ে ওঠে ।
লিলিপুটিয়ান দেশের রাজা একসময় তাকে অভিবাদন জানায় , নতুন দেশে । এবং অনেক ভালােমতাে খেয়াল রাখা শুরু করে । যখন পুরােপুরি তাদের সাথে ভালাে সম্পর্ক হয়ে যায় তখন গালিভার তাদের দেশের সমস্যা সম্পর্কে জানতে পারে , এবং কিছু সমস্যা যখন সমাধান করে দেয় তখন লিলিপুটিয়ান দেশ তাকে আর ছাড়তে চায়না ।
কিছুদিন থাকার পরে গালিভার তার দেশ এবং নিজের পরিবার কে মিস করা শুরু করে এবং সেখান থেকে পালানাের উপায় খুজতে থাকে । অবশেষে একটা পথ সে পেয়েও যায় কিন্তু রাজা অনেক রাগ করে গালিভারের আচরনে । এবং শেষ পর্যন্ত গালিভার তার দেশে ফেরে । সে ভেবেছিলাে আর কখনও কোন সমুদ্র যাত্রায় যাবেনা ।
কিন্তু তার ভ্রমনবিলাসী মন তার পিছু ছাড়েনা । সে আবারও তার স্ত্রী সন্তান ছেড়ে বেরিয়ে পড়ে । কিন্তু এইবারও কেন যেন তার ভাগ্য সুপ্রসন্ন হয়না । আবারও ঝড়ের কবলে পড়ে সে ছিটকে নতুন আরেকটা দেশে হাজির হয় । এবং সেখানে গিয়ে সে যা দেখতে পেল তাতে অবাক না হয়ে ভয়টাই বেশি পায় ।
কেমন ছিলাে গালিভারের আটকে যাওয়া নতুন দেশ টি ?? আর কেন সে এতাে ভয় পেয়ে গেলাে ?? অন্য কোন চমক অপেক্ষা করছেনা তাে গালিভার আর তার সাথে পাঠকের জন্য ?
পাঠ্য প্রতিক্রিয়াঃ গালিভারের গল্প আগে শুনেছিলাম কিন্তু শেষের দিকে যে এতােটুকু অংশ বাকি ছিলাে সেটা পড়ে বুঝলাম । আর গালিভারের দুইরকম ভ্রমন নিয়ে তার অভিজ্ঞতা পড়ে অনেক ভালাে লাগলাে । এককথায় বইটি অসাধারণ ছিলাে ।
গ্যালিভার্স ট্র্যাভেলস বই PDF ডাউনলোড
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

