পিডিএফ পড়.কম

গর্ভকালীন দুআ হ্যান্ডবুক বই PDF | গর্ভকালীন পড়ার দোয়া বই

লেখার সাইজA
A
Rate this post

গর্ভকালীন পড়ার দোয়া বই অনেক মায়েরা খুঁজে থাকেন ৷ একজন মায়ের দীর্ঘ দশ মাসের সফরসঙ্গী হিসেবে দোয়া ও যিকরয়ে জীবন-যাপন করার জন্য পড়তে পারেন আবু আহমাদ আবরার লেখা গর্ভকালীন দুআ হ্যান্ডবুক বইটি ৷ বইটিতে পবিত্র কুরআনের দুআ, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহ, মাসভিত্তিক গুরুত্বপূর্ণ আমল, প্রতিদিনের যিকির এবং নিত্যদিনের জীবন-যাপন রয়েছে ৷ তাই আপনি যদি গর্ভবতী অথবা বিশেষ করে মেয়ে হয়ে থাকেন তাহলে বইটি আপনার কাজে লাগবে ৷

অনেক পাঠক গর্ভকালীন দুআ হ্যান্ডবুক বই PDF খুঁজে থাকেন ৷ নিচে বইটির হার্ডকপি দেওয়া হয়েছে অর্ডার করতে পারেন ৷ বইটির সূচিপত্র পড়ে ভালো লাগলে এবং বইটির বিষয়বস্তু ভালো লাগলে হার্ডকপি অর্ডার করতে ভুলবেন না ৷ তাছাড়া পড়তে পারেন প্রেগনেন্সি গাইডলাইন বই ৷ এধরনের প্রেগনেন্সি বিষয়ক বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

যা আছে বইটিতে,

  • দুআ
  • আমল
  • সুরা
  • সুন্নাহ জীবনযাপন

গর্ভকালীন দুআ হ্যান্ডবুক বই বিবরণ

  • বইয়ের নামঃ গর্ভকালীন দুআ হ্যান্ডবুক
  • লেখকঃ আবু আহমাদ আবরার ৷
  • প্রকাশনীঃ মানহাল পাবলিকেশন ৷
  • পেইজ সংখ্যাঃ ৮০টি ৷
  • ক্যাটাগরিঃ দোয়া-দরূদ বই ৷

📑 সূচিপত্র

গর্ভকালীন দুআ হ্যান্ডবুক বই সূচিপত্র
অধ্যায় ১: গর্ভাবস্থার ইসলামি মর্যাদা ও ভূমিকা
আল্লাহর চোখে একজন গর্ভবতী মা
ইসলামি ভ্রূণতত্ত্ব: আল্লাহর কুদরতের সাক্ষ্য
অধ্যায় ২: আম্বিয়ায়ে কেরামের দুআ ও তাদের আদর্শ হযরত যাকারিয়া (আ.) এর দুআ ও প্রেরণা-
দুআ ১: পবিত্র বংশধরের জন্য
দুআ ২: একাকিত্ব থেকে মুক্তির জন্য
দুআ ৩: আল্লাহর সন্তুষ্টিভাজন সন্তানের জন্য-
হযরত ইব্রাহিম (আ.)-এর দুআ ও আদর্শ-
দুআ ৪: সৎকর্মশীল সন্তানের জন্য-
দুআ ৫: নামাজি বংশধরের জন্য
মারইয়াম (আ.)-এর মায়ের দুআ ও নিয়তের শক্তি
দুআ ৬: সন্তানকে আল্লাহর পথে উৎসর্গের নিয়ত
দুআ ৭: সন্তানকে শয়তান থেকে রক্ষার দুআ-
অধ্যায় ৩: মাসভিত্তিক সুরা ও আমলনামা
প্রথম ত্রৈমাসিক (১ম – ৩য় মাস): ভিত্তি স্থাপনের সময়
দ্বিতীয় ত্রৈমাসিক (৪র্থ – ৬ষ্ঠ মাস): ইন্দ্রিয় ও বুদ্ধির বিকাশ
তৃতীয় ত্রৈমাসিক (৭ম – ৯ম মাস): চূড়ান্ত প্রস্তুতির সময়-
অধ্যায় ৪: প্রতিদিনের আমল ও আধ্যাত্মিক সুরক্ষা
সকালের আমল (ফজরের পর)
সন্ধ্যার আমল (মাগরিবের পর)
রাতের আমল (ঘুমানোর আগে)
নিয়মিত যিকির: প্রতিদিনের অভ্যাস
অধ্যায় ৫: সহজ প্রসবের দুআর পাথেয়
প্রসব বেদনা শুরু হলে করণীয় আমলসমূহ
অধ্যায় ৬: খাদ্য ও জীবনযাপন
সুন্নাহর বিশেষ খাবারসমূহ
বর্জনীয় বিষয়: শারীরিক ও আধ্যাত্মিক উভয় কারণে-
অধ্যায়: ৭ মায়ের আচরণ
ধৈর্য ও শুকরিয়া: সর্বোচ্চ গুণ
নিয়মিত নামাজ ও নফল ইবাদত
মনকে প্রফুল্ল ও ইতিবাচক রাখুন
বেশি বেশি ইস্তিগফার
অধ্যায় ৮: নবজাতকের জন্য সুন্নাহসম্মত আমল-
জন্মের প্রথম মুহূর্তে
সপ্তম দিনে করণীয়
অধ্যায় ৯: কুসংস্কার নিরসন ও সচেতনতা
অধ্যায় ১০: আদর্শ দৈনিক রুটিন
দ্রুত রেফারেন্স কার্ড: জরুরি দুআসমূহ
উপসংহার: আপনার সন্তান উম্মাহর আলো হোক
ভালো লাগলে বইটি অর্ডার করুন

বই বিষয়বস্তু

ভূমিকা: মাতৃত্ব-আল্লাহর বিশেষ নিয়ামত

প্রিয় মা,

আপনি আজ জীবনের সবচেয়ে পবিত্র এক পথে পা রেখেছেন। গর্ভে নতুন প্রাণ ধারণ করা মহান আল্লাহর এক অপার অলৌকিক নিদর্শন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই মাতৃগর্ভের কথা বলেছেন, মায়ের কষ্টের কথা বলেছেন এবং সন্তান জন্মদানের মহিমা বর্ণনা করেছেন। ইসলামি দর্শনে মাতৃত্ব একটি পরিপূর্ণ ইবাদত।

গর্ভবতী মা প্রতিটি মুহূর্তে ইবাদতে রত থাকেন। গর্ভাবস্থার প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা, প্রতিটি ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা বিপুল সওয়াব লিখে রাখেন। এমনকি রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্রসবকালে যে নারী মৃত্যুবরণ করেন তিনি শহীদের মর্যাদা পান। [সুনানে আবু দাউদ,হাদিস : ৩১১১]

তাই এই দশ মাস নিছক অপেক্ষার সময় নয়। এই দশ মাস আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ও আল্লাহর সান্নিধ্য পাওয়ার পরম সুযোগ।

গর্ভকালীন দুআ হ্যান্ডবুক বইটি আপনার সেই পবিত্র সফরের বিশ্বস্ত সঙ্গী হওয়ার জন্য রচিত হয়েছে। এখানে পবিত্র কুরআনের দুআ, নবীজি (সাঃ)-এর সুন্নাহ, মাসভিত্তিক আমল, দৈনন্দিন যিকির এবং প্রাত্যহিক জীবনের জন্য ব্যবহারিক নির্দেশনা একসাথে সাজানো হয়েছে। যাতে আপনি যেকোনো মুহূর্তে, যেকোনো পরিস্থিতিতে সহজেই এগুলো খুঁজে পেতে পারেন এবং উপকৃত হতে পারেন।

মনে রাখবেন: আপনার দুআ, আপনার যিকির, আপনার পবিত্র মন-

এগুলো আপনার গর্ভস্থ সন্তানের প্রথম শিক্ষা এবং সবচেয়ে গভীর প্রভাব। বিজ্ঞান আজ প্রমাণ করেছে, গর্ভের শিশু মায়ের আবেগ অনুভব করে, তাঁর কণ্ঠস্বর শুনতে পায়। কুরআন তো চৌদ্দশ বছর আগেই এই সত্য জানিয়ে দিয়েছে।

আল্লাহ আপনাকে, আপনার গর্ভের সন্তানকে এবং আপনার পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখুন। আপনার অনাগত সন্তান উম্মাহর চোখের শীতলতা হয়ে আসুক-আমিন।

গর্ভাবস্থার ইসলামি মর্যাদা ও ভূমিকা

আল্লাহর চোখে একজন গর্ভবতী মা

ইসলামি শরিয়তে গর্ভধারণকাল একটি বিশেষ মর্যাদার সময়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মায়ের কষ্টের কথা উল্লেখ করে মানুষকে তাঁর প্রতি কৃতজ্ঞ থাকতে নির্দেশ দিয়েছেন। সুরা আল-আহকাফের ১৫ নং আয়াতে বলা হয়েছে যে, মায়েরা সন্তানকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেন এবং কষ্টের সাথেই প্রসব করেন-এবং সন্তানের গর্ভকাল ও দুধপান মিলিয়ে ত্রিশ মাস সময় লাগে। এই একটি আয়াতেই গর্ভকালীন প্রতিটি কষ্টের স্বীকৃতি এবং তার পুরস্কারের ইঙ্গিত রয়েছে।

রাসুলুল্লাহ-এর হাদিসের আলোকে গর্ভবতী মায়ের ফজিলত সংক্ষেপে নিম্নরূপ:

  • গর্ভকালীন প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ বিপুল সওয়াব লিখে রাখেন। [সহিহ বুখারি: ৫৬৪১, সহিহ মুসলিম: ২৫৭৩]
  • প্রসবকালে যদি কোনো মায়ের মৃত্যু হয়, তিনি শহীদের মর্যাদা লাভকরেন। [সুনানে আবু দাউদ: ৩১১১, সুনানে নাসায়ি: ১৮৪৬]
  • সন্তান নেক আমল করলে সেই সওয়াবের একটি অংশ মায়ের আমলনামাতেও পৌঁছে। [সহিহ মুসলিম: ১৬৩১]

গর্ভকালীন দুআ হ্যান্ডবুক বই PDF (হার্ডকপিসহ) | (গর্ভকালীন পড়ার দোয়া বই)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ