হে আমার মেয়ে বই একজন পিতার স্নেহভরা উপদেশ ও নসিহতে লেখা একটি ছোট ইসলামিক বই। বইটি মূলত একজন পিতার স্নেহভরা উপদেশ সমৃদ্ধ তার প্রিয় মেয়ের নিকট লিখা একটি চিঠি, যাতে একজন মেয়ে কীভাবে বাস্তবতাকে দেখবে, নিজের মর্যাদা রক্ষা করবে এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করবে—বইটিতে তার দিকনির্দেশনা রয়েছে। অনেক পাঠক হে আমার মেয়ে বই PDF খুঁজে থাকেন ৷ আমি বলবো প্রতিটি মেয়ে একবার হলেও বইটি পড়া ৷
বইটিতে ইসলামের পথে চলা, ইসলামী পর্দা, নারীর ইজ্জত-আব্রু ও মর্যাদা রক্ষার বিষয়ে সুন্দরভাবে নসিহত করা হয়েছে। বাহ্যিক সৌন্দর্য চিরস্থায়ী নয়। তাই সৌন্দর্য প্রদর্শনের পরিবর্তে শালীনতা ও পর্দার গুরুত্ব তুলে ধরা হয়েছে। দুশ্চরিত্র পুরুষের কুনজর এবং বিভিন্ন ফাঁদ থেকেও নিজেকে কীভাবে রক্ষা করতে হবে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। নারী বিষয়ক সকল বই পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ৷
আলী তানতাবী বই-টির নসিহত শুধু তাঁর মেয়ের জন্য নয়। এতে দ্বীনী বোনদের ও মুসলিম সমাজের মেয়েদের জন্যও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে। বইটিতে মোট ২০টি নসিহতের মাধ্যমে তরুণীদের জীবনের বিভিন্ন সমস্যা, নারীর সতীত্ব, ইজ্জত-আব্রু, মর্যাদা ও আত্মসংশোধনের কথা তুলে ধরা হয়েছে। ছোট বই হলেও বিষয়গুলো বাস্তব ও প্রয়োজনীয়।
হে আমার মেয়ে বই বিবরণ
- বইঃ হে আমার মেয়ে ৷
- লেখকঃ ড. শায়খ আলী তানতাবী রাহ. ৷
- প্রকাশনীঃ হুদহুদ প্রকাশন ৷
- পেইজ সংখ্যাঃ ৩২টি ৷
- ক্যাটাগরিঃ নারী সম্পর্কীয় বই ৷
📑 সূচিপত্র
বইটির বিষয়বস্তু
বইটিতে মেয়েদের জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নসিহত করা হয়েছে। অবাধে চলাফেরা, উদাসীনতা এবং পুরুষের লোলুপ দৃষ্টি থেকে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখতে হবে, সেসব বিষয়ে সতর্ক করা হয়েছে।
নারীর সতীত্ব, ইজ্জত-আব্রু ও মর্যাদাকে জীবনের বড় সম্পদ হিসেবে তুলে ধরা হয়েছে। ইসলামী পর্দার গুরুত্ব এবং সুন্দর জীবনবিধানের আলোকে চলার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
লেখক মোট ২০টি নসিহতের মাধ্যমে একজন তরুণীর জীবনের বিভিন্ন সমস্যা ও বাস্তবতার কথা তুলে ধরেছেন। প্রতিটি নসিহতেই রয়েছে নিজের জীবন সংশোধনের এবং ইসলামের পথে ফিরে আসার আহ্বান।
হে আমার মেয়ে বই কেন পড়বেন?
বর্তমান সময়ের মেয়েদের জন্য ইসলামী জীবনবিধান ও সঠিক দিকনির্দেশনা জানতে হে আমার মেয়ে বই পড়তে পারেন। ছোট বই হলেও এতে নারীদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্বল্প পরিসরে তুলে ধরা হয়েছে।
বিশেষ করে পর্দা, নারীর মর্যাদা, পুরুষের কুনজর এবং জীবনের বিভিন্ন ফাঁদ সম্পর্কে সচেতন হতে বইটি সহায়ক হতে পারে। নিজের ইজ্জত ও সম্মান রক্ষা করে কীভাবে চলতে হবে, সে বিষয়ে বইটি ভাবনার খোরাক দেবে।
একজন নারী, একজন বাবা, একজন ভাই কিংবা একজন স্বামী—সবার জন্যই বইটির নসিহত গুরুত্বপূর্ণ হতে পারে। প্রতিটি মেয়ের অন্তত একবার বইটি পড়া উচিত।
হে আমার মেয়ে বই PDF | আলী তানতাবী বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

