পিডিএফ পড়.কম

হৃদয়ের সাথে হৃদয়ের কথা বই — রিভিউ, হার্ডকপি, PDF | মাহমুদ বিন নূর

লেখার সাইজA
A
5/5 - (1 vote)

হৃদয়ের সাথে হৃদয়ের কথা PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক ইসলামি সাহিত্য প্রেমিক ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ হৃদয়ের সাথে হৃদয়ের কথা বই লেখক মাহমুদ বিন নূর এবং প্রকাশিত হয়েছে রাইয়ান প্রকাশন থেকে ৷

বইটি কাদের জন্য?

এই প্রশ্নের সদুত্তরে বলতে চাই, যারা নিজের সাথে কথা বলতে চাচ্ছেন, তাহলে বইটি নিয়ে বসে পড়ুন। এই যান্ত্রিক জীবনে ব্যস্ততার ভীড়ে যখন নিজেকে হারিয়ে ফেলেন, তখনই কথা বলুন হৃদয়ের সাথে।

হৃদয়কে সান্ত্বনা দেওয়ার শব্দমালা লুকিয়ে আছে ‘হৃদয়ের সাথে হৃদয়ের কথা’ র মাঝে। যার প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, আপনি বলতে চান, হয়তোবা শুনতে চান। সবশেষে বলতে চাই, বইটা বেশ উপভোগ্য ছিল। আশা করি, বইটা পড়ে আপনাদেরও ভালো লাগবে, হৃদয় তৃপ্ত হবে।

বই বিবরণ

  • বইয়ের নামঃ হৃদয়ের সাথে হৃদয়ের কথা
  • লেখকঃ মাহমুদ বিন নূর ৷
  • প্রকাশনীঃ রাইয়ান প্রকাশন ৷
  • প্রকাশঃ ২০২৫ সাল ৷
  • পেইজ সংখ্যাঃ ১৮৪ টি ৷
  • দামঃ ২০৩ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি সাহিত্য বই ৷

রিভিউ

বইটির ভিডিও রিভিউ দেখুন

কিছু বই পড়া যায়! আর কিছু বই অনুভব করা যায় –“হৃদয়ের সাথে হৃদয়ের কথা” ঠিক তেমনই একটি বই!

এই বইয়ের প্রতিটি লেখায় লুকিয়ে আছে হৃদয়ের গভীর অনুভূতি, ভালোবাসা, কষ্ট, আর আত্মশুদ্ধির সুন্দর বার্তা। ভাষা খুবই সহজ, কিন্তু প্রতিটি শব্দ যেন সরাসরি অন্তরে গিয়ে লাগে।

মনে হবে—এগুলো শুধু লেখকের কথা না, বরং আমার-আপনার মনের অজানা অনুভূতিগুলোরই প্রকাশ। যারা নিজের হৃদয়কে বুঝতে চান? অনুভূতিকে শুদ্ধ করতে চান?–তাদের জন্য বইটি সত্যিই অসাধারণ!!!

“হৃদয়ের সাথে হৃদয়ের কথা” বইটি যেন শব্দের ভেতর লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব জগৎ। বইটির প্রতিটি লাইন পাঠকের হৃদয় ছুঁয়ে যায় এবং নিজের ভেতরের না বলা কথাগুলোকে নতুনভাবে অনুভব করতে শেখায়।

আমরা প্রতিদিন কত শত মানুষের সাথে কথা বলি পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু কখনো কি নিজের হৃদয়ের সাথে নিজে কথা বলেছি? সে কি বলতে চায় একবারও কি তার বোঝার চেষ্টা করেছি? করি নি।

লেখক অত্যন্ত কোমল ও গভীর ভাষায় ভালোবাসা, সম্পর্ক এবং জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো তুলে ধরেছেন। পড়তে পড়তে মনে হয়, এটি শুধু একটি বই নয়-বরং নিজের হৃদয়ের সাথেই এক অন্তরঙ্গ আলাপ।

এই বইটি আমাকে শিখিয়েছে, অনুভূতিগুলো প্রকাশ করা যেমন জরুরি, তেমনি অন্যের অনুভূতি বুঝে নেওয়াও একটি বড় গুণ। মাহমুদ বিন নূর সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় এমনভাবে উপস্থাপন করেছেন, যা পাঠককে ভাবতে এবং নিজেকে পরিবর্তন করতে উদ্বুদ্ধ করে।

একাকিত্ব, ভালোবাসা, আল্লাহর প্রতি টান, আর নিজেকে খোঁজার গল্প এখানে আছে। যারা নিজের ভেতরের মানুষটাকে খুঁজছেন, তাদের জন্য এই বই দারুণ উপহার।

হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে চাইলে “হৃদয়ের সাথে হৃদয়ের কথা” বইটি অবশ্যই পড়া উচিত।

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

হৃদয়ের সাথে হৃদয়ের কথা বই PDF (হার্ডকপিসহ) | মাহমুদ বিন নূর

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ