সালাতের সুগন্ধি বইটির লেখিকা তাহমিনা আক্তার হিরা এবং বইটি প্রকাশিত হয়েছে ইফফাহ পাবলিকেশন্স থেকে ৷ প্রিও পাঠক, সালাতের সুগন্ধি PDF অথবা হার্ডকপি যাই পড়েননা কেন প্রতিটি মমিন বান্দার একবার হলেও বইটি পড়া উচিৎ ৷ বইটিতে অযু থেকে শুরু করে সালাতের প্রতিটা স্টেপ নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি আমাদের রোবটিক সালাতকে পূর্ণাঙ্গ খুশু-খুজুর সাথে আদায় করতে অনুপ্রাণিত করবে, সালাতের প্রকৃত স্বাদ কিভাবে ফিরে পাবেন তা নিয়ে বলা হয়েছে ৷ সুতরাং বইটি পড়ার অনুরোধ রইল ৷

বই বিবরণ
- বইয়ের নামঃ সালাতের সুগন্ধি ৷
- লেখিকাঃ তাহমিনা আক্তার হিরা ৷
- প্রকাশনীঃ ইফফাহ পাবলিকেশন্স ৷
- প্রকাশঃ ২০২৫ সাল ৷
- পেইজ সংখ্যাঃ ২৩২ টি ৷
- দামঃ ২৭০ টাকা(রকমারি) ৷
- ক্যাটাগরিঃ সালাত/নামায বিষয়ক বই ৷
রিভিউ
সালাতের সুগন্ধি বইটি মূলত হচ্ছে নামাজের খুশু খুযু বৃদ্ধি করার প্রেসক্রিপশন। নামাজের পূর্ব প্রস্তুতি থেকে আপনি কিভাবে নামাজে মন ফিরাবেন, নামাজে কিভাবে খুশু বা মনোযোগ রাখবেন সেটাই বলা আছে বইয়ের প্রতিটি পাতায় পাতায়।
আমরা প্রতিদিন পাঁচবার সালাত আদায় করি, কিন্তু আমাদের মন কি আসলেও সেই সালাতে উপস্থিত থাকে?
তাহমিনা আক্তার হিরা-র ‘সালাতের সুগন্ধি’ বইটি পড়ার পর আমার মনে হলো, এতদিন আমি সালাত পড়ছিলাম ঠিকই, কিন্তু এর প্রকৃত সুগন্ধ বা প্রশান্তি অনুভব করতে পারিনি। লেখিকা অত্যন্ত দরদ মাখা ভাষায় বুঝিয়েছেন যে সালাত কোনো যান্ত্রিক উঠবস নয়, বরং এটি রবের সাথে কথা বলার এক পরম মুহূর্ত।
বইটির প্রতিটি অধ্যায় আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। বিশেষ করে অজুর প্রতিটি ধাপে গুনাহ ঝরে যাওয়া, আজানের প্রতিটি শব্দে সফলতার ডাক শোনা, এবং সিজদায় গিয়ে রবের একদম কাছে পৌঁছে যাওয়ার অনুভূতিগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
আমাদের সালাত কেন রোবটের মতো প্রাণহীন হয়ে যাচ্ছে এবং কীভাবে তাতে ‘খুশু’ বা একাগ্রতা ফিরিয়ে আনা যায়, তার চমৎকার কিছু টিপস এখানে রয়েছে।
সবচেয়ে ভালো লেগেছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার কৌশলগুলো এবং সালাতের ভেতরের দুআগুলোর অর্থসহ বিশ্লেষণ। যারা আমার মতো সাধারণ মানুষ এবং সালাতকে অর্থবহ ও প্রশান্তিময় করতে চান, তাদের জন্য এই বইটি একটি পরম নেয়ামত। এটি কেবল পড়ার বই নয়, এটি সালাতকে সুন্দর করার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।”
পাঠকের জন্য কিছু কথা
এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আরও পড়ুন
- খুশূ-খুযূ—ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.) বই ৷
- হৃদয় জুড়ানো সালাত—শাইখ মিশারি আল-খাররাজ বই ৷
- মনের মতো সালাত—ড. খালিদ আবু শাদি বই ৷
সালাতের সুগন্ধি PDF ডাউনলোড (Salater Sugondhi) | তাহমিনা আক্তার হিরা বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার




