হাদীস সংকলনের ইতিহাস বই PDF ডাউনলোড করে অনেক পাঠক অফলাইনে পড়তে চান ৷ ইসলামী জীবন বিধান দুটি মৌল বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। একটি পবিত্র কুরআন, অপরটি রাসূলের হাদীস। পবিত্র কুরআন ইসলামের একটি মৌল কাঠামো উপস্থাপন করেছে। আর রাসূলের হাদীস সেই কাঠামোর উপর একটি পূর্ণাঙ্গ ইমারত গড়ে তুলেছে। তাই ইসলামী জীবন বিধানে পবিত্র কুরআনের পরই হাদীসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে কুরআনের শিক্ষা ও মর্ম উপলব্ধি করতে হাদীসের বিকল্প আর কিছুই হতে পারে না।
রাসূলে আকরাম (স)-এর জীবন ও কর্মধারা মুসলমানদের জন্য সর্বোত্তম আদর্শ। মুসলমানদের জীবন, সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির সকল অঙ্গনেই এই আদর্শের পরিধি বিস্তৃত। আর এই আদর্শের সঠিক ও নির্ভুল বিবরণ সংরক্ষিত রয়েছে হাদীসের বিশাল ভাণ্ডারে। কিন্তু হাদীসের সংকলন, লিপিবদ্ধকরণ ও সংরক্ষণ সম্পর্কে নানা সময়ে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি করা হয়েছে। হাদীসের প্রামাণিকতা ও বিশুদ্ধতা সম্পর্কে মুসলিম জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টাও চলেছে দীর্ঘকাল ধরে।
এই পরিপ্রেক্ষিতেই বিশিষ্ট হাদীস-বিশেষজ্ঞ শায়খুল ইসলাম হযরত আল্লামা মুহাম্মাদ আবদুর রহীম রচনা করেছেন হাদীস সংকলনের ইতিহাস বই। ষাটের দশকের প্রথমভাগে প্রণীত এই বিশাল গ্রন্থটি প্রায় অর্ধ যুগের ব্যাপক অধ্যয়ন ও গবেষণার ফসল। এতে হাদীসের সংকলন, লিপিবদ্ধকরণ ও সংরক্ষণ এবং হাদীস শাস্ত্রের ইতিহাস সম্পর্কে হাদীস-বিরোধীদের বিভিন্ন প্রশ্নের বিস্তৃত ও পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া হয়েছে। হাদীসের প্রামাণিকতা ও বিশুদ্ধতা সম্পর্কে যাবতীয় সন্দেহের অপনোদনেও গ্রন্থকার প্রামাণিক যুক্তি ও দলিল উপস্থাপন করেছেন।
গ্রন্থটির প্রথম সংস্করণ ১৯৭০ সালে বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সৌজন্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে। প্রকাশনার এই ধারাবাহিকতা গ্রন্থটির অসাধারণ জনপ্রিয়তারই পরিচয় বহন করে। বাংলা ভাষায় হাদীস চর্চার ক্ষেত্রে এটি একটি মাইলফলক। হাদীস শিক্ষার্থীদের জন্যও একটি অপরিহার্য পাঠ্যপুস্তক। হাদীসের ইতিহাস, সংকলন ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে হাদীস সংকলনের ইতিহাস বই PDF পাঠ করতে পারেন।
হাদীস সংকলনের ইতিহাস বই বিবরণ
| বইঃ | হাদীস সংকলনের ইতিহাস |
| লেখকঃ | মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) |
| প্রকাশনীঃ | খায়রুন প্রকাশনী |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
| ক্যাটাগরিঃ | ইতিহাস বিষয়ক বই ৷ |
Also Link: প্রাচীন বাংলার ইতিহাস PDF
হাদিস সংকলনের ইতিহাস বই থেকে হাদীসের সজ্ঞা ও ইতিহাস
কুরআন ও হাদীস ইসলামী জীবন – বিধানের মূল ভিত্তি । কুরআন যেখানে জীবন – ব্যবস্থার মৌলিক নীতি পেশ করে , সেখানে হাদীস হইতে লাভ করা যায় খুঁটিনাটি বিধানের বিস্তারিত বিশ্লেষণ ও কুরআনী মূলনীতি বাস্তবায়নের কার্যকর পন্থা । কুরআন ইসলামের প্রদীপ স্তম্ভ , হাদীস উহার বিচ্ছুরিত আলোর বন্যা ।
আলোহীন প্রদীপ যেমন অবাস্তব , হাদীসকে অগ্রাহ্য করিলে কুরআনও তেমনি অর্থহীন হইয়া যায় । কুরআনকে বলা যায় ইসলামের বিরাট বৃক্ষের মূল ও কাণ্ড ; হাদীস উহার শাখা ও প্রশাখা । শাখা প্রশাখাহীন কাণ্ড ও মূল নিষ্ফল আবর্জনা মাত্র । কুরআন যেন ইসলামের জীবন প্রাসাদের পরিকল্পিত চিত্র— ব্লু – প্রিন্ট । সে অনুযায়ী নির্মিত প্রাসাদই হইল ‘ হাদীস ’ ।
প্রাসাদ রচনার পরিকল্পনাসহ ইঞ্জিনিয়ার ( রাসূল ) প্রেরণের নিয়ম আল্লাহ্র বিধান নাযিল হওয়ার প্রথম দিন হইতেই কার্যকর । কালের যে – কোন স্তরে , পরিবর্তিত অবস্থার যে – কোন পর্যায়ে মূল পরিকল্পনা অনুযায়ী প্রাসাদ রচনায় ইঞ্জিনিয়ারের ( রাসূলের ) ব্যাখ্যা – বিশ্লেষণ , বাস্তব কর্মের নির্দেশ , পরামর্শ ও উপদেশকে কখনই উপেক্ষা করা যাইতে পারে না ।
ইসলামী জ্ঞান – বিজ্ঞানে কুরআন যেন হৃৎপিণ্ড , আর হাদীস এই হৃৎপিণ্ডের সহিত সংযুক্ত ধমনী । ইসলামের জ্ঞান – বিজ্ঞানের বিশাল ক্ষেত্রে এ ধমনী প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিতধারা প্রবাহিত করিয়া উহার অঙ্গ – প্রত্যঙ্গকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় করিয়া রাখে ।
হাদীস একদিকে যেমন কুরআনের নির্ভুল ব্যাখ্যা দান করে , অনুরূপভাবে উহা পেশ করে কুরআনের বাহক বিশ্বনবীর পবিত্র জীবন – চরিত , কর্মনীতি ও আদর্শ এবং তাঁহার কথা ও কাজ , হেদায়েত ও উপদেশের বিস্তারিত বিবরণ । এই কারণে ইসলামী জীবন – বিধানে কুরআন মজীদের পরে পরেই এবং কুরআনের সঙ্গে সঙ্গেই হাদীসের গুরুত্ব অনস্বীকার্য ।
আল্লাহ্র দাসত্ব ও আনুগত্য করা যেমন রাসূলের আনুগত্য ও বাস্তব অনুসরণ ব্যতীত সম্ভব নয় , অনুরূপভাবে হাদীসকে বাদ দিয়া কুরআন অনুযায়ী আমল করা অসম্ভব । বস্তুত হাদীস ও হাদীস – জ্ঞান ইসলামী জীবন ব্যবস্থা ও ইসলামী জ্ঞান – গবেষণার ক্ষেত্রে এক অমূল্য ও অপরিহার্য সম্পদ । এই পর্যায়ের প্রাথমিক আলোচনা হিসাবে এখানে আমরা হাদীসের সংজ্ঞা , পরিচয় এবং উহার প্রকার ও ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করিব ।
আরও, আল কুরআন এক মহাবিস্ময় PDF
হাদীস সংকলনের ইতিহাস বই PDF | Hadis Songkoloner Etihas Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

হাদীস সংকলনের ইতিহাস বইটির লেখক কে?
উত্তরঃ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) ৷
বইটির প্রকাশনির নাম কি?
উত্তরঃ খায়রুন প্রকাশনী ৷
