SSC Chemistry Book PDF অথবা রসায়ন বই নবম দশম শ্রেণীর বাংলা-ইংলিশ ভার্সনসহ পুরাতন বইটি অনেক শিক্ষার্থী খুঁজে থাকেন ৷ এসএসসি পরিক্ষার্থী ছাড়াও অনেক শিক্ষক, কোচিং সেন্টার অথবা টিউশনির ক্ষেত্রে কিংবা বিভিন্ন এডমিশন টেস্ট, জব পরিক্ষার ক্ষেত্রেও রসায়ন পাঠ্যবইটি প্রয়োজন হতে পারে ৷
SSC Chemistry Book নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত এবং ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই রসায়ন বই নবম দশম-এ রসায়নের মৌলিক ধারণা থেকে শুরু করে পদার্থের গঠন, পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা, রাসায়নিক বিক্রিয়া, এসিড-ক্ষারক সমতা, খনিজ সম্পদ এবং দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
SSC পরীক্ষার প্রস্তুতি, শ্রেণিকক্ষের পাঠ এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা SSC Chemistry Book PDF, রসায়ন বই নবম দশম PDF, Class 9-10 Chemistry Book PDF কিংবা NCTB Chemistry Book PDF খুঁজছেন, তাদের জন্য এই পোস্টে বইটির বিস্তারিত আলোচনা, সূচিপত্র ব্যাখ্যাসহ ও অফিসিয়াল পিডিএফ ডাউনলোড লিংকসহ অনলাইনে পড়ার সুবিধা রয়েছে।
বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে রসায়ন শুধু একটি পাঠ্যবিষয় নয়; আমাদের চারপাশের প্রায় সবকিছুর সঙ্গেই এর সম্পর্ক রয়েছে। খাদ্য উৎপাদন, ঔষধ প্রস্তুত, কৃষি উন্নয়ন, শিল্পকারখানা, জ্বালানি, পরিবেশ সংরক্ষণ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির নানা ক্ষেত্রে রসায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সেই বিষয়গুলো সহজে বোঝানোর লক্ষ্যেই বইটির অধ্যায়গুলো ধাপে ধাপে সাজানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জন্য নয়, বরং বাস্তব জীবনে রসায়নের প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারে। উচ্চমাধ্যমিক বিজ্ঞান শিক্ষা এবং ভবিষ্যতে চিকিৎসা, প্রকৌশল বা অন্যান্য বিজ্ঞানভিত্তিক বিষয়ে পড়াশোনার জন্যও এই বইটি আপনাকে হেল্প করবে ৷
নবম দশম শ্রেণীর রসায়ন বই বিবরণ
- বইয়ের নামঃ রসায়ন ৷
- শ্রেণীঃ নবম ও দশম শ্রেণি ৷
- শিক্ষাবর্ষঃ ২০২৬ ৷
- প্রকাশকঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ৷
- সংস্করণঃ পরিমার্জিত সংস্করণ ৷
- ক্যাটাগরিঃ SSC
SSC Chemistry Book-এর অধ্যায়সমূহ (সূচিপত্র)
বইটিতে মোট ১২টি অধ্যায় রয়েছে, যা ধাপে ধাপে রসায়নের মৌলিক থেকে প্রয়োগিক বিষয়গুলো শেখায়।

১. রসায়নের ধারণা
রসায়নের পরিচয়, গুরুত্ব এবং মৌলিক ধারণা আলোচনা করা হয়েছে।
২. পদার্থের অবস্থা
কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য এবং পরিবর্তন ব্যাখ্যা করা হয়েছে।
৩. পদার্থের গঠন
পরমাণু, অণু এবং পদার্থের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
৪. পর্যায় সারণি
মৌলগুলোর শ্রেণিবিন্যাস এবং পর্যায় সারণির ব্যবহার তুলে ধরা হয়েছে।
৫. রাসায়নিক বন্ধন
বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন ও তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে।
৬. মোলের ধারণা ও রাসায়নিক গণনা
মোল, ভর, পরিমাণ এবং রাসায়নিক হিসাব-নিকাশ শেখানো হয়েছে।
৭. রাসায়নিক বিক্রিয়া
বিভিন্ন ধরনের বিক্রিয়া এবং তাদের ব্যবহার ব্যাখ্যা করা হয়েছে।
৮. রসায়ন ও শক্তি
শক্তি উৎপাদন ও রাসায়নিক পরিবর্তনের সম্পর্ক তুলে ধরা হয়েছে।
৯. এসিড-ক্ষারক সমতা
এসিড, ক্ষারক, pH এবং তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে।
১০. খনিজ সম্পদ: ধাতু-অধাতু
ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য এবং ব্যবহার তুলে ধরা হয়েছে।
১১. খনিজ সম্পদ: জীবাশ্ম
জীবাশ্ম জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে।
১২. আমাদের জীবনে রসায়ন
দৈনন্দিন জীবনে রসায়নের বাস্তব প্রয়োগ আলোচনা করা হয়েছে।
রসায়ন বই নবম দশম সম্পর্কে
নবম দশম শ্রেণীর রসায়ন বই শুধু পড়ার টেবিলেই সীমাবদ্ধ নেই, বরং বিজ্ঞান শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রকাশিত এই বইটি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রণীত হলেও এর বাস্তবমুখী জ্ঞান ও ধারণাগুলো ভবিষ্যতের উচ্চশিক্ষা এবং বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রেও কাজে লাগবে ।
২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই সংস্করণে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আছে।
বইটিতে রসায়নের মৌলিক ধারণা, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন ও শক্তি, এসিড-ক্ষারক সমতা, খনিজ সম্পদ এবং আমাদের জীবনে রসায়নের ব্যবহারসহ মোট ১২টি গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জন্য নয়, বরং বাস্তবমুখী শিক্ষা হিসেবে শিখতে পারে।
এই বইটি বিশেষভাবে প্রয়োজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী, SSC পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কোচিং শিক্ষার্থী এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতিপ্রার্থীদের জন্য। যারা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, ফার্মাসিস্ট, গবেষক কিংবা বিজ্ঞানভিত্তিক যেকোনো পেশায় যেতে চায়, তাদের জন্য রসায়নের মৌলিক জ্ঞান অর্জনের প্রথম ধাপ হলো এই বইটি।
বাস্তব জীবনে রসায়নের গুরুত্ব অপরিসীম। আমরা প্রতিদিন যে খাবার খাই, যে ঔষধ ব্যবহার করি, যে জ্বালানি ব্যবহার করি কিংবা পরিবেশ দূষণ সম্পর্কে যে সচেতনতা তৈরি করি—সবকিছুর পেছনেই রসায়নের ভূমিকা রয়েছে। তাই এই বইয়ের পাঠ শুধু পরীক্ষা কিংবা পড়ার টেবিলেই সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি তৈরিতে অবদান করে।
আপনি যদি SSC Chemistry Book PDF বা রসায়ন বই নবম দশম PDF খুঁজে থাকেন, তাহলে বইটি নিচ থেকে NCTB অফিসিয়াল সাইট থেকে অনলাইনে পড়তে ও ডাউনলোড করতে পারবেন ৷
SSC Chemistry Book PDF (পুরাতন সহ) | রসায়ন বই নবম দশম
নবম দশম শ্রেণীর রসায়ন পাঠ্য বই থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
প্রশ্ন : ০১ ৷৷ ভৌত বা অবস্থানগত পরিবর্তন কী ?
উত্তর : যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয় কিন্তু তা কোনো নতুন পদার্থে পরিণত হয় না , তাকে ভৌত বা অবস্থানগত পরিবর্তন বলা হয় ।
প্রশ্ন : ০২ ৷৷ ভৌত পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য লিখ ।
উত্তর : ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো হলো
( ক ) কোনো নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না ।
( খ ) বস্তুর অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না ।
( গ ) বস্তুর রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন হয় না ।
( ঘ ) এ পরিবর্তন অস্থায়ী ।
( ঙ ) তাপশক্তির শোষণ বা উদগীরণ ঘটতে পারে , নাও ঘটতে পারে ।
প্রশ্ন : ০৩॥ রাসায়নিক পরিবর্তন বলতে কী বোঝায় ?
উত্তর : যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু নিজস্ব সত্ত্বা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য এক বা একাধিক বস্তুতে পরিণত হয় , তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয় ।
প্রশ্ন : ০৪ ৷৷ রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কী কী ?
উত্তর : রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো হলো
( ক ) সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয় ।
( খ ) বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন অণুর সৃষ্টি হয় ।
( গ ) রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় ।
( ঘ ) এ পরিবর্তন স্থায়ী ।
( ঙ ) তাপশক্তির শোষণ ও উদগীরণ অবশ্যই ঘটবে ।
1. রসায়নের জনক কে?
জাবির ইবনে হাইয়ান
2. আধুনিক রসায়নের জনক কে?
জন ডাল্টন
3. রসায়ন এর ইংরেজি কি?
Chemistry
4. এভোগ্রেডো সংখ্যা কত?
অ্যাভগেড্রো সংখ্যা হলো: 6.023×10²³.
