আপনার প্রতিটি দিন কিভাবে কাটাতে চান? আপনি কি খুব সকালে ঘুম থেকে উঠে এমন কিছু অভ্যাস করতে চান, যা আপনার চিন্তা, জীবনযাপন ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে? আপনার যা আছে তার পূর্ণ সদ্ব্যবহার করে সাফল্য, সুখ ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে চান? জীবনের কঠিন খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এবং জীবনের সম্ভাবনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে চাইলে পড়তে পারেন দ্য মিরাকল মর্নিং ৷ অনেক পাঠক দ্য মিরাকল মর্নিং PDF খুঁজে থাকেন ৷ আত্মউন্নয়নমূলক বই পিডিএফ পেতে আমাদের সাথে থাকতে ভুলবেন না ৷
আপনি কি জানতে চান কেন যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক মানুষ তাদের স্বপ্নের জীবন থেকে বঞ্চিত হয়? কেন অধিকাংশ মানুষ থেকে যায় গড় মানুষ হয়ে? কীভাবে নেতিবাচক শক্তি, ভুল দৃষ্টিভঙ্গি ও চিন্তার দৈন্য থেকে বেরিয়ে এসে জীবনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়? খুব সকালে ঘুম থেকে উঠে The Life S.A.V.E.R.S. নামে ছয়টি অভ্যাস কীভাবে চর্চা করা যায় এবং তার মাধ্যমে জীবনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ ও শক্তি কীভাবে তৈরি করা যায়—এসব জানতে আপনি পড়তে পারেন The Miracle Morning Bangla বইটি।
The Miracle Morning বইটির লেখক Hal Elrod একজন আমেরিকান লেখক ও পেশাজীবী বক্তা। তিনি পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেছেন এই বইটির জন্যে। বইটি পৃথিবীর অন্যতম সেরা বিক্রীত বইয়ের একটি এবং ২৭টি ভাষায় অনূদিত হয়েছে। পৃথিবীর ৭০টি দেশের ৫ লক্ষের অধিক মানুষ প্রতিদিন দ্য মিরাকল মর্নিং-এর চর্চা (The Life S.A.V.E.R.S.) করে চলেছেন। জীবনের সর্বোচ্চ খারাপ অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, হ্যাল এলরড তার নিজের জীবন দিয়েই তা দেখিয়েছেন। তার দুর্ঘটনার পরও হাঁটতে সক্ষম হওয়া এবং ৫২ মাইলের ম্যারাথন সম্পন্ন করার অভিজ্ঞতার মধ্য দিয়ে বইটির ভাবনাগুলো আরও গভীর হয়ে উঠেছে।
আরও পড়ুন, টাইম ম্যানেজমেন্ট বই ৷৷
দ্য মিরাকল মর্নিং বই বিবরণ
| বইঃ | দ্য মিরাকল মর্নিং |
| লেখকঃ | হ্যাল এলরড |
| অনুবাদকঃ | সাম্য শরিফ |
| প্রকাশনীঃ | সূচীপত্র |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | আত্ম-উন্নয়ন ও মেডিটেশন বই ৷ |
দ্য মিরাকল মর্নিং বই রিভিউ
জীবনে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক মানুষ কেন তাদের স্বপ্নের জীবন থেকে বঞ্চিত হয়, কেন অধিকাংশই থেকে যায় গড় মানুষ, কেন পরিতাপ ও সংগ্রামেই জীবন সীমাবদ্ধ হয়ে যায়—এসব কিছুর কারণ ব্যাখ্যা করে তা থেকে উঠে আসার অনেক বাস্তব পরামর্শ রয়েছে বইটিতে।
বইটির একটি বড় অংশ জুড়ে রয়েছে খুব সকালে ঘুম থেকে উঠে লাইফ সেভারস (The Life S.A.V.E.R.S.) নামে ছয়টি অভ্যাসের নির্দিষ্ট কার্যক্রম। সকালের এই কার্যক্রম ও তা থেকে সৃষ্ট ইমপ্যাক্টকে হ্যাল এলরড নাম দিয়েছেন দ্য মিরাকল মর্নিং।
দ্য মিরাকল মর্নিং-এর ধারণাগুলো পাল্টে দিতে পারে এত দিনের জীবনযাপনের দৃষ্টিভঙ্গি। জীবনকে আপনি যে মানের ও উচ্চতার মনে করেন, বইটি পড়ার পর মনে হতে পারে তার চেয়ে অনেক বেশি। বইটি পড়তে পড়তেই নিজের অজান্তেই মানসিকভাবে আপনি পৌঁছে যেতে পারেন উন্নততর জীবনে।
জীবনের সর্বোচ্চ খারাপ অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, হ্যাল তা দেখিয়েছেন। দ্য মিরাকল মর্নিং-এ তিনি দেখিয়েছেন, জীবনের প্রতিকূল অবস্থা মানে ফুরিয়ে যাওয়া নয়; ওটাই হতে পারে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ ও শক্তি। জীবনের সম্ভাবনাগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে কীভাবে স্বপ্নপূরণ করা সম্ভব, বইটিতে তা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
দ্য মিরাকল মর্নিং বই পড়ে পাঠক যা জানবেন?
- জীবনের প্রতিকূল অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়।
- জীবনের সম্ভাবনাগুলো সঠিকভাবে কীভাবে কাজে লাগানো যায়।
- জীবনের ওপর কীভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়।
- ব্যক্তিগত ও পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন কীভাবে আনা যায়।
- সাফল্য, সুখ ও সমৃদ্ধির জন্য কীভাবে নিজের সামর্থ্যের পূর্ণ সদ্ব্যবহার করা যায়।
- প্রতিদিনের জীবনযাপনের দৃষ্টিভঙ্গি কীভাবে পাল্টানো যায়।
- খুব সকালে ঘুম থেকে উঠে The Life S.A.V.E.R.S.-এর ছয়টি অভ্যাস কীভাবে চর্চা করা যায়।
- নেতিবাচক শক্তি ও ভুল দৃষ্টিভঙ্গি থেকে কীভাবে বেরিয়ে আসা যায়।
- সময় ও জীবনের অপচয় থেকে বেরিয়ে এসে জীবনের দিকে নতুনভাবে তাকানোর সুযোগ কীভাবে তৈরি করা যায়।
- চিন্তা, ধারণা, পরামর্শ ও নির্দিষ্ট কার্যক্রমের মাধ্যমে শারীরিক, মানসিক ও আত্মিক জগতের উন্নয়ন কীভাবে ঘটানো যায়।
The Miracle Morning Bangla বইটি কাদের জন্য?
- যারা নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান।
- যারা জীবনের প্রতিকূল অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চান।
- যারা নিজেদের সামর্থ্যের পূর্ণ সদ্ব্যবহার করতে চান।
- যারা সাফল্য, সুখ ও সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যেতে চান।
- যারা খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করতে চান।
- যারা The Life S.A.V.E.R.S.-এর ছয়টি অভ্যাস চর্চা করতে চান।
- যারা নেতিবাচক শক্তি ও ভুল দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে চান।
- যারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন দেখতে চান।
- যারা নিজেদের চিন্তাজগতের ইতিবাচক পরিবর্তন চান।
- যারা আত্মউন্নয়নমূলক ও মোটিভেশনাল বই পড়তে আগ্রহী।
- যারা সময় ও জীবনের অপচয় থেকে বেরিয়ে এসে জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে চান।
শেষ কথা
আমাকে যদি জীবনে এগিয়ে যাওয়ার সিক্রেট পথ খুঁজতে বলা হয় আমি প্রথমেই দ্য মিরাকল মর্নিং খুজে নিব । এক কথায় অসাধারণ একটি বই । যেটার বাংলা অনুবাদ ছিল এক কথায় অনবদ্য । অনুবাদককে অনেক বেশী ধন্যবাদ জানাই বইটি এত সুন্দর করে অনুবাদ করার জন্য । যারা জীবনের সঠিক অনুপ্রেরণা খুজে পেতে চান তারা প্লিজ এই বইটি পড়ুন । আপনার জীবনের মোর ঘুরিয়ে দিবে এই বইটি । আপনার জীবনের ভ্রান্ত ধারণাগুলো সঠিকভাবে বুঝতে পারবেন ।
জীবনের সঠিক ভিউ পয়েন্টে সময়কে কাজে লাগাতে পারবেন । এই বইটি আপনার জীবনের নতুনত্বের সূচনা ঘটাবে । আপনার জীবনকে করবে সাফল্যমণ্ডিত । অসাধারণ এই বইটি পড়ার সময় যেন মনে হচ্ছিল আগে কেন এই বইটি পড়লাম না । সময়ের সঠিক ব্যবহার একমাত্র এই বই থেকেই ভালভাবে শেখা যায় । আর লেখকের বাস্তব জীবনের উদাহরণ যেন এক নতুন এবং মজবুত অনুপ্রেরণা । জীবনকে বুঝতে হলে আর সময়কে কাজে লাগাতে হলে অবশ্যই বইটি পড়তে পারেন । ভাল লাগার মতন একটি বই ।
The Miracle Morning Bangla PDF Download
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

FAQ
1. বইটির লেখক?
হ্যাল এলরড, সাম্য শরিফ (অনুবাদক)
2. বইটির প্রকাশনী?
সূচীপত্র
