পিডিএফ পড়.কম

আশুরার করণীয় ও বর্জনীয় বই PDF ডাউনলোড

লেখার সাইজA
A
Rate this post

আশুরার করণীয় ও বর্জনীয় বই PDF ডাউনলোড লিংক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ দ্বীনে ইসলামে কিছু পর্ব বা দিবস আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন ইবাদত-বন্দেগি বা নেক আমল করার জন্য। এমনি একটি দিবসের নাম আশুরা। হিজরি সনের প্রথম মাস মুহাররমের দশ তারিখ। মুসলিম উম্মাহর দ্বারে কড়া নাড়ে প্রতি বছর।

এ মাস আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হিজরত, তাঁর দাওয়াতি জিন্দেগি শুরু ও ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা। এ মাসে রয়েছে এমন একটি দিন, দীর্ঘ সংগ্রাম শেষে যে দিনে নবী মুসা (আ.)-এর বিজয় হয়েছিল। পতন হয়েছিল তখনকার সবচেয়ে শক্তিশালী জালেম সম্রাট ফেরআউন ও তার সাম্রাজ্যের। সে দিনটিই হলো আশুরা; মুহাররম মাসের দশ তারিখ।

এ দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। তাই তিনি এ দিনে সওম পালনের সওয়াব প্রদান করে থাকেন বহুগুণে।

আশুরার করণীয় ও বর্জনীয় বই সূচিপত্র

  • ১-অভিমত
  • ২-দ্বিতীয় সংস্করণের ভূমিকা
  • ৩-আশুরার বৈশিষ্ট্য ও তার সওমের ফজীলত
  • ৪-আশুরার সওমের ইতিবৃত্ত ও তার বিধান
  • ৫-আশুরার সওম পালনে ইহুদীদের বিরোধীতা করার নির্দেশ
  • ৬- কিভাবে পালন করবেন আশুরার সওম
  • ৭-শরীয়তের মানদন্ডে আশুরার প্রচলিত আমলসমূহ
  • ৮- আশুরা সম্পর্কে প্রচলিত ভুল আকীদাহ
  • ৯- কারবালার ঘটনার সাথে আশুরার কি সম্পর্ক?
  • ১০-কারবালার ঘটনার স্মরণে শোক ও মাতম করা প্রসঙ্গে
  • ১১- আবেগ ও মুহাব্বত যেন সীমা ছাড়িয়ে না যায়
  • ১২-কাফিরদের সৎকর্ম সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি
  • ১৩- বর্তমান সময়ের ইহুদী খৃষ্টানরা কী আশুরা পালন করে?
  • ১৪-কাফিরদের আচার-আচরণ অনুসরণ না করা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিক
  • ১৫-নৈকট্য অর্জন ও মুহাব্বতের সত্যিকার পরিচয়
  • ১৬ – সারা বিশ্বে একই দিনে ঈদ উদযাপন প্রসঙ্গ
  • ১৭-আল্লাহ তাআলার ইবাদত সবচেয়ে বড় শুকরিয়া
  • ১৮-আলোচনার সারকথা

মুহাররম মাসের সওমের ফজিলত

হাদিসে এসেছে, আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

রমজানের পর সর্বোত্তম সওম হলো আল্লাহর প্রিয় মুহাররম মাসের সওম। আর ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। (বর্ণনায়: মুসলিম।)

আশুরার দিনের বৈশিষ্ট্য

আশুরার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, এ দিনে আল্লাহ তাআলা তাঁর নবী মুসা (আ.) ও তাঁর অনুসারী ঈমানদারদের ফেরআউনের জুলুম থেকে নাজাত দিয়েছিলেন এবং ফেরআউনকে তার বাহিনীসহ সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন।

সাহাবি ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি আশুরার দিনে ইহুদিদের সওম পালন করতে দেখলেন।

তিনি তাদের জিজ্ঞেস করলেন, ‘এটা কোন দিন যে তোমরা সওম পালন করছ?’

তারা বলল, ‘এটা এমন এক মহান দিবস, যেদিন আল্লাহ মুসা (আ.) ও তাঁর সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন এবং ফেরআউনকে তার দলবলসহ ডুবিয়ে মেরেছিলেন। মুসা (আ.) শুকরিয়া হিসেবে এ দিনে সওম পালন করেছেন। এ কারণে আমরাও সওম পালন করে থাকি।’

এ কথা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘তোমাদের চেয়ে আমরা মুসা (আ.)-এর অধিকতর ঘনিষ্ঠ ও নিকটবর্তী।’

অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সওম পালন করলেন এবং অন্যদেরও সওম পালনের নির্দেশ দিলেন। (বর্ণনায়: বুখারি ও মুসলিম।)

আশুরার করণীয় ও বর্জনীয় বই PDF ডাউনলোড

আশুরাঃ করনীয় ও বর্জনীয় পিডিএফ

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ