মোহম্মদ বরকতুল্লাহ রচিত কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত বই PDF পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ পৃথিবীর যুদ্ধ-ইতিহাসে কারবালার যুদ্ধ একটি সামান্য ঘটনা হলেও ফলাফলের দিক দিয়ে এর গুরুত্ব ছিল অত্যধিক। এই যুদ্ধ শুধু মদিনা, মক্কা ও কুফায় বিপ্লব নিয়ে আসেনি, দামেস্কের উমাইয়া রাজবংশের পতনেও এর প্রত্যক্ষ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছিল। কারবালার ঘটনার পর দীর্ঘ সময়ের মধ্যে অনেক মূল্যবান জীবন বিনষ্ট হয়েছিল। ইমাম হুসাইনের প্রপৌত্র ইমাম যায়েদ এবং তৎপুত্র কিশোর ইয়াহিয়ার হত্যাকাণ্ড তার মধ্যে অন্যতম।
আব্বাসীয় বংশের শাসনামলেও ইমাম বংশের ওপর কম অত্যাচার সাধিত হয়নি। ইমাম হাসানের প্রপৌত্র ইমাম মুহম্মদ (নাফসে জাকিয়া) ও ইব্রাহীমের নিধন, হুসায়েন বংশীয় ইমাম মূসা আল কাযিম এবং তাঁর বংশধরদের মদিনা থেকে নির্বাসন ও বন্দী শিবিরে তাঁদের প্রাণত্যাগের মতো বহু শোকাবহ ঘটনা কারবালার বিষাদময় কাহিনীর সঙ্গে এক সূত্রে গাঁথা।
এই বইয়ে কারবালার কাহিনীর পাশাপাশি ইমাম বংশের ওপর সংঘটিত বিভিন্ন অত্যাচার, শোকাবহ ঘটনা এবং মহানবীর ওফাতের পরবর্তী দ্বাদশ ইমামের কথাও উল্লেখ করা হয়েছে। কারণ তাঁরা সকলেই ছিলেন ইমাম হুসায়েনের বংশধর এবং নবী প্রচারিত ইসলামের পতাকাবাহক।
দুই শতাব্দীরও অধিককাল দুঃখ-কষ্ট ও নির্যাতন সহ্য করার পর ইমাম বংশ কীভাবে আব্বাসীয় খলিফাদের সতর্ক দৃষ্টি সত্ত্বেও ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এবং পরিশেষে উত্তর আফ্রিকায় ফাতেমীয় সাম্রাজ্য ও খেলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, সেই বিস্ময়কর কাহিনীর বিবরণও এতে তুলে ধরা হয়েছে।
কারবালার যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু ভক্তদের লেখনিতে এর অনেক অতিরঞ্জন ঘটেছে। দীর্ঘ তেরো শত বছর ধরে কবি-সাহিত্যিকেরা কারবালার ঘটনাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে গিয়ে অনেক কাল্পনিক গল্প ও নারীঘটিত প্রণয় কাহিনী সংযোজন করেছেন। ফলে আসল ও নকল ইতিহাস পৃথক করা কঠিন হয়ে পড়েছে।
লেখক মূল ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করে এসব অমূলক কিচ্ছা থেকে প্রকৃত ঘটনাকে আলাদা করার চেষ্টা করেছেন। পাশাপাশি আব্বাসীয় শাসনের অবসান এবং বিভিন্ন যুগে খেলাফত কীভাবে এক বংশ থেকে অন্য বংশে হস্তান্তরিত হয়েছে, তারও একটি ধারাবাহিক বিবরণ তুলে ধরেছেন।
কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত বই বিবরণ
- বইঃ কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত ৷
- লেখকঃ মুহম্মদ বরকতুল্লাহ্ ৷
- ক্যাটাগরিঃ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য বই ৷
বইটির বিষয় সূচী
- কারবালা যুদ্ধের পটভূমিকা-
- কারবালা কাহিনী-
- মদীনায় বিক্ষোভ-
- মক্কায় বিদ্রোহ-
- কুফায় বিপ্লব-
- ইমাম বংশের পরবর্তী ইতিহাস-
- উমাইয়া বংশের রাজত্ব-
- ইমাম যায়েদ ও ইয়াহিয়ার হত্যা-
- মদীনার জাগরণ ও আব্বাসীয় বংশের অভ্যুথান-
- পারস্যের বিপ্লব-
- উমাইয়া বংশের পতন-
- আব্বাসী বংশের আমল-
- স্পেনে বিদ্রোহ ও আব্দুর রহমান-
- হাসান বংশীয় ইমাম মুহাম্মদ ও ইব্রাহীমের নিধন-
- ইদ্রিসী রাজ্যের প্রতিষ্ঠা-
- হারুণর-রশীদ ও মামুন-
- হুসায়েন বংশীয় ইমাম মু’সা আল কাযিমের নির্বাসন-
- মু’সা আল কাযিমের বংশধরদের ইমামতীর বিলোপ-
- আব্বাসীয় বংশের অবনতি ও ইসমাইলী ইমামদের অভ্যুত্থান-
- আফ্রিকায় ফাতেমীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা-
- পরিশিষ্ট- আব্বাসী রাজবংশের পতন-
- খিলাফতের বিবর্তন-
কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত বই PDF ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

