পিডিএফ পড়.কম

বাংলার মুসলমানদের ইতিহাস pdf download | banglar musolmander itihash book pdf

লেখার সাইজA
A
4.8/5 - (29 votes)

বাংলার মুসলমানদের ইতিহাস pdf download | banglar musolmander itihash book pdf. বাংলার মুসলমানদের ইতিহাস বইটির লেখক আব্বাস আলী খান (Abbas Ali Khan) এবং বাংলাদেশ ইসলামিক সেন্টার (Bangladesh Islamic Centre) কর্তৃক প্রকাশিত ইতিহাস বিষয়ক বই ৷ বইটির পিডিএফ লিংক দেওয়া আছে, নিচ থেকে ডাউনলোড করুন ৷ প্রতিদিন বইয়ের পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

বাংলার মুসলমানদের ইতিহাস pdf download

বইয়ের বিবরণঃ বাংলার মুসলমানদের ইতিহাস

বইঃবাংলার মুসলমানদের ইতিহাস
লেখকঃআব্বাস আলী খান
প্রকাশনীঃবাংলাদেশ ইসলামিক সেন্টার
ফরম্যাটঃপিডিএফ ফাইল(PDF)
ক্যাটাগরিঃইতিহাস বিষয়ক বই PDF

Also Read: ভারতে মুসলিম শাসনের ইতিহাস PDF

বাংলার মুসলমানদের ইতিহাস বই pdf download

বাংলায় মুসলমানদের আগমন বাংলায় সর্বপ্রথম মুসলমানদের আগমন কখন হয়েছিল , তার সন তারিখ নির্ধারণ করা বড়োই দুঃসাধ্য কাজ । প্রাচীন ইতিহাসের ইতস্ততঃ বিক্ষিপ্ত স্তূপ থেকে তা উদ্ধার করা বড়ো কষ্টসাধ্য কাজ সন্দেহ নেই । তবুও ইতিহাসবেত্তাদের এ কাজে মনোযোগ দেয়া বাঞ্ছনীয় মনে করি ।

তৎকালীন ভারত উপমহাদেশে বহির্জগত থেকে যেসব মুসলমান আগমন করেছিলেন , তাদেরকে দুই শ্রেণীতে ভাগ করা যায় । এক শ্রেণীর মুসলমান ব্যবসা – বাণিজ্য ব্যপদেশে ভারতের বিভিন্ন অঞ্চলে আগমন করে ইসলামের সুমহান বাণী প্রচার করেন । কতিপয় অলী দরবেশ ফকীর শুধুমাত্র ইসলামের দাওয়াত ও তবলিগের জন্যে আগমন করেন এবং এ মহান কাজে সারা জীবন অতিবাহিত করে এখানেই দেহত্যাগ করেন । আর এক শ্রেণীর মুসলমান এসেছিলেন —– বিজয়ীর বেশে দেশজয়ের অভিযানে ।

তাঁদের বিজয়ের ফলে এ দেশের মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয় । বলা বাহুল্য ৭১২ খৃষ্টাব্দে ভারতের সিন্ধু প্রদেশে সর্বপ্রথম মুহাম্মদ বিন কাসিম আগমন করেন বিজয়ীর বেশে এবং এটা ছিল ইসলামের বিরাট রাজনৈতিক বিজয় । তাঁর বিজয় সিন্ধুপ্রদেশ পর্যন্তই সীমিত থাকেনি । বরঞ্চ তা বিস্তার লাভ করে পাঞ্জাবের মুলতান পর্যন্ত ।

আরও দেখুনঃ উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস PDF

আমরা যথাস্থানে তার বর্ণনা সন্নিবেশিত করব । অপরদিকে বাংলায় মুসলমানদের আগমন দূর অতীতের কোন এক শুভক্ষণে হয়ে থাকলেও তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয়েছিল — হিজরী ৬০০ সালে অর্থাৎ ১২০৩ খৃস্টাব্দে । তৎকালীন ভারত সম্রাট কুবুদ্দীন আইবেকের সময়ে মুহাম্মদ বিন বখতিয়ার খিল্জী , বলতে গেলে অলৌকিকভাবে , বাংলায় তাঁর রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করেন ।

মুসলমানদের এ উভয় রাজনৈতিক বিজয়ের বিস্তারিত বিবরণ ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে । কিন্তু এসবের অনেক পূর্বেই যে এ দেশে ইসলামের বীজ বপন করা হয়েছিল এবং সে উপ্ত বীজ অংকুরিত হয়ে পরবর্তীকালে তা যে একটি মহীরুহের আকার ধারণ করেছিল , তাও এক ধ্রুব সত্য —– কিন্তু তার সময়কাল নির্ধারণটাই হলো আসল কাজ যা ইতিহাসের প্রতিটি অনুসন্ধিৎসু ছাত্রের জন্যে একান্ত বাঞ্ছনীয় । আসুন ঐতিহাসিক দিকচক্রবাল থেকে কোন দিগদর্শনের সন্ধান পাওয়া যায় কিনা তা একবার চেষ্টা করে দেখা যাক ।

ইসলামের আবির্ভাবের পূর্বে আরববাসী শুধু বর্বর , কলহপ্রিয় ও রক্তপিপাসু জাতিই ছিল না । বরঞ্চ তাদের মধ্যে যারা ছিল অভিজাত ও বিত্তশালী , তারা জীবিকার্জনের জন্যে ব্যবসা – বাণিজ্য করতো । মরুময় দেশে জীবন ধারণের জন্যে খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহের উদ্দেশ্যে তাদেরকে আবহমান কাল থেকেই ব্যবসা – বাণিজ্য করতে হতো ।

যে বণিক দল হযরত ইউসুফকে ( আ ) কূপ থেকে উদ্ধার করে মিশরের জনৈক অভিজাত বংশীয় রাজকর্মচারীর কাছে বিক্রয় করে , তারা ছিল আরববাসী । অতএব আরববাসীদের ব্যবসার পেশা ছিল অত্যন্ত প্রাচীন এবং বিস্তৃত ছিল দেশ – দেশান্তর পর্যন্ত ।

Download Now banglar musolmander itihash book pdf

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ দেখুন ]

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
  1. বাংলার মুসলমানদের ইতিহাস বইটির লেখক কে?

    উত্তরঃ আব্বাস আলী খান ৷

  2. বইটির প্রকাশনির নাম কি?

    উত্তরঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ