ক্রাইম এন্ড পানিশমেন্ট ফিওদর দস্তয়েভস্কির কালজয়ী উপন্যাস। ১৮৬৬ সালে প্রকাশিত এই উপন্যাসে উনিশ শতকের রাশিয়ার দারিদ্র্যপীড়িত সমাজ, মানুষের অপরাধপ্রবণতা, অপরাধবোধ, বিবেক এবং নৈতিকতার দ্বন্দ্ব গভীরভাবে ফুটে উঠেছে। ফিওদর দস্তয়েভস্কি রুশ সাহিত্যের এক মহারথি এবং বিশ্বসাহিত্যে উপন্যাসের এক পুরোধা ব্যক্তিত্ব। ক্রাইম এন্ড পানিশমেন্ট বাংলা অনুবাদ PDF অনেক পাঠক খুঁজে থাকেন ৷ বিদেশি বাংলা অনুবাদ উপন্যাস পড়তে আমাদের সাথেই থাকুন ৷
আপনি কি কখনো ভেবেছেন, অপরাধ করার পর একজন মানুষের মনের ভেতর কী ধরনের আত্মদ্বন্দ্ব শুরু হতে পারে? আপনি কি জানতে চান, নিজের বুদ্ধিবৃত্তিক তত্ত্ব ও অহংকারের তাড়নায় একজন মানুষ কীভাবে ভয়াবহ অপরাধের দিকে এগিয়ে যেতে পারে? অপরাধের পর আইন ও পুলিশের চোখকে ফাঁকি দিলেও নিজের অপরাধবোধের কাছ থেকে কি সত্যিই পালানো যায়? মানুষের নৈতিক পতন, বিবেক এবং অপরাধের মনস্তত্ত্বকে এত গভীরভাবে জানতে চাইলে ক্রাইম এন্ড পানিশমেন্ট বাংলা পাঠ আপনাকে রাসকলনিকভের সেই মানসিক দ্বন্দ্বের মুখোমুখি দাঁড় করাবে।
আপনি কি জানতে চান, সমাজের প্রচলিত নিয়ম ভেঙে নিজেকে একজন “অসাধারণ” মানুষ ভাবার পরিণতি কী হতে পারে? দারিদ্র্য, হতাশা, মানুষের দুঃখ, আত্মপ্রত্যয় ও অহংকার কীভাবে একজন মানুষকে যুক্তিহীন সিদ্ধান্তের দিকে নিয়ে যায়—তা কি নিজের চোখের সামনে দেখতে চান? অপরাধের পর শারীরিক শাস্তির চেয়েও বড় হয়ে ওঠা মানসিক নরকযন্ত্রণা, আত্মস্বীকার, মানুষের করুণা, আত্মত্যাগ এবং অন্ধকার থেকে পবিত্র আলোর দিকে ধাবিত হওয়ার পথটিও এই উপন্যাসে গভীরভাবে ফুটে উঠেছে। রাসকলনিকভের সঙ্গে সোনিয়া, রাজুমিখিন, দুনিয়া ও পোরফিরি পেত্রোভিচের সম্পর্ক কাহিনিকে আরও জীবন্ত করে তুলেছে।
বই বিবরণ
- বইঃ ক্রাইম এ্যান্ড পানিশমেন্ট ৷
- লেখকঃ ফিওদোর দস্তয়েভস্কি ৷
- অনুবাদকঃ সৈয়দ হালিম ৷
- প্রকাশনীঃ বর্ণনা ৷
- ক্যাটাগরিঃ অনুবাদ উপন্যাস বই ৷
ক্রাইম এন্ড পানিশমেন্ট রিভিউ
ক্রাইম এন্ড পানিশমেন্ট ফিওদর দস্তয়েভস্কির কালজয়ী উপন্যাস। বইটি পড়ার শুরুতে প্রথমে খুব একটা ভালো লাগেনি। এক ঘন্টায় মাত্র তিন পৃষ্ঠা এগিয়েছিলাম। মনে মনে অনুবাদকের পিণ্ডি চটকিয়ে বইটি বন্ধ করে দিয়েছিলাম। পরে আবার কী ভেবে প্রথম থেকে পড়া শুরু করলাম। এইবার বুঝার গতি কিছুটা দ্রুত হলো। ভালো লাগাও শুরু করল। তারপর একসময় সত্যি সত্যি এই বইটির প্রেমে পড়ে গেলাম। দশ দিন লাগিয়ে খাওয়া-ঘুম বাদ দিয়ে পড়ে ফেললাম অসাধারণ এই উপন্যাসটি।
এই উপন্যাসটি ভালো লাগার অন্যতম কারণ এর প্রেক্ষাপট। তৎকালীন রাশিয়ার বাস্তবতা এখানে এমনভাবে ফুটে উঠেছে যে অজানা-অচেনা কোনো জগতে যেতে হয়নি। বরং উপন্যাসের চরিত্রগুলোকে খুব কাছের মানুষদের মাঝেই খুঁজে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া, দারিদ্র্যপীড়িত ও সমস্যা জর্জরিত যুবক রাসকলনিকভকে মনে হয়েছে খুব কাছের এক বন্ধুর মতো। সে তার এবং চারপাশের মানুষের জীবনের অভিশাপ দেখে বিদ্রোহী হয়ে ওঠে। নিজের মধ্যে তৈরি হয় কিছুটা সুপিরিওরিটি কমপ্লেক্স। নিজেকে সমাজ উদ্ধারের পথিকৃৎ ভাবতে শুরু করে। সেই তাড়না থেকেই এক ধনী বৃদ্ধাকে হত্যা করে। কিন্তু হত্যার পর শুরু হয় তার আসল শাস্তি—আত্মদ্বন্দ্ব। শারীরিক ও মানসিকভাবে সে বিকারগ্রস্ত হয়ে পড়ে।
রাসকলনিকভের এই মানসিক দ্বন্দ্বই উপন্যাসটির সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি। পুলিশের চোখকে ফাঁকি দিতে সমর্থ হলেও নিজের অপরাধবোধের কাছে সে হেরে যায়। এসময় তার বন্ধু রাজুমিখিন হয়ে ওঠে তার সমর্থনদাতা ও উপকারী বন্ধু। অন্যদিকে সোনিয়া পরিবারের বেহাল অবস্থার কারণে জীবন সংগ্রামে নামে এবং অন্ধকার জীবনকে বেছে নেয়। সোনিয়ার সঙ্গে রাসকলনিকভের পরিচয় কাহিনিকে অন্য এক দিকে নিয়ে যায়। রাসকলনিকভের বোন দুনিয়া এবং স্ভিদ্রিগাইলভের ঘটনাও উপন্যাসের কাহিনিকে আরও বিস্তৃত করেছে। প্রতিটি চরিত্রের মাঝে লেখক যেন ঢুকে গেছেন এবং পাঠককে তার মতো করে ভাবাবার প্রয়াস পেয়েছেন। মানুষের মনের বিভিন্ন চিন্তার দ্বন্দ্ব এখানে অসাধারণভাবে চিত্রায়িত হয়েছে।
রাসকলনিকভের হত্যার পেছনে শুধু অর্থের অভাব ছিল না। বরং তার মনে গড়ে ওঠা একটি তত্ত্ব তাকে ভাবতে শেখায় যে মানুষ দুই শ্রেণির—সাধারণ এবং অসাধারণ। সাধারণ মানুষ নিয়ম মেনে চলে, আর অসাধারণ মানুষ প্রচলিত নিয়ম ভেঙে নতুন কিছু সৃষ্টি করতে পারে। নেপোলিয়নের ভাবাদর্শে দীক্ষিত রাসকলনিকভ নিজেকেও সেই অসাধারণ মানুষের একজন ভাবতে শুরু করে। কিন্তু অপরাধের পর তার সেই অহংকার ও আত্মপ্রত্যয়ের ভেতরেই তৈরি হয় ভয়াবহ দ্বন্দ্ব। সে বুঝতে থাকে, মানুষের জীবনে শুধু ঠান্ডা মাথার যুক্তি দিয়ে সবকিছু পরিমাপ করা যায় না।
সোনিয়া চরিত্রটি উপন্যাসের আরেকটি অসাধারণ দিক। সংসারের অভাব তাকে দেহ বিলাসিনী করলেও তার অন্তরের পবিত্রতা বিনষ্ট হয়নি। কোনো অভিযোগ নেই তার কারও বিরুদ্ধে। বাইবেল তার জীবনে ধ্রুবতারা। তার আত্মত্যাগ রাসকলনিকভের জীবনে সত্য ও মুক্তির পথ খুলে দেয়। দুনিয়াও এক ব্যক্তিত্বসম্পন্ন নারী। পরিবারের অভাবের মধ্যেও ধনীর ধন-দৌলতের হাতছানিকে সে উপেক্ষা করতে সক্ষম হয়েছে। নৈতিক শক্তির ওপর নির্ভর করে সে নিজেকে রক্ষা করে।
সবচেয়ে চমৎকার ব্যাপারগুলোর একটি হলো জেরাকারী পুলিশের সঙ্গে রাসকলনিকভের মানসিক যুদ্ধ। এই যুদ্ধে সে অনেকটা জিতে গেলেও নিজের অপরাধবোধের কাছে হেরে যায়। শেষ পর্যন্ত সে নিজের অপরাধ স্বীকার করে এবং সাইবেরিয়ায় নির্বাসিত হয়। সোনিয়াও তার পিছু পিছু সেখানে যায়। ধীরে ধীরে ভালোবাসা ও ধর্মীয় চেতনার পুনরুজ্জীবনের মাধ্যমে রাসকলনিকভের কঠোর হৃদয় গলে যেতে শুরু করে। উপন্যাসের শেষের দিকে অপরাধ থেকে মুক্তি পাওয়ার যে অদ্ভুত অনুভূতি তৈরি হয়, তা পাঠকের মনেও গভীরভাবে ছুঁয়ে যায়।
ক্রাইম এন্ড পানিশমেন্ট বাংলা অনুবাদ PDF | ফিওদর দস্তয়েভস্কি বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

