ট্রেজার আইল্যান্ড বাংলা অনুবাদ বই PDF অনলাইনে অনেক পাঠক খুঁজে থাকেন ৷ রবার্ট লুইস স্টিভেনসন রচিত বিখ্যাত কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস ট্রেজার আইল্যান্ড। বইটির মূল চরিত্র জিম হকিন্স। একজন রোমাঞ্চপ্রিয় কিশোর। তাঁর জবানীতেই বইটি লেখা। জলদস্যু, গুপ্তধনের দ্বীপ আর এক দুঃসাহসিক সমুদ্রযাত্রার রোমাঞ্চকর কাহিনী নিয়ে বইটি লেখা হয়েছে।
মজার ব্যাপার হলো, লেখক বইটির নাম দিয়েছিলেন ‘দ্য সি কুক’। সে সময়কার বিখ্যাত পত্রিকা ‘ইয়াং ফোক্স’-এ বইটি ধারাবাহিকভাবে ছাপা হয়। পত্রিকাটির সম্পাদক হেন্ডারসন মূল নাম বদলে রাখেন ‘ট্রেজার আইল্যান্ড’। এই নামেই বইটি বিশ্বের শ্রেষ্ঠ কিশোর অ্যাডভেঞ্চারের সম্মান অর্জন করে। বইটি প্রকাশিত হয় ২৩শে মে ১৮৮৩ সালে।
পৃথিবীর বিভিন্ন ভাষায় উপন্যাসটি অনূদিত হয়েছে। সারা বিশ্বে কিশোর উপন্যাস হিসেবে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে বইটি। জিম হকিন্সের গুপ্তধনের খোঁজে যাত্রা থেকে শুরু করে প্রায় সাত লক্ষ পাউন্ড মূল্যের গুপ্তধন কেমন করে তাদের হাতে আসে, সেই অভিযানের রোমাঞ্চকর কাহিনীই জানতে পড়ুন ট্রেজার আইল্যান্ড বাংলা অনুবাদ বইটি। বইটির পাতায় পাতায় রয়েছে নানা অ্যাডভেঞ্চার আর রহস্য।
ট্রেজার আইল্যান্ড বই থেকে প্রধান চরিত্র
- জিম হকিন্স: যে এই গল্পটি বলছে।
- জিমের মা: সাহসী এক ভদ্রমহিলা। জিমের বাবার মৃত্যুর পরে সরাইখানার দায়িত্ব নেন।
- বিলি বোনস: ক্যাপ্টেন নামে পরিচিত এক জলদস্যু।
- ডাক্তার লিভসি: জিমের প্রতিবেশী চিকিৎসক। জিমের গুপ্তধন অভিযানের সঙ্গী।
- স্কয়ার ট্রেলনি: জিমের বয়স্ক বন্ধু যে তার সঙ্গে গুপ্তধনের দ্বীপে যায়।
- ব্ল্যাক ডগ : এক অনাহূত আগন্তুক।
- পিউ: এক অন্ধ লোক।
- লং জন সিলভার : একপেয়ে এক জলদস্যু।
- ক্যাপ্টেন স্মলেট: হিসপানিওলা জাহাজের ক্যাপ্টেন।
- বেন গান: গুপ্তধনের দ্বীপের বাসিন্দা।
ট্রেজার আইল্যান্ড বইয়ের কাহিনী সংক্ষেপ
জিম হকিন্স নামে এক রোমাঞ্চপ্রিয় কিশোর বাস করে সমুদ্রতীরের এক শহরে। জিমের মা সেখানে একটি সরাইখানা পরিচালনা করে। জিমও তাকে সাহায্য করে।
এক দিন সেই সরাইখানায় এসে হাজির হয় এক বদমেজাজী ঝগড়াটে ক্যাপ্টেন। বিলি বোনস নামের এই একসময়ের কুখ্যাত জলদস্যু ঘটনাচক্রে শত্রুদের হাতে মারা যায়। তার লোহার ভারী সিন্দুক থেকে জিমদের পাওনা টাকা নিতে গিয়ে জিমের হাতে আসে একটি মানচিত্র। সেখানে আঁকা রয়েছে রত্নদ্বীপে যাওয়ার সমুদ্রপথ।
এরপর জিম সেই মানচিত্র দেখায় ডাক্তার লিভজি ও জমিদার ট্রেলনিকে। ডা. লিভজি ও জমিদার দুজনে মিলে সেই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী জমিদার জাহাজ, লোকলস্কর, খাবার ও অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করে। জিমও সফরসঙ্গী হিসেবে থাকে।
জিম, ডাক্তার লিভজি, মি. ট্রেলনি, রেডরুথ এবং আরও কয়েকজন হিসপানিওলা নামক একটি জাহাজে করে সমুদ্রযাত্রা শুরু করে, গুপ্তধনের খোঁজে। তাদের সঙ্গে বাবুর্চির কাজে যোগ দেয় এক-পা-বিহীন লং জন সিলভার। তার আসল পরিচয় তখনও কেউ জানে না। তার একটি পোষা টিয়ে পাখি ছিল। পাখিটিকে সে ক্যাপ্টেন ফ্লিন্ট বলে ডাকত।
ঘটনাচক্রে আপেলের পিপের ভেতর বসে জিম শুনে ফেলে জন সিলভারের চক্রান্তের কথা। জন সিলভার আসলে জলদস্যু ক্যাপ্টেন ফ্লিন্টের সহযোগী ছিল। জিমের কাঁধে এসে ভর করে বিশাল এক দায়িত্ব। নিজে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে অনেককে।
জিম কি পেরেছিল বাঁচাতে? গুপ্তধন পাওয়ার পর কী হয়েছিল? সেই দুঃসাহসিক অভিযানের প্রতিটি পরতে রয়েছে নানা রহস্য আর রোমাঞ্চ। জানতে হলে পড়তে হবে ট্রেজার আইল্যান্ড উপন্যাসটির শেষ পর্যন্ত।
ট্রেজার আইল্যান্ড বইয়ের রিভিউ
রবার্ট লুইস স্টিভেনসনের বিখ্যাত বই ‘ট্রেজার আইল্যান্ড’। এর মূল চরিত্র জিম হকিন্স। একজন কিশোর। তাঁর জবানীতেই বইটি লেখা।
জলদস্যু, যার ঝকমারি আরেক নাম বোম্বেটে। এমনই এক বোম্বেটের কাছ থেকে পাওয়া গুপ্তধনের দ্বীপে যাওয়ার নকশা পায় জিম। অবশ্যই এমনি এমনি পায় না। বিলি বোনস নামের একসময়ের কুখ্যাত বোম্বেটে জিমদের সরাইখানায় থাকতে আসে। তারপর ঘটনা চক্রে শত্রুদের হাতে মারা যায়। তার লোহার ভারী সিন্দুক থেকে জিমদের পাওনা টাকা নিতে গিয়ে জিমের হাতে ওই দ্বীপে যাওয়ার মানচিত্রটি আসে।
এরপর ডাক্তার লিভজি ও জমিদার ট্রেলনিকে মানচিত্রটি দেখায় জিম। ডা. লিভজি ও জমিদার দুজনে মিলে ঠিক করে ওই দ্বীপে যাওয়ার। সে মোতাবেক জমিদার জাহাজ, লোকলস্কর, খাবার ও অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করে। জিমও সফরসঙ্গী হিসেবে থাকে।
জাহাজযাত্রা থেকে শুরু করে প্রায় সাত লক্ষ পাউন্ড মূল্যের গুপ্তধন কেমন করে জিমদের হাতে আসে, সেই অভিযানের রোমাঞ্চকর কাহিনী নিয়েই বইটি লেখা। একদিকে গুপ্তধনের খোঁজ, অন্যদিকে জলদস্যুদের চক্রান্ত। আর এসবের মধ্যে জিমের নিজের বাঁচার পাশাপাশি অনেককে বাঁচানোর দায়িত্ব।
অনেক দিন পর সেই উনিশ শতকের সময়ের বই পড়ে ভালো লেগেছে। আর ক্লাসিক বই পড়ার মজাই আসলে আলাদা!
ট্রেজার আইল্যান্ড বাংলা অনুবাদে জলদস্যু, গুপ্তধন আর দুঃসাহসিক সমুদ্রযাত্রার এই কাহিনী জানতে পড়তে পারেন রবার্ট লুইস স্টিভেনসন রচিত Treasure Island Book। বইটির পাতায় পাতায় রয়েছে গা হিম করা অ্যাডভেঞ্চার।
