আপনি কি জীবনের নানা প্রতিকূলতার মাঝেও হাল না ছেড়ে লড়াই করে যেতে চান? আপনি কি জানতে চান, একা থেকেও কীভাবে মনোবল ও প্রত্যয় ধরে রাখা যায়? আপনি কি ব্যর্থতা, হতাশা ও জীবনের চড়াই-উতরাই পেরিয়ে আবার নতুন উদ্যমে স্বপ্ন দেখতে চান? তাহলে The Old Man And The Sea Bangla অনুবাদ বইটি একবার হলেও পড়ুন ৷ দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আর্নেস্ট হেমিংওয়ে বই PDF খুঁজে থাকেন অনেক পাঠক ৷
আপনি কি জানতে চান, নিজের লক্ষ্য অটুট থাকলে কতটা দূর এগিয়ে যাওয়া সম্ভব? সমুদ্র, প্রকৃতি ও মানুষের জীবনের সম্পর্ক কেমন হতে পারে? একজন বৃদ্ধ জেলে কীভাবে তিন দিন একটানা প্রকৃতি ও নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করে সবচেয়ে বড় মার্লিন মাছটি শিকার করেন? মাছ ধরার সেই সংগ্রামের মধ্য দিয়ে ধৈর্য, একনিষ্ঠতা, পরিশ্রম, সাহস ও হার না মানা জীবনের যে গল্প উঠে এসেছে, তা আর্নেস্ট হেমিংওয়ে বইটির মূল আকর্ষণগুলোর একটি।
দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক ১৯৫১ সালে কিউবায় অবস্থানকালে লিখিত এবং ১৯৫২ সালে প্রকাশিত উপন্যাস। এটি লেখকের জীবনকালে প্রকাশিত সর্বশেষ ফিকশনধর্মী রচনা এবং তাঁর সেরা লেখাগুলোর একটি। উপন্যাসের প্রধান কাহিনি কিউবার বৃদ্ধ জেলে সান্তিয়াগো ও বিশাল এক মার্লিন মাছের সঙ্গে তার সংগ্রামকে ঘিরে। ১৯৫৩ সালে বইটি সাহিত্যে পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করে।
বই বিবরণ
- বইঃ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ৷
- লেখকঃ আর্নেস্ট হেমিংওয়ে ৷
- অনুবাদকঃ এনায়েত রসুল ৷
- প্রকাশনীঃ সৃজনী ৷
- ক্যাটাগরিঃ অনুবাদ উপন্যাস বই ৷
দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি রিভিউ
দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি মূলত একজন বৃদ্ধ জেলের হার না মানা জীবনের গল্প। বৃদ্ধ জেলে সান্তিয়াগো কিউবার অধিবাসী। বয়সের ভারে অনেকটা বাঁকা হয়ে এসেছেন। স্ত্রী মারা গেছেন, তিনি নিঃসন্তান। দারিদ্রতার চরম সীমায় বাস করেও তিনি তৃপ্ত। সাগর ও মাছ ধরা সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান। দীর্ঘ ৮৪ দিন ধরে একটি মাছও ধরতে না পারলেও তিনি হতাশ হননি। বরং দূর সাগরের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছেন।
পঁচাশিতম দিনে সান্তিয়াগো জীবনে দেখা সবচেয়ে বড় মার্লিন মাছটি দেখতে পান। শুরু হয় শিকার ও শিকারীর এক কঠিন সংগ্রাম। মাছটি এত বড় যে নৌকায় তোলা সম্ভব নয়। উল্টো মাছটাই নৌকাসমেত বৃদ্ধকে টেনে মাঝ সাগরে নিয়ে যেতে থাকে। তিন দিন একটানা প্রকৃতি ও নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করে অবশেষে তিনি মাছটিকে বাগে আনেন। মাছটির জন্য তাঁর মায়া, একা নৌকায় বসে কথোপকথন, মাঝসাগরে ম্যানোলিনকে স্মরণ করা—সবকিছুই গল্পটিকে আরও জীবন্ত করে তোলে।
কিন্তু উপকূলে ফেরার পথে ক্ষুধার্ত হাঙরের পাল মাছটির ওপর হামলা করে। শেষ পর্যন্ত বিশাল মাছটির কঙ্কাল নিয়েই সান্তিয়াগোকে ফিরতে হয়। তবুও এই সংগ্রাম তাঁর হারানো সম্মান ফিরিয়ে দেয়। গল্পটি শুধু একজন জেলের মাছ ধরার কাহিনি নয়। এর মধ্যে উঠে এসেছে মানব জীবনের আসল উদ্দেশ্য—জীবন যুদ্ধ করা, মানব সম্প্রদায় ও প্রকৃতির সম্পর্ক, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং জীবনের প্রতি ভালোবাসা। সান্তিয়াগোর মতো একা, নিঃসঙ্গ মানুষও শেষ মুহূর্ত পর্যন্ত আশা হারায় না।
The Old Man And The Sea Bangla তাই ধৈর্য, একনিষ্ঠতা, পরিশ্রম, সাহস ও অদম্য মানসিক শক্তির একটি গল্প। নিজের লক্ষ্য অটুট থাকলে সব বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব—এমন একটি ভাবনা বইটির মধ্যে প্রচণ্ডভাবে উঠে এসেছে। একা, নিঃসঙ্গ বুড়ো মাছের সঙ্গে লড়াই করে আবার স্বপ্ন দেখে। আবার নতুন উদ্যমে পরিকল্পনা করে মাছ ধরার। জীবনের চড়াই-উতরাইয়ে যারা ভেঙে পড়ে, তাদের জন্য সান্তিয়াগোর এই সংগ্রাম আশার আলো জ্বালাতে এবং মনোবল বাড়াতে সাহায্য করতে পারে।
The Old Man And The Sea Bangla PDF | আর্নেস্ট হেমিংওয়ে বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

