দুরুসুল বালাগাত বাংলা PDF ডাউনলোড করে অফলাইনে পড়তে চান অনেক পাঠক ৷ ভাষা আল্লাহ তা‘আলার এক বিশেষ নিয়ামত, যা তিনি মানবজাতিকে দান করেছেন। প্রতিটি ভাষারই রয়েছে অলংকারশাস্ত্র। আরবি ভাষা, বিশেষত পবিত্র কুরআন ও হাদীস শরীফের ভাষা ও সৌন্দর্য অনুধাবনের জন্য ইলমুল বালাগাত জানা জরুরি। শব্দ ও বাক্যের যথাযথ ব্যবহার, একই মনোভাব বিভিন্নভাবে উপস্থাপন এবং বক্তব্যের সৌকর্য বৃদ্ধির নিয়মকানুন এ শাস্ত্রের আলোচ্য বিষয়।
দুরূসুল বালাগাত আরবি অলংকারশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ কিতাব। হাফনী বেগ নাসেফ, মুহাম্মদ বেগ দিয়ার, মুহাম্মদ বেগ সালেহ ও মোস্তফা তাম্মুমসহ মিসরের খ্যাতনামা মনীষীরা গ্রন্থটি রচনা করেছেন। এতে আরবি অলংকারশাস্ত্রের খুঁটিনাটি বিষয় সংক্ষিপ্তাকারে যথাযথ উপমার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠোপযোগী করে রচিত হওয়ার ফলে কিতাবটি বিভিন্ন মুসলিম দেশের মাদরাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।
কিতাবটিতে ইলমে মাআনি, ইলমে বয়ান ও ইলমে বদী‘ নিয়ে আলোচনা করা হয়েছে। কুরআন মাজীদের অলৌকিক বর্ণনাভঙ্গি, অনুপম ভাষাসৌন্দর্য এবং বক্তব্যের গভীরতা অনুধাবনে বালাগাত শাস্ত্রের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি সাহিত্য ও বালাগাতের সম্পর্ক, এ শাস্ত্রের মর্যাদা এবং এর বিভিন্ন বিষয়ও আলোচিত হয়েছে।
দুরুসুল বালাগাত-এর রচনা পরিষদের সদস্যবৃন্দের সংক্ষিপ্ত জীবনী
মুহাম্মদ হিফনি বেগ নাসিফ (র.)
জন্ম ও বংশ: নাম হিফনি বেগ নাসিফ। পিতা শেখ ইসমাঈল নাসিফ। বরকাতুল হিজ মিশরের কায়রো শহরের অদূরে অবস্থিত একটি গ্রাম। এ গ্রামেই তিনি ১২৭২ হিজরিতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের পূর্বেই পিতা ইসমাঈলের ইন্তেকাল হয়ে যায়। তাই তিনি তাঁর মামা ও দাদির তত্ত্বাবধানে লালিত-পালিত হন।
শিক্ষাজীবন: শৈশবে তিনি গ্রাম্য মকতবে কুরআনের কিছু অংশ মুখস্থ করেন। এরপর প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ১১ বছর বয়সে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখানে ১৩ বছর অধ্যয়ন করেন। অতঃপর মিশরের বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলূম মাদরাসায় ভর্তি হয়ে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যুৎপত্তি অর্জন করেন। এখানেই তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষা সমাপ্ত করেন।
কর্মজীবন: শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি আমিরিয়া মাদরাসায় আরবি বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। পরে ল’ কলেজের অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৮৯২ সালে তিনি জর্জকোর্টের বিচারক নিযুক্ত হন। এর কিছুকাল পর তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে অধ্যাপনার কাজে যোগদান করেন।
রচনাবলি: তাঁর লিখিত গ্রন্থসমূহের মধ্যে ‘দুরুসুল বালাগাত’ উল্লেখযোগ্য। এ গ্রন্থটি রচনাকালে তিনি িতাঁর সহকারী হিসেবে মুহাম্মদ বেগ দিয়ার, সুলতান আফিন্দি মুহাম্মদ ও মুস্তফা তনুম-এর সহযোগিতা নেন। দীর্ঘদিন ধরে এটি মিশর ও উপমাহাদেশের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ‘হায়াতুল লুগাতিল আরাবিয়্যাহ’ তাঁর উজ্জ্বল কীর্তি।
মৃত্যু: আল্লামা হিফনি বেগ নাসিফ (র.) ১৩৩৭ হিজরি মোতাবেক ১৯১৯ সালে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন। মাকবারায়ে শাফেয়ীতে তাকে দাফন করা হয়। যা হয়।
মুহাম্মদ বেগ দিয়ার
নাম ও জন্ম: তার প্রকৃত নাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে দারাবলি। তিনি ১২৬৯ হিজরি মোতাবেক ১৮৫২ খ্রিষ্টাব্দে মিশরে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন: খ্যাতিমান শিক্ষাবিদ হিসেবে তিনি মিশরে সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন মিশরে প্রজাতন্ত্রের গঠিত বোর্ডের অন্যতম সদস্য। আজীবন স্বদেশের শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির জন্যে কাজ করে গেছেন।
মৃত্যু: এ মহান মনীষী ১৩৩৯ হিজরি মোতাবেক ১৯২০ খ্রিষ্টাব্দে কায়রোতে ইন্তেকাল করেন।
সুলতান আফিন্দি মুহাম্মদ
নাম: সুলতান আফিন্দি মুহাম্মদ। এ মহান ব্যক্তি বেশ কয়েকটি বিদ্যায় পারদর্শী ছিলেন। দীর্ঘদিন তিনি আইন অনুষদে অধ্যাপনা করেছেন। তার নামের শেষে আফিন্দি শব্দটি তুর্কি শব্দ, যার অর্থ- শ্রদ্ধেয় ও মর্যাদাবান ব্যক্তিত্ব।
কীর্তিসমূহ: দুরুসুল মানতেকিয়্যা, আল ফালসাফা আল আরাফিয়্যা। আল আখলাক ইত্যাদি গ্রন্থ তার উজ্জ্বল কীর্তি। হিফনি বেগ নাসিফদের সঙ্গে যৌথভাবে তিনি রচনা করেছেন আরবি অলংকারশাস্ত্রের অসামান্য গ্রন্থ ‘দুরুসুল বালাগাত’।
মুস্তফা তনুম
নাম: মুস্তফা তনুম। তিনি সমকালীন মালেকী মাযহাবের বিখ্যাত পণ্ডিত ছিলেন। মিশরের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের অন্যতম ছিলেন। মিশরের শিক্ষা-ব্যবস্থার উন্নয়নে তার অক্লান্ত পরিশ্রম সবাই এক বাক্যে স্বীকার করেন। শিক্ষার মানোন্নয়নের তাগিদেই তিনি দুরুসুল বালাগাতের মতো গ্রন্থ রচনায় হিসনি বেগদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন।
মৃত্যু: এ মহান জ্ঞানসাধক ১৩৫৪ হিজরি মোতাবেক ১৯৩৫ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন।
দুরুসুল বালাগাত বাংলা PDF ডাউনলোড | ইসলামিয়া কুতুবখানা
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

