মুফতী কেফায়েতুল্লাহ্ (রহ.) রচিত তালীমুল ইসলাম ১ম খন্ড উর্দু বাংলা PDF সহ ১ম খন্ড থেকে ৪র্থ খন্ড পর্যন্ত পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ মক্তবের শিক্ষার্থী বিশেষ করে কওমি মাদ্রাসার প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বইটি বেশি খুঁজে থাকেন ৷ ইসলামি শিক্ষা ও শরিয়তের বিধিবিধান সম্পর্কে জানার জন্য অনেক ভালো একটা বই ৷
বইটির মূল গ্রন্থ উর্দু ভাষায় লেখা, যার লেখক হলেন আল্লামা মুফতী মুহাম্মদ কেফায়াতুল্লাহ দেহলভী (রহ.)। বইটি মোট চারটি খন্ডে রয়েছে এবং প্রতিটি খন্ড প্রশ্নোত্তর পদ্ধতিতে লেখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজভাবে ইসলামের মৌলিক শিক্ষা ও আমল গুলো জানতে পারে ৷
বাংলাদেশে তালীমুল ইসলাম বিভিন্ন খণ্ডে এবং বিভিন্ন প্রকাশনীর রয়েছে ৷ পাঠক যেকোনো ভালো একটা প্রকাশনীর বই সংগ্রহ করে পড়তে পারেন ৷ মূল উর্দু কিতাবের পাশাপাশি বাংলা অনুবাদ রয়েছে ৷
লেখক হযরত মাওলানা মুফতী কেফায়েতুল্লাহ (রহঃ) সম্পর্কে সংক্ষেপে
মুফতী কেফায়েতুল্লাহ্ (রহ.) ছিলেন একাধারে প্রখ্যাত আলেমে দ্বীন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, বিজ্ঞ রাজনীতিবিদ, মহান সমাজসেবক, শক্তিশালী লেখক, বিদগ্ধ গবেষক। এবং সর্বোপরি মুসিলিম উম্মাহর একজন দরদী অভিভাবক।
নাম: কেফায়েতুল্লাহ্। পিতার নাম: এনায়েতুল্লাহ্। জন্ম গ্রন্থকার (রহ.) ১২৯২ হিজরী সনে শাহজাহানপুর শহরে জন্মগ্রহণ করেন।
বাল্যকাল: তিনি বাল্যকালেই খুব মেধাবী ছিলেন। শাহজাহানপুরের “আউনুল উলূম” নামক মাদ্রাসায় তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন।
শিক্ষাজীবন: বাল্যকালে “আইনুল উলূম” মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর উচ্চশিক্ষা অর্জনের জন্যে ‘মুরাদাবাদ’ মাদ্রাসায় গমন করেন। মুরাদাবাদে কয়েক বছর ইলম অর্জনের পর দারুল উলূম দেওবন্দে গমন করেন। দারুল উলূম দেওবন্দে তিনি তাফসীর, হাদীস, ফিকহ, প্রভৃতি বিষয়ে বুৎপত্তি অর্জন করেন। অতঃপর ১৩১৫ হিজরী সনে দারুল উলূম দেওবন্দ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে ফারেগ হন ৷
অধ্যাপনা: শিক্ষাজীবন সমাপ্তের পর নিজ শহরে শাহজাহানপুর মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এখানে কয়েকমাস শিক্ষকতা করার পর দিল্লীতে ‘আমিনিয়া মাদ্রসা’য় শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯১৯ ইংরেজী সনে আলেম-উলামাদের নিয়ে ভারতে একটি রাজনৈতিক দল গঠন করেন। যখন ১৩৩৮ হিজরী সালে ‘আমিনিয়া মাদ্রসা’র প্রতিষ্ঠাতা পরিচালক ইন্তেকাল করেন তখন তিনি মাদ্রাসার পরিচালক পদে সমাসীন হন। ইসলামী ফিকহ, ফাতওয়া তথা বিভিন্ন মাসআলা-মাসায়েলে উচ্চস্তরের গবেষণা ও গভীরতার কারণে তিনি মুফতীয়ে আযম হিসেবে পরিচিত ছিলেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলের আলেম-উলামাগণ তার ফাতওয়াকে নির্দ্বিধায় গ্রহণ করতেন।
ইন্তিকাল: গ্রন্থকার (রহ.) ১৩ই রবিউস্ সানী ১৩৭৬ হিজরী মোতাবেক ৩১শে ডিসেম্বর ১৯৫২ ঈসায়ী রাত সাড়ে দশটায় ইন্তিকাল করেন তখন তাঁর বয়স ছিলো ৮০ বছর। দিল্লীর কুতুবুদ্দীন বখতিয়ার কাকীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
সংকলন: তিনি অল্প বয়সে বহু গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে তা’লীমুল ইসলাম গ্রন্থটি সর্বজন প্রিয় ও প্রসিদ্ধ এবং কেফায়েতুল মুফতী নামক পাঁচ খণ্ডে প্রকাশিত গ্রন্থটি তাঁর একটি অনবদ্য রচনা। আপনারা যারা তালীমুল ইসলাম ১ম খন্ড সহ ২য়, ৩য়, ৪র্থ খন্ড পিডিএফ খুঁজে থাকেন, আপনাদের পড়ার সুবিধার্থে বইটি সংগ্রহ করা হয়েছে ৷
তালীমুল ইসলাম ১ম খন্ড উর্দু বাংলা PDF (১ম-৪র্থ খন্ড)
- বইঃ তালীমুল ইসলাম বাংলা ৷
- লেখকঃ মুফতী কেফায়াতুল্লাহ ৷
- অনুবাদকঃ মাওলানা সৈয়দ মোহাম্মদ জহীরুল হক ৷
- প্রকাশনীঃ এমদাদিয়া লাইব্রেরী ৷
- ক্যাটাগরিঃ ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল বই ৷
